নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । \nআমার ইউটিউব চ্যানেল :https://youtube.com/@ahmedrhl63?si=0QZeQI4eBbf00IO9

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। সামাজিক দুরত্ব ।। -আহমেদ রুহুল আমিন ।

২১ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪২

সামাজিক মানুষ করি'তো আমরা
সমাজেই বসবাস,
আপন স্বার্থ লীন করে করি
সামাজিক উপহাস ।
ভালবাসা, ঈর্ষা, অভিমান আর
শত উপেক্ষার বলে ,
দূরত্ব শুধু বেড়েই চলেছে
সামাজিকতার ছলে ।
স্বজন-বন্ধু-পরিজন আজ
ধীরে ধীরে যায় সরে,
সিড়িতে উপরে উঠে আর যারা
টের পায় নীচে পড়ে।
'করোনা' আগুনে' ঘি ঢেলে এই
কৃত্রিম সামাজিকতায়,
নিজেরে নিয়ে ব‍্যস্ত আমরা
আত্মকেন্দ্রীকতায় ।
চোখ মুদে আজ ভান করি শুধু
জেগে থাকি ভাত ঘুমে,
আপন স্বার্থে অনলাইনে আজ
এড হই দিনে 'জুম' - এ।
========

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৪৯

মহাজাগতিক চিন্তা বলেছেন:



এমন দেখতে দেখতে অর্ধশত বছর
পার হয়ে গেল মোর অনায়াশে
হারানো দিনের কত বিবর্ণ ছবি
স্মৃতির জোয়ারে অনবরত ভাসে।
অসহায়ভাবে দিন পার করে
রাতগুলো কেটে যায় ঘুমে
স্বপ্নগুলো ছটফট করে করে
নিথর হয়ে শেষে থামে।
কি আর করব আর মন বেদনার
অথই সাগরে নিত্য দিন শুধু ডুবি
হতাশার কাব্য লিখে লিখে
অবশেষে হয়ে যাই হতাশ কবি।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:১৯

আহমেদ রুহুল আমিন বলেছেন: সুন্দর অভিব্যাক্তি.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.