নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলাউদ্দিন জনি

আলাউদ্দিন জনি › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

কবিতা:স্বাধিনতা তুমি কি
আলাউদ্দিন জনি

স্বাধীনতা তুমি কি??
নির্মল বাতাসে বুক ভরে নেয়া শ্বাস?
নাকি তনুর বিকৃত লাশ???
স্বাধিনতা তুমি সত্যি অচেনা আজো।

স্বাধিনতা তুমি কি???
চিরসুখে মনআনন্দে করা গান??
নাকি চারটি শিশুর অকারনে;
কেড়ে নেওয়া প্রাণ???
কি তুমি হে স্বাধিনতা???
রাগে ক্ষোভে গাড়িতে পোড়ানো;
ঝলসে যাওয়া মানুষ?
নাকি বিদ্রহ করে জীবন থামানো অধিকার?

তোমার দুয়ারে ঠুকরে মরেছি একাত্তরে;
রক্ত দিয়েছি,ঝরিয়েছি তাজা প্রাণ।
বিনিময়ে তুমি কি দিলে আমায়?
অকালেই পৈশাচিকতাই কেড়ে নেওয়া প্রান?
তুমি তো স্বাধীনতা।
কন্ঠে স্বাধীন আওয়াজ,
কোটি প্রান আজ বাকপ্রতিবন্ধি,
এটাই বুঝি স্বাধীনতার রেওয়াজ?

নাহ!নাহ! তুমি তো দিয়েছো স্বাধিন বাতাস,
মুক্ত আকাশে ঘুড়ি উড়ানোর অধিকার।
তবে কেনো আজ পরাধিন পথে;
কন্ঠে হারালো স্বাধীকার??
স্বাধীনতা তুমি কি?
বুঝতে চাইনা তোমাকে।
শুধু এতোটুকু রাখতেই পারি প্রত্যাশা;
আমি বাচতে চাই,বাচতে দাও আমাকে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯

বিজন রয় বলেছেন: দারুন কবিতা।
+++

২| ০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

সুরাইয়া বীথি বলেছেন: দাদা বাঁচতে বানানে চন্দ্রবিন্দু দিতে ভুলে গিয়েছেন লল :-D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.