| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্লোন রাফা
আমি নিরপেক্ষ নই । আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে।
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা ঐ নৃশংস নির্মম হত্যাকাণ্ড দেখেছি। তাদের কেউ আজ পর্যন্ত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি। আগস্ট নিয়ে লিখতে গেলে হাত অবশ হয়ে যায়।
আতংক তাড়া করছে আজ ২২ বছর পরেও। ২০২৪-শের ৫ই আগস্ট ছিলো সেই ১৫ এবং ২১-শে আগস্টের এক্সটেনশন মাত্র। আন্তর্জাতিক শক্তির কিন্চিত সতর্কতার কারনে এখনো বেঁচে আছে আমাদের দিশারী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা!বিশেষ করে ভারতের অবদান অনস্বীকার্য।
আমার আশংকা বর্তমান সিলেক্টিভ দখলদার এবং জঙ্গি মিলেমিশে দেশ দখল করেছে। কাজেই পূর্বের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী তারা। শেখ হাসিনার জীবন নাশের শংকা পূর্বের যেকোনো সময়ের চেয়ে বেশি।
মাথা ফাঁকা হয়ে যায়, যখন আগস্টের কোনো ঘটনা নিয়ে লিখতে হয়! প্রকৃতপক্ষে কিছু কিছু বিষয় বা দুঃসহ স্মৃতি পুরোপুরি প্রকাশ করা যায় না। ঠিক যেমন মৃত্যুর যন্ত্রণা নিয়ে কেউ কিছু বলতে পারে নি।তেমন কিছু কিছু ঘটনা যা শুধু ভুক্তভোগী মানুষ ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না!
৫,১৫,২১-শে আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি॥ সেই সাথে হামে আক্রান্ত প্রতিটি নিস্পাপ শিশুর মৃত্যুর জন্য তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
সেই সাথে কামনা করছি বাংলাদেশের প্রতিটি অমানবিক ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে ।এবং তা যেন হয় বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে সম্পৃক্ত সরকারের মাধ্যমে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু॥
©somewhere in net ltd.