| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি মাত্র হেঁশেল থেকে বেরিয়েছি তো, আমার জামার রন্ধ্রে রন্ধ্রে মশলা পাতির গন্ধ লেগে রয়েছে। মুরগি কেটে বসিয়ে এলাম মাত্র। তাই জামাতে মুরগি মুরগি গন্ধও করছে। তোমার ফ্লানেলের জ্যাকেটের সাথে, একসাথে আমার জামাটা ধোবার মেশিনে দিলে এই মুরগির গন্ধটা তোমার জ্যাকেটে ট্রান্সফার হয়ে চলে যাবে।
আবিদুর বড় বড় চোখ মেলে তাকালো। বিস্ময় ভরা প্রশ্ন তার দুই চোখে। বলল,
- মেশিনে ধোবার সময় ডিটারজেন্ট দেবে না?
- দেব
- তাহলে মুরগির গন্ধ তো ধুয়ে যাবার কথা। তোমার জামা থেকে আমার জামাতে আসবে কেন?
রীতা বেশ কনফিডেন্টলি বলল, আরে বুঝ না? মুরগির গন্ধ কি সাবান সরাতে পারবে? আর তোমার এই ফ্লানেলের জামাটাও তো কতদিন ধোও না। একসাথে দিলে এই মুরগি মুরগি গন্ধটা আমার জামা থেকে তোমার জ্যাকেটে ট্রান্সফার হয়ে যাবে। ফ্লানেল কাপড় তো, সব গন্ধ টেনে নেবে, আবার পরিষ্কারও হবে। তাই জ্যাকেটটা চাইছি।
সময়ের হিসাব দেখিয়ে রীতা বললো, মেশিন থেকে কাপড় ধুয়ে শুকিয়ে বের হতে দেড় ঘন্টা সময় লাগবে। এই দেড় ঘন্টা কিন্তু তুমি ঘরে বন্দী। আবিদুরের আবার অবাক করা প্রশ্ন,
- বন্দী কেন?
- বাইরে প্রচন্ড ঠান্ডা যে। তাপমাত্রা ২ ডিগ্রি। ফ্লানেলের এই জ্যাকেট -টা ছাড়া তো তোমার আর কোন গরম জামা নেই। এটা ছাড়া বাইরে যেয়ে ব্যালকনিতেও তো দাঁড়াতে পারবে না। তাই ঘরে আটকে থাকো আর জ্যাকেটটা টা আমাকে তাড়াতাড়ি দাও।
আবিদুর বেশ ভয় পেয়ে গেছে এবার। মুরগি মুরগি গন্ধ নিয়ে তার জ্যাকেট খানা ওয়াশিং মেশিন থেকে বের হোক, এটা সে কোন ভাবেই মেনে নিতে পারছে না। তাই খুব সাহস সঞ্চার করে প্রতিবাদী কন্ঠে বলল,
- আমি দেব না। আমার জ্যাকেট আমি ধুতে দেব না।
রীতার পাগল স্বামী এবার প্রথম প্রতিবাদী হলো।
রীতা খুব ভাবে, এভাবে যদি একটু একটু করে তার পাগল স্বামীটা স্বাভাবিক হয়ে যেত! আজ আবিদুর, তার ওপর জোর করে মতামত চাপিয়ে দেবার প্রতিবাদ করতে পারলো।
ভয়ে, আতংকিত হলেও ‘না’ বলতে পারলো। ও কি কোনদিন সুস্থ হবে না?
১৬/১১/২০২৬
১৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪
হুমায়রা হারুন বলেছেন: অপূর্ব হয়েছে লেখাটি।
কাল ১৭ তারিখ । নর্থ আমেরিকায় দুপুর ২ টা ২০ -এ electricity shut down (black out) হবে বলে প্রফেসি আছে। তিন দিনের জন্য। তখন ২ ডিগ্রী সেন্টিগ্রেডে কয়খানা জ্যাকেট যে লাগবে কে জানে।।
২|
১৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লেখাটি প্রথম পাতায় আসেনি কেন ?
১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২
হুমায়রা হারুন বলেছেন: প্রথম পাতায় কঠিন কঠিন পোস্ট ছিল, যেমন ধরেন বিশ্ব রাজনীতি, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি, যার সাথে এসব হাল্কা লেখা যায় না।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
............................................................
শীত আসছে, হিমেল হাওয়ায় কাঁপছে সারা গা,
আলমারিটা ঘেঁটে পেলাম পুরোনো এক জ্যা ;
নব্বইয়ের সেই জ্যাকেটখানা, কাঁধটা বিশাল চওড়া,
পরলে পরেই লাগবে যেন পালোয়ান এক দৌড়া ।
বুক ফুলিয়ে টান দিয়েছি জ্যাকেটের ওই চেইন,
অর্ধেকেতে আটকে গিয়ে শুরু হলো পেইন!
বড়শিতে ঠিক মাছের মতো ছটফটিয়ে মরি,
আয়না দেখে ভয়ে আমি ঢোক গিলি আর ডরি।
পকেট ভরা গুপ্তধন, সবই পুরোনো স্মৃতি,
ছেঁড়া রশিদ, ধুলোবালি, মাপার ফিতার গীতি।
ন্যাপথলিনের তীব্র গন্ধ, দাদুর ঘরের ঘ্রাণ,
পাড়ার যত ঘুমন্ত লোক, জাগবে সবার প্রাণ!
জ্যাকেট যেন বেলুন ফোলা, ভেতরে তুলো ঠাসা,
খোকন হাঁটে হেলেদুলে, জাগায় সবার হাসা।
দরজা দিয়ে ঢুকতে গেলে আটকে যে যায় পেট,
বন্ধুরা কয়, "খোকন এখন চলন্ত এক গেট!"
তবুও আমি ফুলেফেঁপে বেরিয়ে গেলাম পথে,
দেখতে যেন মেঘের পাহাড় নামল ধূলির রথে।
ঠান্ডা বাতাস হার মেনেছে, শীত পালায় দূরে,
যদিও আমায় লাগছে যেন তুলোর পুতুল ওড়ে!