নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী।

জায়েদ হোসাইন লাকী

সাহিত্যকর্মী, সংবাদকর্মী এবং শ্রমজীবী

জায়েদ হোসাইন লাকী › বিস্তারিত পোস্টঃ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি জানি, আমাদের প্রেমে কোনো কবিতা ছিল না
ছিল কেবল ছাই, হেমলক আর তামাকের স্বাদ
তবুও আমি তোমাকে খুঁজেছি নিকোটিনের ঘ্রাণে
ধোঁয়ার ঘূর্ণিতে তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

আজও দেখি,
চাঁদের নিচে আমার পাশে দাঁড়িয়ে আছে এক প্রতিচ্ছায়া
যার কোনো মুখ নেই, মন নেই, কেবল আলোছায়া

তুমি কি জানো, আমি এখনো জ্বলি
একটি শেষ সিগারেটের মতো
যার ছাই গলে গিয়ে আমার হাতের তালুতে লেখে
তোমার নাম।


জায়েদ হোসাইন লাকী
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি
২৩ মার্চ ২০১৮

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৪

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ

২| ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ্ প্রিয় কবি

৩| ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভালো লাগা কবি।

০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

জায়েদ হোসাইন লাকী বলেছেন: ধন্যবাদ্ প্রিয় কবি

৪| ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:৫৭

হুমায়রা হারুন বলেছেন: পোস্টের ছবিটা কি বাস্তবে কারোর ছবি নাকি কল্পনা প্রসূত?

০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩২

জায়েদ হোসাইন লাকী বলেছেন: বাস্তব। তিনি ছিলেন, এখন আর নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.