নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

বিএনপির যারা আজ আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা ভাবছেন...

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০


১. শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা বারবার বলেছেন, জিয়াউর রহমান নাকি পাকিস্তানের চর ছিলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এমনকি তাকে শেখ মুজিব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও বলতেন…
২. খালেদা জিয়াকে বলা হয়েছে এতিমের টাকা আত্মসাৎ কারী। তাঁর মৃত্যু কামনাও প্রকাশ্যে করেছেন শেখ হাসিনা। বিচার বিভাগ কে নিয়ন্ত্রণ করে তাঁকে বন্দী করে রেখেছিলেন। চিকিৎসার জন্য বিদেশ যেতে দেননি…
৩. সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানি কর্নেল জাঞ্জুয়ার সম্পর্ক ছিল বলেও শেখ হাসিনা নোংরা ইঙ্গিত করেছিলেন। সব সময় খালেদা জিয়ার শিক্ষা নিয়ে, চরিত্র নিয়ে কটাক্ষ করতেন শেখ হাসিনা…
৪. তারেক রহমানকে “বিশ্বচোর” বলে আখ্যা দেওয়া হয়েছিল। তাকে সাহস থাকলে দেশে ফিরে আসার চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছিল শেখ হাসিনা…
৫. এত কিছুর পরও আজ যদি সেই দল ও তাদের নেতাদের সঙ্গে বন্ধুত্বের কথা ভাবা হয়—তাহলে সিদ্ধান্ত আপনাদের। দেখেন যা ভালো মনে করেন…

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি বাস্তহারা হবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৬

রাসেল বলেছেন: দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের রাজনীতিতে নীতি-নৈতিকতা নেই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত...

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মহাজাগতিক চিন্তা-র সংগে সহমত। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি বাস্তুহারা হবে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তারা যদি এটা না বোঝে তাহলে তাদেরই লস...

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বিএনপি চালাচ্ছে হাসিনা । তারেকের চারপাশে আওয়ামীলীগ এর চর ঘুরঘুর করছে ,বুদ্ধি দিচ্ছে । তারেকের শেষ ই হচ্ছে, এদের মূল মিশন । আসুন মজা দেখি ....

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হাসিনার চ্যাপ্টার ক্লোজ। তবে শেখ পরিবারের কেউ যদি হাল ধরে খেলা হবে...

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৫

কিরকুট বলেছেন: আপনার পোষ্টে জাশি'দের হাহাকার দেখে ভালই লাগছে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঝামেলা হলে সবার উপরই আসবে...

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০৭

শ্রাবণধারা বলেছেন: গ্রামে শুনতাম জমিতে সাপ বেড়ে গেলে নাকি বেজি নিয়ে আসা হয় সাপের উপদ্রব কমাতে। এরকমটা হলে তো আমার প্রিয় সাপ ভাইদের বড় বিপদ! তবে এই পদ্ধতির মধ্যে সমস্যা আছে।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতি খুবই খারাপ...

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৭

সৈয়দ কুতুব বলেছেন: ইনটারিম আমলে আমরা দেখলাম জামায়াতের সাথে হাত মিলালো। ফলাফল : মববাজি , মারামারি , বিনিয়োগ কমে যাওয়া , করাপশন ইনডেক্সে বাংলাদেশের অবনতি । এ থেকেই প্রতিয়মান হয় জামায়াত যার সাথে লাগে তারাই পচে যায় । বিএনপি যদি জামায়াতের সাথে আবার হাত মেলায় সিচুয়েশনের কোনো চেনজ আসবে না । বেটার হয় জামায়াত-শিবির থেকে দুরে সরে নিজের দলের লোকের এডভাইস শুনে দেশ চালাক। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে চলুক । নিজেদের সংগঠন গুলোতে টাকা খেয়ে কমিটি না দিয়ে মেধাবি ও রাজপথের লোক কে নিয়ে আসুক লিডারশীপের জায়গায় । যারা ছুপা তাদের ধরতে অপারেশন ছুপা হঠাও চালানো হউক। তাহলে বিএনপি লং টাইম শাসন করতে পারবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.