নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

কাতুকুতু\'র কাহিনীনামা

২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন ঘন, কাতুকুতুুয়ে রত!
চোখ পাকিয়ে, হাত ঝাকিয়ে, যতই বাঁচতে চাই,
পাই না উপায়, তোমার চাপায়, শুধু হাঁসি তাই।

গল্প বলে, গুজব তুলে, যাচ্ছো যথা-তথা,
দিয়ে হাঁসি, রাশি রাশি, শুনচি আজব কথা।
নাই যে মাথা, ব্যাঙের ছাতা, আছে কি কোন মানে?
এসব বলে, যাচ্ছো চলে, দূর-দেশ কোন পানে?

তবু যদি, খেয়ে দধি, গল্প বলে যেতে,
তা না করে, একটু জোরে, মারছো গুতো তেতে।
মজা পেয়ে, দূরে যেয়ে, হাসছো হাঃ হাঃ হাঃ,
লজ্জায় আমি, কর্দম চুমি, হলাম পুরো হাঁদা।

ঘামছে মাথা, চোখের পাতা, দিচ্ছি হাঁসি হাঁদার,
শেষ কি তবে, উচ্চ রবে, সময় হলো কাঁদার!
এসব শুনে, সদোরবনে, পাখী যত আছে,
দল বেঁধে, উড়লো জেদে, বসছে গিয়ে গাছে।

হুতুম পেঁচি, বলছে চেঁচি, এসব হচ্ছে কি!
দিন-দুপুরে, আমার ঘরে, দিচ্ছো কেন ঝাঁকি।
এরচেয়ে ভালো, আকাশ কালো, মেঘ করে যখন,
কাতুকুতু, দিলে কিন্তু, আমিও হাসবো তখন।

তাই তো এথায়, বুকের ব্যথায়, উড়ছে সবুজ টিয়ে,
বিড়াল মাসী, সর্বনাশী, করবে আরেকটা বিয়ে!
খবর শুনে, রক্ত-খুনে, মশা ঝাঁকে ঝাঁকে,
গুতো দিয়ে, কুতকুতিয়ে, মারছে কামড় টাকে।



উৎসর্গঃ সুকুমার রায়

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ মজার ছড়া
ভাল আছেন তো

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৯

শাহিন-৯৯ বলেছেন:



খুবই ভাল লাগল ছন্দ কবিতাটি।
এই ধরনের লেখা এখন খুঁজে পাওয়া যায় না।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:০৫

সৈয়দ কুতুব বলেছেন: শেয়ার করে ভালো করেছেন ।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজব শহরে বাস করি ।
.................................................
মেঘের ওপর মস্ত বাড়ি,
আকাশে ওড়ে রঙের গাড়ি।
গাছের মাথায় রসগোল্লা,
পড়ছে ঝরে হুল্লোড়-হুল্লা।

নদীর জলে দুধের ক্ষীর,
মাছেরা সব খাচ্ছে খির।
বিড়াল চড়ায় চাঁদের তরী,
ডানা মেলে ওড়ে পরি।

ইঁদুর মিয়া দিচ্ছে তাড়া,
বাঘ মামা যে ভয়ে সারা!
এমন দেশ কি কোথাও আছে?
ঘুমিয়ে দেখি স্বপ্নর-কাছে।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৪

শায়মা বলেছেন: কাতুর সাথে কুতু মিলিয়েও আসলো না ভাই হাসি
তাই তো গলায় আঙ্গুল দিয়ে কাঁশছি আমি কাঁশি.......


সুকুমার তোমার ছড়া শুনে বম্মলোক ছেড়ে উঠে আসবেন কিনা ভাবছি ভাইয়ু!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.