নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ক্লোন রাফা

আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।

ক্লোন রাফা › বিস্তারিত পোস্টঃ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ । বাঙালির জাগরণের নতুন অধ্যায় শুরু হয় এই ভাষণের মাধ্যমে ।

০৭ ই মার্চ, ২০২৬ ভোর ৪:৫২


১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ । এই ভাষণে তিনি পূর্ব পাকিস্তানের জনগণের স্বাধিকারের দাবি তুলে ধরেন এবং পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান। এই ভাষণটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় ¹।

এই ভাষণের পরেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, যা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর আক্রমণের মাধ্যমে শুরু হয়। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।

এই ভাষণের প্রতিটি পংক্তি এক একটি দিক নির্দেশনা । যা আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ,তাত্পর্যপূর্ণ গৌরবোজ্জ্বল অধ্যায় ।

https://www.facebook.com/share/v/1EHHDLTtwV/?mibextid=wwXIfr

https://www.facebook.com/share/v/1EHHDLTtwV/?mibextid=wwXIfr




জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৭:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

নিরস্ত্র হাতে দাঁড়িয়ে "আর যদি একটা গুলি চলে ..." বলে হুংকার দেওয়া অনেক সাহসী মানুষের কাজ।

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৪৮

ক্লোন রাফা বলেছেন: এই তর্জনি এতো শক্তিশালী যে ২০২৪-এ এসেও ভীত সন্ত্রস্ত পরাজিত শক্তির ল‍্যাসপেন্সার আলবদর, লালবদর, রাজাকার আর দেশোদ্রোহি জঙ্গিরা ‼️

২| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৮:৩২

ইসিয়াক বলেছেন: জয় বাংলা!

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫০

ক্লোন রাফা বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু হবে , ইসিয়াক ভাই ॥

৩| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৩৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



শেখ সাহেবের নাম বাংলাদেশের মাটির সাথে বাংলাদেশের ইতিহাসের সাথে রক্ত দিয়ে লেখা হয়ে গিয়েছে। হাজার বছরেও এই নাম মুছে দেওয়া সম্ভব না।

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৩৬

ক্লোন রাফা বলেছেন: রাত আর দিনের মত সত্যি কথা। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, বাংলাদেশের অস্তিত্ব বিলীন না হলে কখনো পৃথক হবে না ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ॥

৪| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমি যখন আপনার পোষ্টে মন্তব্য করি তখন ব্লগে আমি একাই ছিলাম।
লগ ইন আর কেউ ছিল না।

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৩৭

ক্লোন রাফা বলেছেন: আমি যখন এই পোস্ট করি, তখন ব্লগে আমি একাই ছিলাম :)

৫| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:০৩

ইসিয়াক বলেছেন: জয় বাংলা!
জয় বঙ্গবন্ধু!!

০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪০

ক্লোন রাফা বলেছেন: এটা হলো বাংলাদেশের সম্পূর্ণ ইতিহাস । চারটি শব্দের একটি জাতি রাষ্ট্রের জন্ম ।

ধন্যবাদ ॥

৬| ০৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের কি খবর ? মনে হয় আর ফিরতে পারবে না ।

০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৫৯

ক্লোন রাফা বলেছেন: সৈ. কু. যখন বলছে , তখন আওয়ামী লীগ আর ফেরত আসবে কিভাবে ⁉️

আত্মতৃপ্ত হোন আর আতংক দুর করার একমাত্র উপায় আওয়ামী লীগ আর ফিরবে না । তজবি নিয়ে এই জপ জরিতে থাকুন।

৭| ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:২৭

ইসিয়াক বলেছেন:
১৯৭১ সালের মার্চ মাসের একটি পোস্টার

০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:০৬

ক্লোন রাফা বলেছেন: সারে সাত কোটি মানুষের এপ্রুভাল ছিলো ৭১-এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ!

৮| ০৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৩৪

নিমো বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগের কি খবর ? মনে হয় আর ফিরতে পারবে না ।
জ্বি!সম্রাট না চাইলে, কিভাবে ফিরবে বলেন?

০৭ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:০৮

ক্লোন রাফা বলেছেন: একটু শান্তনা পেতে দেওয়া উচিত পথভ্রষ্টদের। আতংক দূর করার মোক্ষম উপায় হলো, আওয়ামী লীগ আর ফিরবে না ॥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.