নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic drugs-এর বিস্তার এবং তরুণদের ওপর এর
প্রভাবের কথাও বলেন।
Nearly 82 lakh people addicted to illicit drugs: Says home minister citing study
Source : Click This Link

২০২৬ সালের সর্বশেষ বহুল উদ্ধৃত জাতীয় গবেষণা অনুযায়ী বাংলাদেশে আনুমানিক ৮২ লাখ (৮,১৯৪,৬০৫) মানুষ
গত ১২ মাসে অন্তত কোনো একটি অবৈধ মাদক ব্যবহার করেছেন। এটি দেশের মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮%।
গবেষণাটি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BMU) ও Research and Management Consultants Ltd.
পরিচালনা করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) গবেষণাটি তত্ত্বাবধান করে।
গবেষণাটি সত্যিই উদ্বেগজনক তথ্য দিয়েছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে:
৩৩% বলেছেন, তাঁরা ৮–১৭ বছর বয়সে মাদক ব্যবহার শুরু করেছেন।
৫৯% বলেছেন, তাঁরা ১৮–২৫ বছর বয়সে শুরু করেছেন।
অর্থাৎ প্রথম মাদক গ্রহণের বয়স অত্যন্ত কম হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
এই দুই সংখ্যা যোগ করলে ৯২% হয়। এর অর্থ এই নয় যে ৮২ লাখের ৯২% তরুণ; বরং যাঁদের initiation/প্রথম
ব্যবহারের বয়স সম্পর্কে তথ্য পাওয়া গেছে, তাঁদের মধ্যে ৮–২৫ বছর বয়সে শুরু করার হার অত্যন্ত বেশি।

আবার দেশের ১৪-২৯ বয়সি মানুষ মোট জনসংখ্যার প্রায় ২৪% । তাই বলা যায় বাংলাদেশের মাদক সমস্যায়
কিশোর ও তরুণরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী।

সে হিসাবে দেশে এখনই অশনী সংকেত ।

যে হাতে ছিল বই-খাতা
স্বপ্ন ছিল চোখে
সে হাত আজ নেশার বোতল
অন্ধকারের শোকে।

যে তরুণটি দেশ গড়বে
বুনবে নতুন ভোর
নেশার কালো ছায়া এসে
করে জীবন চোর।

কোটি নয়, সংখ্যা নয়
প্রতিটি জীবন দামি
একটি ছেলে হারিয়ে গেলে
হারায় একটি স্বপ্নখানি।

মা যে রাতে দুয়ারে বসে
আক্ষেপ বুকে নিয়ে
অপেক্ষাতে রয়
ছেলেটা আমার ফিরবে কবে?

বুকের ভিতর ক্ষয়
এ শুধু কোনো পরিবারের
একটি ঘরের ক্ষত নয়
এ যে আজ সমাজজুড়ে
অশনি সংকেতময়।

চলুন তবে হাত বাড়াই
ঘৃণা নয় দিই আলো
নেশার পথ রুখে দিয়ে
স্বপ্নগুলো রাখি ভালো।

তরুণ বাঁচুক, দেশ বাঁচুক
বাঁচুক আগামীকাল
মাদকের এই কালো স্রোতে
রুখতে হবে সর্বনাশের জাল।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: রাষ্ট্রীয় পর্যায়ে পেট্রোনাইজ করা হয় । মাদক বন্ধ হবে না ।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাদকাসক্তদের জন্য কম ক্ষতিকর কোন একটা মাদক সহজলভ্য করা উচিৎ।
আমার মতে উন্নত দেশগুলোর মত গাজাকে বৈধ ঘোষণা করে, ক্যামিক্যাল ড্রাক নিশিদ্ধ করা দরকার।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:০৯

গেঁয়ো ভূত বলেছেন: আমার সরল মনে শুধু একটাই প্রশ্ন, মব করে মানুষের বাড়ি ঘর ভাঙা হয়, পোড়ানো হয়, পত্রিকা অফিসে এ মব হয়, ব্যবসা কেন্দ্রে মব হয়, অফিসে আদালত-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এ মব হয়। কিন্তু ইয়াবা এবং মাদকের গড ফাদারদের বাড়িতে মব হয় না কেন???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.