নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । \nআমার ইউটিউব চ্যানেল :https://youtube.com/@ahmedrhl63?si=0QZeQI4eBbf00IO9

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

\'জাউরা জমিন\'

১৩ ই মার্চ, ২০২৬ রাত ১০:০৭

অশান্তির দাবানলে পুড়ছে আজ
পৃথিবীর হৃদপিন্ড ।
বিহঙ্গের আকাশে উড়ে অনন্তকাল ধরে
'আইসিবিএম-টমাহক' ...
পনেরহাজার কি.মি. স্পীডে বিদ্ধ হয়
আমাদের শান্তিকামী
মানবতার 'জাউরা জমিন'।
'মেরিকায়েল' দুই দানব সহোদর -
স্বয়ং শয়তান 'আযাযিলের' ক্লোনরুপ নিয়ে
অর্ধ-শতাব্দীকাল জুড়ে
গলাধ:করণ করছে 'বিশ্ব মানবতা' ।
শুধুই অকারণে মহান আল্লাহর দান-
এই নিটোল পৃথিবী আজ
ইসরাফিলের শিংগার সমূহ ফুৎকারে থরকম্পমান,
যেন কখন নেমে আসে
অবশ্যম্ভাবীর আগাম কেয়ামত.... !
'মানবতা' পুড়ছে আজ
আসমানে, জলে -স্থলে,
পৃথিবীর হৃদপিন্ডে দগদগে ক্ষত-
'বিড়াল তপস্যি' ঘরে আর
বাহিরে 'সারমেয়'র ঘেউ ঘেউ-
আপসোস শুধু একটাই আজ
গলায় ঘন্টা বাঁধার নেই কেউ....!
নেই কেউ..... !!
-----------------
ফটো কার্টেসী : অন্তর্জাল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: কবিতার শিরোনামটা ভালো লাগেনি।

১৪ ই মার্চ, ২০২৬ রাত ১০:২৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: কবিতার শিরোনামের আভিধানিক অর্থ দাড়ায় : “এই নামটি পাঞ্জাবি শব্দ জৌর থেকে এসেছে বলে মনে করা হয়, যার অর্থ শক্তিশালী বা শক্তিশালী হওয়া , যা এই এলাকার কৃষি ও যোদ্ধা সমাজে মূল্যবান বৈশিষ্ট্যগুলিকে প্রতিফলিত করে।”(শব্দটি গুগলে সার্চ দিলেই খুঁজে পাবেন ) আমাদের বাংলাভাষায় বিদেশী শব্দের সংমিশ্রন অনেক দেখা যায় । ‘জাউরার’ আরেকটি অর্থ হচ্ছে অনুর্বর যা উর্দু ভাষা থেকে এসেছে । সুতরাং ‘জাউরা জমিন’ এর অর্থ দাড়ায় শক্তিশালী ভুমি বা অনুর্বর ভুমি যা কাব্যিক অর্থে এর ব্যবহার ব্যাপক বলে এই শিরোনাম দিয়েছি ।( তবে,‘জাউরা’ কথাটির আঞ্চলিক অর্থ জারজ কোন কোন এলাকায় এটি জারুয়া হিসেবে ব্যবহার হয় যা সামগ্রিকভাবে খাটি বাংলা ভাষায় এর ব্যবহার নেই ) ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.