| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতন্দ্র সাখাওয়াত
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
প্রশ্ন করছি বারবার আঘাতে আঘাত,
কিন্তু শুনি শুধু দাড় টানার প্রতিধ্বনি;
কে যায় কোথায় এ বৈশাখী সন্ধ্যায়?
স্যাটেলাইটে আসে ঝড়ের পূর্বাভাস।
আমি কি ঝরা পাতার মতো ফুরিয়েছি?
অগণিত সংযোগ তামার তারের মতো—
আমার দেহবিন্দুর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে
সবকিছু ভারসাম্যে রাখার তাড়না।
কাঁদামাটির মতো কান্না-পাওয়া চোখ,
গরুগুলো দিনরাত খেয়ে যায় ঘাস—
যে গরুটা দিয়ে হবে আমার শেষকৃত্য,
তার সাথে কি নেই সংযোগ আমার?
কত চিৎকার স্নায়ুতে আমার খেলা করে,
তার ফলাফল চিরকাল শূন্যই থেকেছে;
একেকটা নিঃশ্বাস বড্ড ভারী মনে হয়,
নিজের শূন্যতা দেখে নিজেই চমকে যাই।
২|
২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৫০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নিজের শূন্যতা দেখে নিজেই চমকে যাই।
..................................................................
প্রতিদিনের যদি ব্যস্ততা না থাকে
তাহলে মানুষ অলস হতে শুরু করে,
এরপরই আসে হতাশা,
তারপর শুণ্যতায় মন ভরে উঠে ...
জীবনটা অসহ্য লাগে !
..................................................................
অতএব, আমরা মানব কল্যাণে নিজেদের বিনিয়োগ করি !