নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু...

১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:০১


১. নির্বাচনের কিছুদিন আগে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছিলেন, নির্বাচনের পর তিনি রাষ্ট্রপতির পদ ছেড়ে দিবেন। শুধু সাংবিধানিক ধারাবাহিকতার কারণে তিনি দায়িত্ব পালন করছেন। এখন, নির্বাচন হল, নতুন সরকার এলো। কিন্তু তিনি এখনো সরছেন না। বরং আমরা দেখতে পাচ্ছি উনি আরও বিপুল উৎসাহ নিয়ে নিজের দায়িত্ব উপভোগ করছেন। তেনার বডি ল্যাংগুয়েজও সেটাই বলছে…
২. জুলাই বিপ্লবের পর তেনাকে এত বলার পরও তিনি পদত্যাগ করেননি। ফ্যাসিস্ট সরকারের সবাই পলাতক বা পদত্যাগ করলেও তিনি পদ ছাড়েন নি। অবশ্য তখন বিএনপি’র ইচ্ছে ছিল না বলে রাষ্ট্রপতিকে সরানো হয়নি। রাষ্ট্রপতিকে সরালে ইউনুস সরকারের কি চুল ছেঁড়া যেত তা আমার বোধগম্য নয়…
৩. এখন বিএনপি যদি রাষ্ট্রপতিকে না সরায় তাহলে এটার ব্যাখ্যা কী হতে পারে? আমার মনে হচ্ছে তারেক রহমানের এটা পৈশাচিক আনন্দ যে, এরকম একজন অনুগত রাষ্ট্রপতি পেয়েছেন যে হাসিনার লোক হয়েও এখন হাসিনাকে গালি দিবে। একই লোক জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমালোচনা করলেও, এখন তাঁদের সুনাম করবে। এমন কি তারেক রহমানকে মন্দ বললেও এখন সমীহ করে চলতে হবে। এটাই তারেক রহমানের আনন্দ…
৪. আর রাষ্ট্রপতির থেকে যাওয়া নিয়ে তেনার নিজের ব্যাখ্যা কী হতে পারে? আমার মনে হচ্ছে, বুড়ো বয়সে ১২০০০০ টাকা বেতন আর সব প্রটোকলের মধ্যে থাকাকে তিনি চরম সুখ মনে করছেন। হোক না, তেনাকে বেশীরভাগ মানুষ নাম ধরে ডাকে, হোক না তেনার ব্যক্তিত্ব নেই। মারা গেলে তো তার পরিবার বলতে পারবে, একই রাষ্ট্রপতি শেখ হাসিনাকে সালাম করার ইচ্ছা অপূরণ রেখেই শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছেন…

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১২

অপু তানভীর বলেছেন: উনার স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়েছে উনি সেটাই পড়ে গেছেন। বেচারা আর কী করবে!
আর এতো আরাম আয়েসের চাকরি কে ছাড়তে চায় বলুন। আমিও ছাড়তাম না :D

১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেষের কথাটাই আসল। যে যাই বলুক, তিনি তো দেশের রাষ্ট্রপতি!!!

২| ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সংবিধান মোতাবেক ,
ক্ষমতায় অধিষ্টিত সরকার যা লিখে দিবে
তা ই পাঠ করতে হবে ।
নাহলে পদত্যাগ করে চলে যেতে হবে ।
সুতরাং তিনি কোন দিকে থাকবেন তা বেছে নিয়েছেন ।

..................................................................................
মেয়াদ পূর্তি পর্যন্ত তিনি থাকছেন,
ফলে বর্তমান সরকার একটি লাভ নিচ্ছে, পরবর্তী সংসদে
তাদে র নিজস্ব রাষ্ট্রপতি থাকবে ।

১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। দেখা যাক....

৩| ১২ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: দি কিউরিয়াস কেস অফ রাষ্ট্রপতি চুপ্পু..

কোনো কিউরিয়াস কেইস না ; সরকারি চাকুরি করেছেন কিভাবে মানিয়ে নিতে হয় সেটা তিনি ভালোই জানেন । :D

৪| ১২ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:



রাষ্ট্রপতির দোষ কোথায়?

৫| ১২ ই মার্চ, ২০২৬ রাত ১০:৫৪

আঁধারের যুবরাজ বলেছেন: এনসিপি এবং জামাতের এমপিরা জাতীয় সংগীত বাজার সময় বসে ছিল। পরে ফরখরুল ইসলামের অনুরোধে গড়িমসি করে দাঁড়িয়েছিল। এনসিপির নাহিদরা যখন উপদেষ্টা হয়েছিল ? কার কাছে শপথ নিয়েছিল ?

৬| ১২ ই মার্চ, ২০২৬ রাত ১১:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



১। ইউনুস সাহেব কার কাছে শপথ নিয়েছিলেন?
২। সংসদে জাতীয় সংগীত চলাকালে যারা দাড়ায়নি তারা সংসদের অবমাননা করেছে ও বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.