| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডঃ এম এ আলী
সাধারণ পাঠক ও লেখক
জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে তার আসন
অন্যের অধিকার কেড়ে নেওয়াকে
মানুষ ভাববে মহাপাপের কারণ।
যেদিন ঘুষের টাকায় সুখ নয়
সততার রুটিতেই হবে তৃপ্তি
অন্যায় করে বড় হওয়ার চেয়ে
সত্য পথে ছোট থাকাই হবে গৌরবের বৃত্তি।
যেদিন ক্ষমতার আসনে বসে
মানুষ ভুলবে না মানুষের কথা
নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে
রক্ষা করবে ন্যায়ের ব্যথা।
যেদিন ভয়কে জয় করে মানুষ
বলবে অন্যায় শুধু অন্যায়ই
সত্য কথা বলার অপরাধে
নতমুখ হবে না কোনো ভাই।
যেদিন শিক্ষক বিক্রি হবে না
বিচার বিকোবে না টাকার দামে
যোগ্যতার মূল্য ফিরবে আবার
সততার নির্মল সম্মানে।
যেদিন কর্মকর্তা বুঝবেন
এই পদ কোনো ব্যক্তিগত ধন নয়
এটি মানুষের অর্পিত আমানত
জনসেবাই যার একমাত্র পরিচয়।
যেদিন সন্তানকে মা বাবা বলবে
বড় হও, কিন্তু সৎ থেকো
অঢেল সম্পদ নয়, চরিত্রের আলোয়
নিজের জীবনটাকে রেখো।
সেদিন সমাজ বদলাবে ধীরে
বদলাবে দেশের চেহারা
আইনের ভয়ে নয় বিবেকের ভয়ে
থামবে অন্যায়ের ধারা।
কারাগার দিয়ে দুর্নীতি থামে না
শুধু শাস্তিতে মুছে না পাপ
মানুষের অন্তর শুদ্ধ হলে তবেই
অন্যায়ের হবে শেষ অধ্যায়।
তাই পরিবর্তন চাইলে আগে
নিজের হৃদয়ে জ্বালো আলো
নিজে সৎ হও, নির্ভীক হও
তারপর পৃথিবীকে বলো ভালো।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ হবে সত্যের সৈনিক
লোভের কাছে নত হবে না মাথা
বিবেক হবে তার সবচেয়ে বড় নৈতিক।
তাই জুলাই , আগস্ট সেপ্টেম্বর
কোন মাসেই দেশ বদলাবে না
বদলাবে সেদিনই
যেদিন মানুষ বদলাবে নিজে
আইন থাকবে তার জায়গায়
কিন্তু ন্যায় বাস করবে
মানুষের হৃদয় গহীনে ।
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
শায়মাপু ,
সেই দিন আসবে কবে জানি না, তবে অপেক্ষায় আছি
যেদিন মানুষ আয়নায় নয়, বিবেকের চোখে নিজেকে দেখবে।
যেদিন পরিবর্তনের দাবি উঠবে না শুধু রাজপথে
প্রতিটি মানুষের অন্তরে নীরবে বিপ্লব জাগবে।
সেদিনই তাণ্ডব ছাড়াই বদলে যাবে দেশ
কারণ দেশ তো বদলায় না, বদলায় মানুষ
আর মানুষ বদলালেই বদলায় ইতিহাস।
শুভেচ্ছা রইল
২|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:১৭
সৈয়দ কুতুব বলেছেন: করাপশন বন্ধ হউক ।
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
এই দাবী গন দাবীতে পরিনত করতে হবে ।
৩|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৬
রোকসানা লেইস বলেছেন: অন্দ্রে রন্দ্রে অসততা যে জাতির শুধুই নিজের ভালোটুকু খোাঁজা তার মাঝে ছিটে ফোটা দু চারজন ভালো থাকার ভালো করার চেষ্টা চালিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে চুপ হয়ে যান অথবা হারিয়ে যান। যদি তেমন কোন দেবদুত আবার এসে হাল ধরেন সেই আশায় আশাবাদি হলাম আবার, আপনার কবিতা পড়ে।
কবিতা ভালো হয়েছে
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ভাল লেগেছে শুনে খুশী হলাম ।
আপনার কথা শুনে মনে পড়ে গেল
কবি কৃঞ্চচন্দ্র মজুমদারের লেখা
কবিতা বুঝিবে সে কিসে।
চিরসুখীজন ভ্রমে কি কখন
ব্যথিতবেদন বুঝিতে পারে।
কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে
কভূ আশীবিষে দংশেনি যারে।
যতদিন ভবে, না হবে না হবে,
তোমার অবস্থা আমার সম।
ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে
বুঝে না বুঝিবে, যাতনা মম।
তাই অসত্যতা ও দুর্নীতির ফসল
যতক্ষন দুর্নীতিকারী নীজে ভোগ
করবে ততদিন এটা চলতেই থাকবে।
শুভেচ্ছা রইল
৪|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৭
আলামিন১০৪ বলেছেন: জামাত ক্ষমতায় আসলে দুর্নীতি কি কমবে?
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৯
ডঃ এম এ আলী বলেছেন:
এই ব্লগে সরাসরি রাজনৈতিক আলোচনায় আমি কখনো ছিলাম না
ব্লগটিকে আমি শুধুই গঠনমুলক ও বিনোদন মুলক হিসাবেই
দেখতে পছন্দ করি । তবে এদেশের ইতিহাস বলে যে যায় লংকায়
সেই হয় রাবন ।
৫|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
করাপশন থাকবেই। তা নিয়েই আমাদের চলতে হবে।
আমি আসলে হতাশ নই। আশাবাদী।
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
দুর্নীতির মতো একটি জটিল সামাজিক ব্যাধি নিয়ে আপনার এই মন্তব্যটি বাস্তবতার একটি নির্মম চিত্র তুলে ধরে।
সমাজে দুর্নীতি গভীরভাবে শিকড় গেড়ে বসলে সাধারণ মানুষের মনে এমন হতাশা এবং মেনে নেওয়ার মানসিকতা
তৈরি হওয়া অস্বাভাবিক নয়।তবে এই পরিস্থিতিকে দেখার দুটি দিক রয়েছে:বাস্তববাদী দৃষ্টিকোণ: অনেক সমাজ
বিজ্ঞানী ও অর্থনীতিবিদ মনে করেন, পৃথিবীর কোনো দেশই সম্পূর্ণ দুর্নীতিমুক্ত নয়। প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং
নৈতিকতার অবক্ষয়ের কারণে কম-বেশি সবখানেই এটি টিকে থাকে। তাই দৈনন্দিন জীবনে এর প্রভাবের সাথে
খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা একটি সাধারণ মানবিক প্রতিক্রিয়া।
পরিবর্তনকামী দৃষ্টিকোণ হতে বিষয়টি দেখলে ইতিহাস বলে, দুর্নীতিকে চিরস্থায়ী মনে করে মেনে নিলে তা আরও
জেঁকে বসে। হংকং বা সিঙ্গাপুরের মতো দেশগুলো একসময় চরম দুর্নীতিগ্রস্ত ছিল, কিন্তু কঠোর আইন ও প্রাতিষ্ঠানিক
সংস্কারের মাধ্যমে তারা আজ অন্যতম স্বচ্ছ দেশ হিসেবে পরিচিত।
আপনে আশাবাদী জেনে খুশী হলাম ।
শুভেচ্ছা রইল
৬|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার পোস্টে একটি ছবি আপলোড করেছেন, মনে হলো। কিন্তু, দেখা যাচ্ছে না।
এই সাইট থেকে ছবির কোয়ালিটি কমিয়ে নিন - https://www.reduceimages.com/
থালে, আপলোডের সম্ভাবনা আছে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪০
ডঃ এম এ আলী বলেছেন:
আমার ডিভাইসে এখান হতে ( ইউ কে হতে ) তো দেখা যাচ্ছে আপলোড করা বড় আকারের ছবিটি ।
আপনি কোন রিজিয়নে থেকে দেখতে পাচ্ছেন না তা জানালে খুশি হব । তবে ছোট করে বড়টির নীচে
তুলে দিলাম । এখন কোনটি দেখা যায় জানালে খুশি হব ।
শুভেচ্ছা রইল
৭|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: দূর্ণীতি তখনই বন্ধ হবে, যখন
আমি, তুমি, সে সৎ হবো ।বিশ্বাসের প্রতিযোগিতা করব,
পারস্পরিক সহর্মমিতা আসবে, পড়শীর খোজঁ না নিয়ে খাবনা
আর বিপদে একে অপরের পরিবার হয়ে যাব ।
...................................................................................
প্রতীক্ষায় থাকলাম , সেই দিন কবে আসবে ।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:০২
শায়মা বলেছেন: সেই দিন আসবে কবে ভাইয়া?