নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড়ির কাছে আরশিনগর সেথা পড়শি বসত করে, একঘর পড়শি বসত করে আমি একদিনও না দেখিলাম তারে।

অনিকেত বৈরাগী তূর্য্য

মানুষ পথিক বেশে ঘুরছে দেশে দেশে একটু ছায়াতলে থমকে দাঁড়ায়, স্মৃতিটুকু রেখে শুধু একদিন তো চলে যায়।

অনিকেত বৈরাগী তূর্য্য › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন তাহলে হয়েই গেল

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ছয়টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা এগারোটি আসনে জয় পেয়েছে। বাকি ৪২টি আসনের ফলাফল এখনো প্রক্রিয়াধীন।

আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হবে- এটা তো অভাবিতই ছিল। নির্বাচন বানচালের চেষ্টা তো কম হলো না। শেষ পর্যন্ত বিপক্ষ শক্তি পেরে উঠল না। জামায়াত-এনসিপি জোট বিগত যেকোনো সময়ের চেয়ে ভালো করেছে। ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি করেছিল। বিশেষ করে গ্রামের সহজ-সরল মানুষদের নিজেদের মতো করে বোঝাতে সক্ষম হয়েছিল। এবার না পারলেও ভবিষ্যতে আরে‍া ভালো করার সম্ভাবনা আছে।

আমি সবসময় বলে আসছি, আওয়ামী লীগ-বিএনপির ব্যর্থতা জামায়াতকে এ পর্যন্ত নিয়ে এসেছে। নইলে কেউ কি ভাবতে পেরেছিল যে দলটা দেশটা স্বাধীন হোক চায়নি, তারা সংসদে যাবে? একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া এ টি এম আজহারুল হচ্ছেন আইনপ্রণেতা। ভাবা যায়? এ ব্যর্থতার দায় কি আওয়ামী লীগ-বিএনপিকে দেবেন না?

মন্দের ভালো হিসেবে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করবে বিএনপি। আনন্দের ব্যাপার হলো- ফজলুর রহমান, রুমিন ফারহানা, জোনায়েদ সাকি, পার্থর মতো সোচ্চার কণ্ঠ সংসদে যেতে পারছে। সংসদ অন্তত আগের মতো ম্যাড়ম্যাড়ে হচ্ছে না। উড়ে এসে জুড়ে বসা অতিথি পাখিরা দেশের যতটুকু ক্ষতি করার করে গেছে। পরবর্তী সরকারের চ্যালেঞ্জ হবে ঠিকমতো দেশ চালানো।

বিএনপি যদি অতীত থেকে শিক্ষা না নেয়, আর আগের মতোই বেপরোয়াভাবে সরকার চালায়, তাহলে দেশের অগ্রগতি মুখ থুবড়ে পড়বে। দেখা যাক সামনে কী হয়!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৩১

শ্রাবণধারা বলেছেন: খুব ভালো লিখেছেন। হ্যাঁ, জামাতের এই বিপুল জয়ের কারণে আওয়ামী লীগ ও বিএনপি দায়ী। গত ১৫ বছরে আওয়ামী লীগের দোষ পুরোটাই। যদিও অতীতে তাদের পুনর্বাসনের ইতিহাসের দোষ বিএনপির।

এখন বিএনপি যদি আগের মতোই ডাকাতদের নিয়ে ডাকাতিতন্ত্র বজায় রাখে, তাহলে সামনে জামাত আরও বেশি শক্তিশালী হবে ও মানুষের সমর্থন অর্জন করবে। দেখা যাক, বিএনপি অতীত থেকে শিক্ষা নেয় কি না। যদিও তাদের এক্টরগুলো কিন্তু পরিবর্তিত হয়নি- মির্জা আব্বাস, ববি হাজ্জাজ - এরা সামনের সারিতে থাকলে সর্বনাশ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ২০০১-২০০৬ এ আওয়ামী লীগ ছিল মূল প্রতিদ্বন্দ্বী। এবার ওরা (বিএনপি) নিজেরাই হর্তাকর্তা। বলতে গেলে বড় প্রতিদ্বন্দ্বী নেই। দেশটাকে যদি নিজের না মনে করে আগের মতো সহিংসতার আশ্রয় নেয়, দেশের পাশাপাশি নিজেরাও ধ্বংস হবে। এত ভালো সুযোগ হাতছাড়া করা উচিত হবে না তাদের।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান সফল হবেন বলে আপনি মনে করেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসাবে এটা তার অগ্নিপরীক্ষা হবে। তার সদিচ্ছা কতটুকু আমি সেটাই বুঝতে চাই। সদিচ্ছা থাকলে ব্যর্থ হলেও মানা যাবে, কিন্তু যদি সেটা না থাকে, যদি বেপরোয়া হয় দায়ভার সম্পূর্ণ তার। এত সমর্থন আর পাবে না।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:১০

নিমো বলেছেন: নির্বাচনের নামে আসন ভাগাভাগির নাটকটা ভালোই হয়েছে। ভোট ভোট খেলাও জমেছিল। তবে জাতীয়তাবাদী দলের আসন ২৩০ হওয়া যৌক্তিক ছিল। জামায়াত চাওয়ার থেকেও বেশি আসন ও ভোট পেয়েছে। ৫৫ শতাংশের ভোটের গণভোট জিতলে জামায়াত যথেষ্ঠ শক্তিশালী হিসেবে সংসদে থাকবে। মিলেনিয়ালরা এবার দেশ বাঁচিয়েছে। আগামীতে জেন-জিরা ২০০+আসনে জা-শিকে জিতিয়ে আনবে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিএনপিকে গতানুগতিক রাজনীতির বাইরে রাজনীতি করতে হবে। তারেক রহমানকে আরো ফাস্ট হতে হবে।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৫

অল্প বিদ্যা ভয়ংকর বলেছেন: নির্বাচন পরিকল্পিত ছিল। আসন ভাগাভাগিও পূর্বনির্ধারিত। ৪০-৫০% ভোটার ভোট দেয়নি। এটি ভালো সংকেত নয়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বাস্তবতা তো এড়িয়ে যাওয়া সম্ভব না। নির্বাচন যেমনই হোক মানতে হচ্ছে।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩২

কাঁউটাল বলেছেন: তারেক রহমান বিজয় মিছিল করতে না করেছেন। মসজিদে মসজিদে দোয়া এবং শোকরানা মাহফিল করতে বলেছেন। আশাকরি বিএনপি বেপরোয়া ভাবে দেশ চালাবে না। ইনশাআল্লাহ সাবধানে দেশ চালাবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: জনগণের প্রত্যাশার পারদ তুঙ্গে। দেখা যাক কতটুকু ধরে রাখতে পারেন। ভালো করার এমন সুবর্ণ সুযোগ আর পাবেন না।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: জামাতের চেয়ে বিএনপি ভালো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৫

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: চাঁদাবাজি, গ‍ুণ্ডামি আর দুর্নীতি পরিহার করলে ব্যাপক জনসম্পৃক্ততা অর্জন সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.