| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মৃত্যু আমাকে অনেক
ভাবায়....ভাবি আমি কেমন দিনে
মারা যাব? তখন কি কাঠফাটা রোদ্দুর
থাকবে নাকি বর্ষাভেজা দিন?
নাকি চারদিকে থাকবে গভীর
কুয়াশাছন্নতা?
ভাবি আমি কি খুব তুচ্ছ কারণে মারা
যাব?
নাকি হৈচৈ পড়ে যাবে আমার মৃত্যু
নিয়ে? আচ্ছা মৃত্যুর আগে আমি কি
জীবনের অবসান বুঝতে পারব, নাকি
হঠাৎ করেই মারা যাব? তখন কি একটি
বারের জন্যও প্রিয় মুখগুলো আমি
দেখতে পারব? নাকি সেইটুকু সময়
আমাকে দেওয়া হবে না? স্রষ্টা কি
আমার প্রতি একটুকুন সদয় হবেন না? আমি
মারা গেলে সবচেয়ে বেশি কষ্ট কে
পাবে? আমার মমতাময়ী মা, নাকি
কঠিন রুপের আড়ালে লুকিয়ে থাকা
কোমল মনের আমার বাবা? বোন
ত নাই হায়নাদের হাতে হারালাম বোনকে। আর কি কেউ কষ্ট পাবে
পৃথিবীর কোনো প্রান্তরে? হয়তো
পাবে, হয়তো না...
এই নীল সাদা দেয়ালে পরিচিত
কারো কিছু যায় আসবে না...হয়তো দুই
একদিন কেউ কেউ আফসোস করবে
....তারপর এই পরিত্যক্ত আইডিটার মত
হয়তো আমিও হয়ে যাব
পরিত্যক্ত..!ভাবি মারা গেলে
আমাকে কি যেতে হবে হিমঘরের ছুড়ি
কাঁচির তলে? নাকি একেবারে চলে
যাব মাটির অতলে? হয়তো কারোরই
কিছু যায় আসবে না...হয়তো
মা আমার ছবি বুকে ধরে কাঁদবে, বাবা
হয়তো নিজেকে ঠিকই সামলে নিবেন,
কিন্তু কাউকে তার কষ্ট টা বুঝতেই
দিবেন না.....এই কয়জন ছাড়া আর কি কেউ কষ্ট
পাবে? হয়তো বুক চিড়ে শুধু বেড়িয়ে
আসবে দীর্ঘশ্বাস ....মাঝে মাঝে মৃত্যু
আমাকে খুবই ভাবায়...যদি একবার মৃত্যুর
স্বরুপ জানতে পারতাম।
২|
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫
শরতের ছবি বলেছেন: মরতে তো একদিন হবে ই ।এত চিন্তা করে লাভ কি ।চিন্তা করে যদি বেঁচে যাওয়া যেত তবে একটা লাভ হত ।
৩|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৮
বিজন রয় বলেছেন: রাজসোহান বলেছেন: মরার জন্যই বেঁচে আছি ।
আর কিছু বলার নেই।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪
রাজসোহান বলেছেন: মরার জন্যই বেঁচে আছি