নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

পবিত্র এ মাহে রমজানের শপথ

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৫৩


মানবকুল জাগ আজ, রমজানের চাঁদ ডাকে আকাশপানে
হৃদয়ে তোমাদের আগুন জ্বাল,দয়া আর প্রেমের গানে
ক্ষুধার জ্বালা বুকে নিয়ে বুঝ আজ গরিবের বেদনা
অপরের অশ্রু মুছাতেই লুকায় রবের সাধনা।

সিয়ামের আগুনে পোড়াক প্রাণের সকল অহংকার
মানুষ হতে শিখুক মন , ভাঙুক স্বার্থের অন্ধকার
যে রুটি ভাগ করে ক্ষুধার্তের সাথে হাসিমুখে
তার নাম লেখা থাকে স্বর্ণাক্ষরে জান্নাতী সুখে।

ওরে মুমিন! শুধু তসবিহ নয়, রণভেরী বাজাও এবার
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও ন্যায়ের পতাকা ধর উঁচু করে
দেশের তরে শ্রম দাও ন্যয়ের তরে জীবন সাজাও
সেবার মাঝেই খুঁজে পাবে আল্লাহকে একান্ত কাছে।

রমজান মানে জাগরণ, বিদ্রোহ শয়তান বাঁধা পাপের শৃঙ্খলে
রমজান মানে প্রেমের দীপ জ্বালা অন্ধকারের কূলে
যে দয়া করে, সেই তো পায় রহমতের অফুরান ঢেউ
দানের মাঝে খোদার রহমত এ সত্য ভুলিসনে কেউ।

এসো তবে শপথ করি আজ চাঁদের সাদা আলোয়
ভাঙা হৃদয় জুড়াব সবাই ভালোবাসার ঢালোয়
মানবতার জয়ধ্বনি উঠুক দিগন্তভেদী সুরে
রমজানের শিক্ষা লিখি কর্মে, প্রেমের নূরে।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




অসাধারন, এম এ আলী ভাই!

রণভেরীর কথা পড়তেই মনে পড়ে গেলো, আমার এ,আই গান কম্পোজিশনের কথা!

আমি কি পরীক্ষামূলক ভাবে একটা নাশিদ বানাতে পারি? আপনার কবিতা দিয়ে লিরিক্সটা দারুণ হবে বলে মনে হচ্ছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:



অসাধারন হয়েছে শুনে ভাল লাগল ।
নাশিদ বানানোর কথা শুনে খুশি হলাম।

হ্যাঁ নাসিদ বানিয়ে ফেলুন আপনার মত করে
এখানে দিবেন তুলে , শাহিন নামে আমার
এক বন্ধু নাহিদ গাইতে পারে মধুর সুরে
নাহিদটির সাথে তাকেই দিব তখন জুরে।

শুভেচ্ছা রইল

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




খোদার রহমত হবে কি?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৫৯

ডঃ এম এ আলী বলেছেন:


ধন্যবাদ , বানান শুদ্ধ করে দিয়েছি
বৃদ্ধ বয়সে চোখেও দেখিনা ভাল করে
কখন যে কিভাবে লেখার মাজে ভুল
লুকিয়ে থাকে দেখার অগোচরে ।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ভাইয়া, একটু চেষ্টা করেছি। সুরটা আমার কাছে ছিলো।

যদিও, উচ্চারণে কিছু অসুবিধা আছে।

কথাঃ ডঃ এম এ আলী

ভালো না লাগলে মুছে দিবেন, প্লিজ। আমিও মুছে দিবো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৫৭

ডঃ এম এ আলী বলেছেন:



মুছে দেয়ারতো কোন প্রশ্নই উঠেনা ।

মারহাবা অসাধারণ হয়েছে ।
আমি ও আমার গিন্নী এত
সুরেলা কন্ঠের গাওয়া
নাশিদটি শুনে মুগ্ধ ।
কৃতজ্ঞতা জানবেন এ মহতি
কর্মের তরে ।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
কবিতা পাঠ করিলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫০

ডঃ এম এ আলী বলেছেন:



শুভ রাত্রী এখন তব সকাশে
কবিতা পাঠ কেমন লেগেছে ?
রমজানের রহমত কামনায়
হৃদয় মোর শুভেচ্ছা জানায়।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৩

সৈয়দ কুতুব বলেছেন: পড়লাম জনাব।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



পড়লাম জনাব তব লেখা
শব্দে যেন রঙিন দেখা
অক্ষরগুলো হাসে চুপে
মনটা ভরে মুগ্ধ রূপে।

পড়লাম জনাব ভাবনার ঢেউ
নীরব রাতে জাগালো কেউ
লাইনগুলো নরম হাওয়া
মনে দিল নতুন চাওয়া।

পড়লাম জনাব কথার মালা
মুগ্ধ হলাম আজি শেষ বেলা
ছোট্ট বাক্য সুগভীর মানে
শুভেচ্ছা পাঠালাম তব পানে।

পড়লাম জনাব, শেষ যে করি,
ভাবনা তবু যায় না ঝরি
আরও লিখুন, থাকুক ধারা,
শব্দ হোক আলোর তারা।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৪

বাজ ৩ বলেছেন: অসাধারন হয়েছে।শাইয়্যন ভায়ের গানটাও চমৎকার হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২২

ডঃ এম এ আলী বলেছেন:


হ্যাঁ সত্যিই শ্যাইয়ান ভায়ের গানটাও চমৎকার হয়েছে।

শুভেচ্ছা রইল

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ নিরন্তর, বাজ ৩ ।
আসলে, এম, এ, আলী ভাইয়ের কবিতাটার পঙক্তিগুলো এতোটা অসাধারণ হয়েছে যে, এ,আই,-ও ভালো একটি গান দিতে বাধ্য হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০

ডঃ এম এ আলী বলেছেন:



@বাজ ৩, সত্যপথিক শ্যাইয়ান ভাই এর মন্তব্যটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষন করছি ।

আমিও এখানে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সত্যিই, যখন কোনো কবিতার পঙক্তি হৃদয়ের গভীর
থেকে উঠে আসে, তখন তা মানুষ হোক বা এ আই প্রযুক্তি সবার মাঝেই সুরের অনুরণন জাগায়। নীজের কবিতা
বলে বলছিনা , কোন কোন কবিতার সৌন্দর্যই মনে হয় এমন হয় যে, শব্দ নিজেই গান হয়ে উঠতে চায়।
আমার সৃষ্টিশীলতার প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসার এমন অনুপ্রেরণাদায়ক লেখা আরও উপহার দেবেন,
সেই প্রত্যাশা রইল নিরন্তর।

শুভেচ্ছা রইল

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১০

সুলাইমান হোসেন বলেছেন: শাইয়্যান ভাই@।সাউন্ড ক্লাউডে আপনার নিজের গাওয়া কোনো গান আছে,নাকি সব এ আই দিয়ে বানানো?

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:




‍‍@সুলাইমান হোমেন , উপরে থাকা শাইয়্যান ভাই এর মন্তব্যটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষন করছি ।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সুলাইমান হোসেন ভাই,
আমার গাওয়া গানগুলো সব মুছে দিয়েছি। ইউটিউবে ছিলো।
তবে, এখনো কিছু আমার টিকিটিকি একাউন্টে আছে। :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:



@সুলাইমান হোসেন, সত্যপথিক শ্যাইয়ান ভাই এর মন্তব্যটির প্রতি আপনার দৃষ্টি আকর্ষন করছি ।

ইউটিউবে থাকা আপনার গাওয়া মুছে দেয়া গানগুলো কি রেসটোর করা সম্ভব । যদি সম্ভাব হয়
তাহলে রেসটোর করে লিংকগুলি ব্লগে দিলে সকলেই গানগুলি উপভোগ করতে পাবে বলে মনে
করি । তাই এই অনুরোধটি করে গেলাম । টিটিকি একাউন্ট থেকে গান শুনতে আমি সহ হয়তবা
অনেকেই অভ্যস্থ নয় ।

শুভেচ্ছা রইল

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


না, ভাইয়া। গানগুলো এখন শুধুই স্মৃতি।

অগুলোর কথা মনে করিয়ে দেওয়ার জন্যে ধন্যবাদ নিরন্তর।

আপনার কবিতার পঙক্তিগুলো নিয়ে গানের দ্বিতীয় ভার্সন - Lyrics: Dr. M. A. Ali

আপনার কাছ থেকে আরও এরকম কবিতা আশা করছি।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০০

ডঃ এম এ আলী বলেছেন:



বিচলিত হওয়ার মত কিছু নেই চলতে থাকুক ।
গানে রূপ দেয়ার মত গীতি কবিতা
পাবেন অবিরত, ইনসালালাহ ।

শুভেচ্ছা রইল

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০২

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৬

ডঃ এম এ আলী বলেছেন:






নতুন পোষ্টটাও দেখেন গিয়ে
হয়ত বুঝবেন অনেক কিছুই
তথায় গিয়ে, কে কি মন্তব্য
করেছে সে অভিজ্ঞতা দিয়ে।

আমার মনে হয় কথায় কথায়
এখন শুধু কাব্য ঝড়ে অযথায়
কি যে হবে তা বুঝতে নারি
হয়ত সময় এসেছে দিতে পারি।

শুভেচ্ছা রইল

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.