নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো › বিস্তারিত পোস্টঃ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু খাওয়ার কারণে আলেম ওলামাদের ওপর নেমে এসেছে অকথ্য অত্যাচার, ইসকনের সন্ত্রাসীদের তৎপরতায় জিহাদীরা অসহায়, যখন আমাদের সেভেন সিস্টার দখল করতে উদ্যোগী হবার কথা, ঠিক সেই সময়ে সৈয়দ মশিউর রহমানের ব্যান একটি চরম আঘাত। আসুন এর তীব্র প্রতিবাদ জানাই।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ব্যাপারটি দু:খজনক!!!
মশিউর ভাই ব্লগে জামাতি মতাদর্শের এক উজ্জ্বল নক্ষত্র।
তাকে কেন্দ্র করে দেশ প্রেমিক পাকিস্তানী, অরনী, সুলতান সুলাইমান নামক
আরো কি কি শিবিরের বট আইডিগুলো প্রদক্ষিণ করে।

২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০১

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: উনি জামাতি না, তবে সৎ লোকের শাসন চান।

২| ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৯

ধূসর সন্ধ্যা বলেছেন: যাক একটা ভাল কাজ করেছে ব্লগ কর্তৃপক্ষ। ধন্যবাদ জানিয়ে গেলাম।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৩৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: এ কী বলছেন আপনি!

৩| ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১১

সৈয়দ কুতুব বলেছেন: দুঃখজনক । নানা মতের সামুতে থাকার যৌক্তিকতা রয়েছে ।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৩৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আমি অনেক কষ্ট পেয়েছি।

৪| ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: দুঃখ জনক
মশিউর ভাইয়ের আইডি একটিভ হউক চাই
ব্লগ কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ভাইয়ের প্রতি বইনের এই আবেগ দেখে চুখের পানি ধরে রাখতে পারলাম না :((

৫| ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৮

কিরকুট বলেছেন: মাঝে মাঝে ব্লগের কর্তৃপক্ষের ঘুম ভাংগে এইডা ভালো লক্ষন । তবে পিটানর জন্য কিছু ভাংগা কুলা আশেপাশে থাকা ভালো । হাত চুলকালে খানিক পিটিয়ে চুলকানি মুক্ত হতাম । যাইহোক আশা করি তিনি অন্য নিকে প্রকট হবেন । লেজ সোজা হবার নয় । উহা দুলিবে এবং বক্র হইয়াই দুলিবে ।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৪

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: উনার লেজ আছে না কি?

৬| ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫০

কিরকুট বলেছেন: গ্যাস্টিক ভাই @ হাদি পাদির নাম নিয়েন না তো সকাল বেলা মুডটাই খারাপ হয়ে যায় ।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: একশবার বলব হাদী। আপনাদের যম হাদী ভাই।

হাদী হাদী হাদী হাদী হাদী হাদী হাদী হাদী হাদী হাদী
হাদী হাদী হাদী হাদী হাদী হাদী হাদী হাদী হাদী হাদী

৭| ২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০

নতুন বলেছেন: দেশে যখন সামান্য চুমু খাওয়ার কারণে আলেম ওলামাদের ওপর নেমে এসেছে অকথ্য অত্যাচার, ইসকনের সন্ত্রাসীদের তৎপরতায় জিহাদীরা অসহায়, যখন আমাদের সেভেন সিস্টার দখল করতে উদ্যোগী হবার কথা,

অন্যের বাচ্চাকে চুমু দেওয়া সামান্য বিষয় না। যৌন নিপিড়ন কারিকে থাপ্পর দেওয়া বড় অপরাধ নাই।

আবাসিক মাদ্রাসা ছাত্ররা নির্যাতনের শিকার হচ্ছে সেটা প্রতিনিয়তই সবাই খবর পাচ্ছে। তবুও ধর্মব্যবসায়ীরা এই বিষয় চেপে যাচ্ছে ধর্ম ব্যবসা কমে যাবার ভয়ে।

বাংলাদেশের সেভেন সিসটার দখল করে নেবার ক্ষমতা আছে?

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৬

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: বাংলাদেশের সেভেন সিসটার দখল করে নেবার ক্ষমতা আছে?

অবশ্যই আছে! বিশ্বাস রাখুন, জয় আপনার হবেই। তুমিও পারবে।

৮| ২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০২

নতুন বলেছেন: আর ব্লগ কর্তপক্ষ যদি তাকে ব্যান করে থাকে তবে সেটা যুক্তিযুক্ত কারনেই করেছে বলে আমার আস্থা আছে।

এবং তাকে অবশ্যই তার কার্যকলাপ সম্পর্কে সাবধান করা হয়েছিলো, এবং তিনি সেটা অমান্য করেছেন বলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

ব্লগে সকল মতের দরকার আছে। তবে সেটা অবশ্যই ব্লগের নিয়ম মেনেই করতে হবে।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ব্লগার মশিউর রহমানের ব্যান মুক্তচিন্তার বিরুদ্ধে একটি বড় আঘাত।

৯| ২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৯

অর্ক বলেছেন: খুবই সঠিক হয়েছে। ফাঁকা কলসি বাজে বেশি। যুক্তিতর্ক তথ্যপ্রনাণ বক্তব্য রাখার ক্ষমতা নেই, শুধু গালিগালাজ, কটু বাক্য। ওর মতো ইতর ছোটোলোকের হয়ে যারা ওকালতি করবে ওরাও একই গোয়ালের গোরু। এরা সভ্য মানবসমাজের সদস্য হবার উপযুক্ত নয়। যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে আমার আন্তরিক ধন্যবাদ।
ধন্যবাদ।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৮

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১০| ২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২০

শ্রাবণধারা বলেছেন: সৈয়দ কুতুবের সাথে একমত।

সৈয়দ মশিউর রহমানের একটা ভালো দিক হলো, তিনি যা বিশ্বাস করেন, তাই ব্লগে পোস্ট করেন। তার পোস্টের বক্তব্য মাঝেমাঝে যত ঘৃণ্যই হোক না কেন, তার মুখের কথা আর মনের কথা এক। তার বক্তব্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চিন্তাভাবনার প্রতিফলন আছে - যেটা নির্বুদ্ধিতা, মুসলিম শ্রেষ্ঠত্বের অহংকার এবং জামাতি প্রপাগাণ্ডা দিয়ে তৈরি। তার অনেক পাঠক এবং সমর্থক আছে।

আশা করি, শাস্তির মেয়াদ শেষ হলে তিনি আবার তার সমর্থকদের নিয়ে ব্লগে ফিরে আসবেন।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: উনি যদি আর না আসেন? যদি অভিমান করেন?

১১| ২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সকল মতের প্রকাশ বান্ছনীয়, তবে ব্লগের নিয়ম ভেঙ্গে নয় ।
উনি মাঝে মাঝে অনেককে সভ্য ভাষায় কথা বলেন না যে কারনে এটা ঘটতে পারে ।
আসুন নেট দুনিয়া কি বলে :-

...............................................................................................................................................

সৈয়দ মশিউর রহমানের ব্লগ প্রোফাইল, স্থগিত করার সুনির্দিষ্ট, আনুষ্ঠানিক কারণsmrahmanbest প্ল্যাটফর্মটির
প্রশাসকগণ প্রকাশ্যে বিস্তারিতভাবে জানাননি, কারণ Somewhereinblog-এ প্রচলিত মডারেশন কার্যক্রমগুলো
সাধারণত ব্যবহারকারীকে ব্যক্তিগতভাবে জানানো হয়।

তবে, কমিউনিটির আলোচনা এবং প্ল্যাটফর্মের সাম্প্রতিক কার্যকলাপ তার নিষেধাজ্ঞার পেছনের নিম্নলিখিত
প্রেক্ষাপট তুলে ধরেছে:
আক্রমণাত্মক রাজনৈতিক ও আদর্শিক ভাষ্য: তিনি সম্প্রদায়ের মধ্যে একজন অত্যন্ত সোচ্চার, প্রতিষ্ঠান-বিরোধী এবং আগ্রাসন-বিরোধী প্রতিবাদী লেখক হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তাঁর লেখাগুলো প্রায়শই তীব্র সমসাময়িক রাজনৈতিক বিতর্ক, কঠোর ভারত-বিরোধী অবস্থান এবং ওসমান হাদীর মতো বিতর্কিত কর্মীদের কার্যকলাপকে কেন্দ্র করে রচিত হতো।
 
কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘন: Somewhereinblog-এর মতো প্ল্যাটফর্মগুলো উস্কানিমূলক বিষয়বস্তু, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, বা আপত্তিকর/উস্কানিমূলক ভাষা ব্যবহারের ক্ষেত্রে কঠোর মডারেশন নিয়ম প্রয়োগ করে। অত্যন্ত উত্তপ্ত রাজনৈতিক বিতর্কে, অতিরিক্ত বাগাড়ম্বর বা ব্যক্তিগত আক্রমণের ব্যবহার প্রায়শই অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে স্বয়ংক্রিয় বা ম্যানুয়াল হস্তক্ষেপের সূত্রপাত ঘটায়, যার ফলে ফোরামের কমিউনিটি পরিবেশ নিরাপদ রাখতে অস্থায়ী বা স্থায়ী "ব্যান" আরোপ করা হয়। 

সাম্প্রতিক মডারেশন পদক্ষেপ: ২৭ অক্টোবর, ২০২৬ তারিখে , সহব্লগাররা লক্ষ্য করেন যে তার অ্যাকাউন্টের স্ট্যাটাস আনুষ্ঠানিকভাবে সাসপেন্ডেড বা রেস্ট্রিকটেড-এ পরিবর্তিত হয়েছে, যা প্ল্যাটফর্মে বাকস্বাধীনতা বনাম কঠোর মডারেশন নিয়ে সক্রিয় মেটা-আলোচনার জন্ম দেয়।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: :-*

১২| ২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগার মশিউর রহমানকে যৌক্তিক কারণেই ব্যান করা হয়েছে। এ কথাটা ব্যান খাওয়া বা কমেন্ট ব্যান খাওয়া বা প্রথম পেইজে অ্যাক্সেজ না পাওয়া সকল ব্লগারের জন্যই সত্য। মশিউর রহমানের ব্যান যৌক্তিক, অন্য কারো ব্যান যৌক্তিক নয়, যারা এমন বক্তব্য দেবেন, সেটা তাদের হিপোক্রিসি হবে।

২৭ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০৮

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: আর কে কে ব্যান খেয়েছে?

১৩| ২৭ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২২

নতুন বলেছেন: লেখক বলেছেন: বাংলাদেশের সেভেন সিসটার দখল করে নেবার ক্ষমতা আছে?
অবশ্যই আছে! বিশ্বাস রাখুন, জয় আপনার হবেই। তুমিও পারবে।


ভালো আপনি বিশ্বাস নিয়ে যুদ্ধে যাবেন জয়ী হবেন। খুবই ভালো। তবে স্বপ্নে থাকলে সবই সম্ভব মনে হয়। এই সব কথা ওয়াজমাহফিলে চিক্কুর পাইরা বললে সবাই সুবহানাল্লাহ বলবে।

লেখক বলেছেন: ব্লগার মশিউর রহমানের ব্যান মুক্তচিন্তার বিরুদ্ধে একটি বড় আঘাত।

উনি যদি ব্লগের নিয়ম না ভঙ্গ করে থাকেন তবে অবশ্যই মডুরা অন্যায় করে থাকেন। তবে তিনি যদি মুক্তচিন্তার মানুষ হয়ে থাকেন তবে উনি মানুষকে গালাগালী করার কথা না, ব্যক্তিআক্রমন করার কথা না, বাজে মন্তব্য করার কথা না।

উনি কি ব্লগের নিয়মের বাইরে যায় এমন কিছু করেছিলেন?

১৪| ২৭ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৪

নূর আলম হিরণ বলেছেন: উনার অপরাধ কি জানা গিয়েছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.