নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাউদ্দিন জনি

আলাউদ্দিন জনি › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ভালবাসা।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

গল্প: অসমাপ্ত ভালবাসা

অপ্সরা স্কুলে যাচ্ছে,সে রোজ ই স্কুলে যাই এই পথ দিয়ে। আর একটা ছেলে প্রতিদিনই ওর জন্য অপেক্ষা করে। তার নাম নয়ন। কখনো রহিম চাচার চায়ের দোকানে বসে অথবা কখনো রাস্তার পাশে দারিয়ে। তবে নয়ন রোজ অপ্সরা কে একটাবার দেখার জন্য হলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। তবে নয়ন ভয়ে অপ্সরার সামনে যেতে পারেনা ও যদি ওর বাবাকে বলে দেয়??? ওর বাবা আবার খুব খামখেয়ালি। তাই সাহসও হয়না। তবে নয়ন তার শুভদৃষ্টি করাটা মিস করেনা।

কিছুদিন এভাবে যাবার পর অপ্সরার চোখে নয়নের এই অপেক্ষার কাহিনীটা ধরা পড়ে যাই অপ্সরা বুঝতে পারে যে নয়ন তার জন্যই এখানে অপেক্ষা করে।

অপ্সরা এখন প্রতিদিন স্কুলে যাবার সময় নয়নের চোখে চোখ পড়তেই একটা ভালবাসাময় হাসি দেয়। যেই হাসিতে নয়ন নিজেকে হারিয়ে ফেলে কোনো রুপকথার গল্পে।
ভালই চলছিলো।

তবে নয়ন আর পারছেনা। সে সিদ্ধান্ত নিয়েই নিলো সে প্রপজ করবে। যেভাবেই হোক।

নয়ন আজ অপ্সরার স্কুলের সামনে দারিয়ে কখন স্কুল ছুটি হবে।

অবশেষে স্কুল ছুটি হলো। আর নয়ন প্রপোজ করার রোমান্টিক প্লান গুলার প্রাকটিস করতে লাগলো।

তবে সবাই বেরিয়ে আসলেও অপ্সরা এখনো আসেনি। নয়ন উদ্নিগ্ন হয়ে অপ্সরার ক্লাসের একটা মেয়েকে জিজ্ঞ্যাসা করতেই সে বললো অপ্সরা আজ ১২ টায় ছুটি নিয়ে বের হয়ে গেছে।

নয়ন নিরাশ হয়ে স্কুলের কাছের পার্ক এ গিয়ে বসে ভাবতে লাগলো এবারও ভালবাসি বলাটা হলোনা।
হটাত নয়ন আবিষ্কার করলো দূরে অপ্সরা যেনো একটা ছেলের সাথে বসে আছে।

সে কাছে গিয়ে দেখলো।

হ্যা। এটাই অপ্সরা।

নয়নের চোখে মুখে ক্লান্তির ছাপের সাথে যুক্ত হলো কিছু না বলতে পারার বেদনা।
হেরে যাওয়ার বেদনা। আর সে সাথে হেরে গেলো একটা চোখের ভাষাতে কথা বলা ভালবাসা।
একটা নিরব ভালবাসা।

নাহ নয়নের ভালবাসা মোটেও কমেনি। সে অপ্সরাকে এভাবেই ভালবাসবে সারাজিবন। হয়তো এটা না বলা ভালবাসা হয়েই থাকবে।
তবুও বেচে থাকুক স্বপ্নেরা।।।।

কোন একজন বন্ধুর বাস্তব ঘটনা থেকে লিখলাম।
লেখা:আলাউদ্দিন জনি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.