নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । \nআমার ইউটিউব চ্যানেল :https://youtube.com/@ahmedrhl63?si=0QZeQI4eBbf00IO9

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

ভুল ট্রেনে গন্তব্য

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:০৬

অনেক ভেবে ধীরপায়ে হেটে যখন পৌছলাম স্টেশনে
তখন ঢের দেরী হয়ে গেছে ।
ভেবেছিলাম, কাল সকালে গন্তব্যে পৌছে
তেঁতুলিয়া ডাকবাংলোতে দেখব -
দুর হিমালয়ের কোল ঘেসে দাড়ানো .কাঞ্চনজঙ্ঘা...কিংবা প্রাতে
আমার ডিএসএলআরে ধারণ করবো -
দুরের টাইগার হিলের উদিয়মান সূর্যের দুর্লভ মুহুর্ত।
তাই তড়িঘড়ি করে উঠে পড়লাম 'পঞ্চগড় এক্সপ্রেসে' ।
নিশ্চিন্ত মনে আশ্বস্ত হয়ে যখন পৌছলাম গন্তব্যে-
তখন মাথায় দিব্যি খেলা করে বিশ বছরের
ঘুমকাতর অলস 'রিপভ্যান'।
কেবল চোখে ভাসে কাঞ্চনজঙ্ঘায়
এক আকাশ সামুদ্রিক শৈবাল।
মাথায় আকাশ ভাঙ্গার ভার নিয়ে
বুঝার আর অবকাশ নেই যে
বড্ড ভুল হয়ে গেছে !
তখন আর কিছুই করার ছিলনা-
কেননা, ভুল গন্তব্যের ভুল ট্রেনে উঠে
যে মস্ত ভুল হয়ে গেছে
তা আর কোনভাবে শোধরানোর
উপায় নেই !!
------------------

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.