| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সারা দিন কর্ম ব্যস্ততা শেষে যখন কোলাহল মুক্ত গ্রামীণ জনপদে প্রবেশ করি , মনের অজান্তেই গেয়ে উঠি , শহরের কোলাহল ছেড়ে , এসেছি আজ বহু দূরে ...... । কিন্তু না আর কত দিন , গ্রামীণ সেই আবহ এখন পুরোপুরি ধ্বংষের কিনারে । লম্বা চৌড়া খাল গুলো এখন ক্ষতবিক্ষত মৃত প্রায় অত্বাচারের কবলে , রাস্তা তৈরি , দখল করে ঘর তৈরি , বাজারের ময়লা ফেলে পানি নিষ্কাষণে বাধা দেওয়া সহ হেন কাজ নেই যা করা হচ্ছে না ।প্রচুর ইটভাটা গড়ে উঠাতে কালো ধোঁয়ার বিষাক্ত গন্ধে শিশু যুবক বৃদ্ধ ফসলি ক্ষেত ফলদ বৃক্ষ সমান ভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছে । ভাটা মালিকরা জমিনের মাটি কেটে নিয়ে যাচ্ছে উচ্ছ মূল্যে , যার ফলে ব্যাহত হবে ফসলের আবাধ । প্রবাস থেকে এসে একশ্রেণীর লোকদের গা গিজগিজ করে ফসলের জমীন নষ্ট করে বাড়ি না করলে তাদের ঘুম হয় না । এভাবে চলতে থাকলে কোথায় গিয়ে দাড়ায় আমাদের গ্রামীণ জনপদের পরিবেশ আল্লাহই ভালো জানে ।
©somewhere in net ltd.