| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু মানুষটির হৃদয় ছিল, ভালবাসতে জানতেন। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হল মানুষটির সাহস। আর জ্যোৎস্নারাতে রুপালি কিরণধারায় মায়ের স্নেহের মত যে বস্তু আমাদের অন্তরে শান্তি এবং নিশ্চয়তার বোধ জাগিয়ে তোলে তা হল তাঁর ভালবাসা। জানো খোকা তাঁর নাম? শেখ মুজিবুর রহমান।"
#আহমদ_ছফা
এই বাংলাদেশ সৃষ্টি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি॥ আমার পরবর্তী প্রজন্ম যেনো আরো সশ্রদ্ধ চিত্তে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে সেই লক্ষ্যে আমরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ॥
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
১৫ ই আগস্ট, ২০২৬ ভোর ৪:৫৭
ক্লোন রাফা বলেছেন: Click This Link সাথে সংগ্রাম করা ॥
২|
১৫ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
শেখ সাহেবের জন্য ভালোবাসা থাকবে অনন্ত অনন্তকাল। বাংলাদেশের মাটি পানি বাতাসের সাথে মিশে আছেন শেখ মুজিবুর রহমান।
১৫ ই আগস্ট, ২০২৬ ভোর ৫:১২
ক্লোন রাফা বলেছেন: মুজিব মানে আর কিছু না মুজিব মানে মুক্তি;
পিতার সাথে সন্তানের ঐ না-লেখা প্রেম চুক্তি।
মুজিব মানে আর কিছু না মুজিব মানে শক্তি;
গর্বিত শির বীর-বাঙালির চিরকালের ভক্তি।
শোকের আগুনে জ্বলে উঠুক আমাদের শক্তি,
স্বপ্নের বাংলাদেশ গড়াই হোক চির প্রতিজ্ঞা।
শ্রদ্ধা বঙ্গবন্ধু ও তাঁর শহীদ পরিবারকে।
১৫ আগস্ট—রক্তে লেখা ইতিহাস, হৃদয়ে চিরঞ্জীব বঙ্গবন্ধু।
৩|
১৫ ই আগস্ট, ২০২৬ ভোর ৫:০৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিনম্র শ্রদ্ধা।
৪|
১৫ ই আগস্ট, ২০২৬ ভোর ৫:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি
– নির্মলেন্দু গুণ
সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, ‘সমকাল’
পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
শাহবাগ এ্যভিন্যুর ঘূর্ণায়িত জলের ঝরনাটি আর্তস্বরে আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
সমবেত সকলের মতো আমারো স্বপ্নের প্রতি পক্ষপাত আছে,
ভালোবাসা আছে_ শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।
এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক,
না-ফোটা কৃষ্ণচূড়ার শুষ্কভগ্ন অপ্রস্তুত প্রাণের ঐ গোপন মঞ্জরীগুলো কান পেতে শুনুক,
আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক_
আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে
আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা
রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম।
আমি আজ কারো রক্ত চাইতে আসিনি,
আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম।
১৫ ই আগস্ট, ২০২৬ ভোর ৫:১৫
ক্লোন রাফা বলেছেন: আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষের কথা বলে দিয়েছেন , কবি নির্মলেন্দু গুণ ‼️
ধন্যবাদ॥
৫|
১৫ ই আগস্ট, ২০২৬ ভোর ৫:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১৫ ই আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৯
ক্লোন রাফা বলেছেন: Click This Link
৬|
১৫ ই আগস্ট, ২০২৬ ভোর ৬:০১
কামাল১৮ বলেছেন: দেশকে নয়,দেশের মানুুষকে ভালোবাসতে হবে।
১৫ ই আগস্ট, ২০২৬ ভোর ৬:৪০
ক্লোন রাফা বলেছেন: একজন মানুষের পাশে যখন আরেকজন মানুষ দাঁড়িয়ে যায় তখন সেটা হয় দেশ॥
৭|
১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৩৪
মাথা পাগলা বলেছেন: কৃতজ্ঞতা, ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি॥
..............................................................................................................
আমরা যেন সুন্দর , সুস্হ একটি দেশের জনগন হতে পারি সেই প্রার্থনা করি ।