নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

১৮ বছর ১ সপ্তাহ পার !

২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে স্মৃতির বিশাল বোঝা দেখে বিস্মিত হতে হবে। কত মানুষের আন্তরিকতা, সহমর্মিতা জীবনকে সহনীয় করে দেয়। কল্যাণ হোক সকলের, সবার জীবন শান্তিময় হোক ; ব্লগার এবং ব্লগার নন সবার জন্য এক রাশ শুভকামনা।

*** বাগানবিলাস গত বছরে, আমার বারান্দায়।

এ গানের অনেক শব্দের অর্থ বুঝতে পারি না, তারপরও বাবর মুদাসসরের গায়কীর জন্য, পরিষ্কার কণ্ঠস্বর এর জন্য মুগ্ধ!
Click This Link

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:২৯

সাহাদাত উদরাজী বলেছেন: বলা চলে শুরু থেকেই আছেন! অভিনন্দন।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৯

মেহবুবা বলেছেন: না শুরু থেকে নয়, তবে পুরোন বটে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৪

চারাগাছ বলেছেন:
অভিনন্দন! সুদীর্ঘ পধ চলা আপনার। সেই অভিজ্ঞতা নিয়ে একটা লেখা আশা করছি।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১

শায়মা বলেছেন: ১৮ বছর!!!!
কতগুলো দিন মাস বছর পেরুলো আপুনি!!!!!!!

তবুও তো আছো!!!!!!!!

তবু মনে রেখো.......

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: যেদিন আপনি প্রথম এ ব্লগে লিখা শুরু করেছিলেন, সেদিন যে শিশুটি এ পৃৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল, সে আজ একজন পরিপূর্ণ যুবক এবং ভোটাধিকারপ্রাপ্ত নাগরিক। বলা যায়, এক প্রজন্মের দূরত্ব আপনি ইতোমধ্যে অতিক্রম করেছেন। এতটা দীর্ঘ সময়ে আপনি অন্যান্য অনেকের মত ব্লগ পরিত্যাগ করেননি, সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও সুযোগ পেলেই বারে বারে ফিরে এসেছেন। ব্লগ নিয়ে ভালো মন্দ মিলিয়ে আপনার নিশ্চয়ই প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তা থেকে মাঝে মাঝে কিছু কিছু করে লিখতে পারেন, বৃহত্তর পাঠকসমাজের সাথে শেয়ার করার জন্য।

ব্লগে আঠার বছর পূর্তির জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা....

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৯

নীল-দর্পণ বলেছেন: ১৮ বছর! আউ আপনার ব্লগটাও ভোটার হয়ে গেল এবার :p

আপনার ১৮বছর দেখে আমি আমারটা চেক করলাম, ১৭ বছর ৯মাস আছি এই ব্লগে! ভাবলে অবিশ্বাস্য লাগে।
যাহোক বর্ষপূর্তির শুভেচ্ছা। এরকম করেই আরো আঠারো বছর পেরিয়ে যাক এই কামনা করি।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৯

সুলাইমান হোসেন বলেছেন: 8-|৷ সেই ২০০৮ সালে ব্লগে ঢুকেছেন,তখন আমি ক্লাস থ্রীতে পড়ি।অবশ্যই দৃষ্টিনন্দন একটি রেকর্ড গড়েছেন এজন্য আপনাকে অভিনন্দন এবং মিষ্টিনন্দন দেওয়া হলো! :D

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: ১৮ বছর পূর্তির আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.