নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার লিংক নিচে দেয়া হলো, কেউ দেখতে চাইলে দেখতে পারেন।

https://dn720700.ca.archive.org/0/items/VrantoBooks/ভেদে মারিফত .pdf

বিস্তারিত লেখা সম্ভব না, তাই দুই একটা বিষয় শুধু সামান্য আলোচনা এখানে করছি।

১৫-১৬ নম্বর পৃষ্টায় আছে এক মাওলানা শামসুত তাবরিজী এক দরিদ্র বৃদ্ধার একমাত্র নাতির মৃত্যুতে কষ্ট দেখে আল্লাহর বিচারে বিরক্ত হয়ে "আল্লাহর কাছ থেকে রূহ ছিনিয়ে নিয়ে' নিজেই তার মৃত নাতিকে জীবিত করে দিলেন ! আরেকটু এগিয়ে ২৭ পৃষ্টায় গেলে পাবেন আরেক আজব কাহিনী ! পীর সাহেব কেন দরকার, সে বুঝানোর জন্য এক গল্প, এক মৃত পীর সাহেব দাফনের পর কেমন করে তার কবরে কাফন চুরি করতে আসা পরিচিত এক চোরকে ধরে ফেলেন, ভয়ে সে চোর মরে গেলে তার খলিফাকে স্বপ্ন দেখান যেন সেই চোরকে তুলে নিয়ে তার পাশে কবর দেন, যাতে তিনি তাকে জান্নাতে নিয়ে যেতে পারেন, কেননা এই চোরের হাত উনার হাত স্পর্শ করেছে !!

সামান্যতম ইসলামী জ্ঞান থাকলে আল্লাহ ছাড়া আর কেউ, সে আউলিয়া হোক বা পীর সাহেব হউক, জীবন দিতে পারেন, বিশ্বাস করতে পারেন না ! আর একজন পীর তার মৃত্যুর পর কবরে কাউকে ধরে ফেলবে, কবরে থেকে জীবিত অন্য কাউকে বিশেষ কোনো স্বপ্ন দেখাবে, কিছু জানাবে বা নির্দেশ দিবে, এ ধরনের অবাস্তব কাল্পনিক গল্প কিভাবে ইসলামের নামে চালানো হয় ? আর তিনি কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার কে, নিজে জান্নাতে যেতে পারবেন তার নিশ্চয়াতা কোথায়?

এ ধরনের বই আমাদের দেশে অসখ্য, এগুলো সম্বন্ধে জনগণকে সচেতন করা, এবং এগুলোর প্রচার রোধে আলেম সমাজ, যাঁরা ইসলাম সম্বন্ধে ভালো জ্ঞান রাখেন, তাদের সোচ্চার হওয়া জরুরি। বিরোধিতা আসবে, তবে সত্যের বিজয় এবং সাহায্য আল্লাহর পক্ষ থেকে থাকবে নিশ্চিত !

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২৬ সকাল ৯:১০

ঢাকার লোক বলেছেন: দুঃখিত, সরাসরি লিংকটা দিতে পারলাম না, কাজ করছে না ! দেখতে চাইলে দয়া করে ইন্টারনেটে সার্চ করলে পাবেন।

২| ১০ ই মে, ২০২৬ সকাল ১১:৩৫

নতুন বলেছেন: যারা ধর্ম বেচে খায় তারা ব্যবসা প্রসারের জন্য এমন কাহিনি প্রচার করবে। আর বোকা ুদা মানুষ নিজেরা পড়াশুনা করবেনা, আর ওয়াজে গিয়া, পীরের মাজারে গিয়ে এইসব শুনবে আর মাজারে দান করে বেহেস্তের টিকিট বুক করবে। :|

৩| ১০ ই মে, ২০২৬ সকাল ১১:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এসব বই যারা পড়ে বা যারা এসব পীর মানে, তারা হল শর্টকাট মুসলিম...

৪| ১০ ই মে, ২০২৬ সকাল ১১:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: পীরের প্রতি ভরসা আনতেই এসব লেখা হয়েছে ।

৫| ১০ ই মে, ২০২৬ দুপুর ১২:৩১

খায়রুল আহসান বলেছেন: এটাতো হিমশৈলের শিখরের শুধুমাত্র শীর্ষ অংশটুকু দেখালেন। এতেই পুরোটা পড়তে ইচ্ছে হচ্ছিল না। আসল দৃশ্য আরও কুৎসিত, আরও কদর্য।
আমাদের আলেম সমাজ এ ব্যাপারে সর্বদাই নীরব ভূমিকা পালন করে এসেছেন।

৬| ১০ ই মে, ২০২৬ দুপুর ১:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তিনি কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার কে,
..................................................................
এই জ্ঞান টুকু আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.