| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি , অর্থাৎ দেখলে যে কারো বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। ঝিনাইদহে একজন মাদ্রাসা শিক্ষক সকালে মাদ্রাসায় পড়ান, বেতন নেই, তাই বিকেলে স্থানীয় বাজারে সবজি বিক্রি করে সংসার চালান।
এই লিংকে দেখুন,
https://www.youtube.com/watch?v=tfRXx7NXf-Y
গ্রামাঞ্চলে বেসরকারি অনেক স্কুলের শিক্ষকদের অবস্থা এর থেকে খুব একটা ভিন্ন না। অপর্যাপ্ত এবং অনিয়মিত বেতন উনাদেরও জীবনে নিত্যসঙ্গী।
কায়ীক পরিশ্রমে লজ্জার কিছু নেই। সবজি বিক্রি করাও কোনো গর্হিত বা অসম্মানজনক কাজ মোটেও না। তবে আমাদের আর্থ-সামাজিক পরিবেশ এবং মূল্যবোধের বিবেচনায় পেটের দায়ে একজন শিক্ষক এ ধরনের কাজ করতে বাধ্য হলে যে কারোরই চোখে লাগে। সম্ভবত সেই কারণেই এ ভিডিওটা ইউ টিউবে স্থান পেয়েছে।
এর আগে একটা লেখায় মেধাবী ছাত্রদের শিক্ষক হিসাবে যোগদানে আকৃষ্ট করতে শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি আবশ্যক বলেছিলাম। প্রতিটি স্কুলে অন্তত নিয়মিত বেতন পাওয়ার ব্যবস্থা করা আরো বেশি জরুরি।
২১ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৯
ঢাকার লোক বলেছেন: বিগত ৩০-৪০ বছরে গ্রামীন যোগাযোগ ব্যবস্হার সাথে সাথে অধিকাংশ লোকজনের আর্থিক স্বচ্ছলতা বেড়েছে, অস্বীকার করা যায় না। তবে এ উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছেনি এও সত্য। দারিদ্র এখনো অসংখ্য পরিবারের নিত্য সঙ্গী। দারিদ্র দূরিকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন পরিকল্পনা নিয়ে সমাজের বিত্তবাণরাও এগিয়ে এলে এ অবস্থার পরিবর্তন সম্ভব।
ধন্যবাদ মন্তবের জন্য।
২|
২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৪৩
আলামিন১০৪ বলেছেন: চাকুরীর চেয়ে ব্যবসা ভালো..
কোন পেশাই অসম্মানের না, আমাদের মন-মানসিকতার উত্তরণ ঘটানো দরকার
২১ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১
ঢাকার লোক বলেছেন: সবজী বিক্রি করা অপমানজনক কাজ কেন হবে? কোন ব্যবসাই খারাপ কিছু না বেআইনি না হলে। যার যার যোগ্যতা, সামর্থ অনুযায়ী যে কোন কাজ করায় কোন লজ্জার কিছুই নেই। আমি একজন হাফিজ সাহেবকে দেখেছি সকালে ধানমণ্ডি লেকে হাঁটতে যাওয়া লোকজনের কাছে ডাব বিক্রি করছেন কিছু এক্স্ট্রা রোজগারের আশায়। নিউ ইয়র্কে দেখেছি একজন পাকিস্তানি হাফিজ সাহেব ট্যাক্সি চালান। এতে নিজেরা যেমন লজ্জাবোধ করছেন না, অন্যরাও নিশ্চয় কোন অসুবিধা দেখছেন না।
এখানে যে মাদ্রাসা শিক্ষকের কথা এসেছে তার সবজী বিক্রি করতে হচ্ছে কেননা উনি শিক্ষক হিসাবে যে বেতন পাওয়ার কথা, তিনি তা পাননা! এখানে সমাজের ব্যাথর্তাই মূখ্য। এর প্রতিকার কাম্য।
ধন্যবাদ মন্তবের জন্য।
৩|
২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৩
সৈয়দ কুতুব বলেছেন: এমপিও টিচারদের নিয়ে এত সমবেদনা দেখাতে পারছি না ; যার ছবি দিয়েছেন তিনি সঠিক ভাবে নিয়োগ পেয়েছেন বলে ধরে নিলাম । তবে এমনও ইশকুল/কলেজ রয়েছে যারা ঘুষের বিনিময়ে এমপিও পাইছে । মিলন সাহেব এবার ৩০ হাজার ইশকুল/কলেজ এমপিও করবেন । এতে সরকারের এক্সপেনস বাড়বে । কিনতু কয়টা ভালো মানের ইশকুল/কলেজ সেটাও দেখা দরকার । কেমন পাশ করে, টিচার কিভাবে নিয়োগ হয় এগুলো যাচাই করা জরুরি । ইউনুস সাহেবের চলে যাওয়ার ঠিক দুইদিন আগে ৩ হাজার ইশকুল/কলেজ এমপিও করার অনুমোদন দিয়ে যান । ঘুষ লেনদেনের অভিযোগ আছে । ইশকুল/কলেজের টিচার রা মিলে টাকা তুলে ঘুষ দিয়ে এমপিও কিনে নিতে চান । এসব নিয়ে সরকারের সিরিয়াস হওয়া দরকার ।
২১ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৩
ঢাকার লোক বলেছেন: আপনার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেয়া যায়না। যে কোন আর্থিক সুবিধা পেতে ঘুষ দেয়া নেয়া আমাদের দেশে অত্যন্ত কমন। দরকার কোন স্কুল এমপিওভুক্ত করতে হলে তার কিছু রিকোয়ারমেন্টস নির্ধারণ করে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও কঠোর অনুসরন। থাকতে হবে স্কুল ভবন, ন্যুনতম ছাত্র সংখ্যা, উপযুক্ত শিক্ষক, এবং তা যাচাই করার জন্য প্রয়োজনীয় লোকবল। যাতে কারো বৈঠকখানাকে স্কুল দেখিয়ে শুধু কাগজপত্র জমা দিয়ে সরকারি সুবিধা বাগিয়ে নিতে না পারে।
ধন্যবাদ মন্তবের জন্য।
৪|
২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫০
রাজীব নুর বলেছেন: এক শ্রেনির শিক্ষকদের রমরমা অবস্থা। আরেক শ্রেনীর শিক্ষকদের না খেয়ে থাকতে হয়।
২১ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫৩
ঢাকার লোক বলেছেন: এ অবস্থার পরিবর্তন আবশ্যক। বর্তমান সরকার কিছু ভাল পদক্ষেপ নিচ্ছে, দেখা যাক যদি কিছু ইতিবাচক পরিবর্তন আসে।
ধন্যবাদ মন্তবের জন্য।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঝিনাইদহে একজন মাদ্রাসা শিক্ষক সকালে মাদ্রাসায় পড়ান, বেতন নেই,
তাই বিকেলে স্থানীয় বাজারে সবজি বিক্রি করে সংসার চালান।
................................................................................................
এটাই আমাদের গ্রাম বাংলার সঠিক চিত্র ,
আমি মাঝে মধ্যে গ্রামে যাই নানাহ কাজে,
তখন যে চিত্র দেখি,
মাঝে মাঝে মনে হয়, কিভাবে আমাদের দেশ চলছে
কেউ খবর রাখেনা,
সৃষ্টিকর্তা মনে হয় আমাদের সার্কাস উপভোগ করছে !!!