| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভালবাসা
তোমারে আমি বাসিলাম ভালো,
সুখ পাইবার আশাই।
সুখই ছিল মোর সোনার হরিণ,
না যায় তারে ধরা।
দুখের অনলে জ্বলিয়া শেষে,
বুঝেছি আমি ভালোবাসা।
ভালবাসা নয় সুখের জন্য,
শুধুই পাওয়া কষ্ট।
তোকে হারিয়ে দুখের সাগরে,
ভাসাইলাম আমি ভেলা।
চোখের জলে সাগর ভাসিল,
কপালে ছিল এই লেখা।
দুঃখ দিল মোর জল নিয়ে,
স্বপন আর বাঁচার আশা।
তাই দুঃখকে আমি বেসেছি ভাল,
দুঃখ নিয়েই বাঁচব।
©somewhere in net ltd.