নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইব্রাহীম খলিল মাসুম

পৃথিবী আমার আসল ঠিকানা নয়।

ইব্রাহীম খলিল মাসুম › বিস্তারিত পোস্টঃ

হারুন-আল-রশিদ

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৮

আব্বাসীয় খলিফা হারুন-আল-রশিদ

৮০৯ খ্রিস্টাব্দের ২৪ মার্চ

পারস্যের তুসে ইন্তেকাল করেন।

আধুনিক ইরাকজুড়েই ছিল তার শাসন।

৭৮৬-৮০৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত তার

শাসনামল বৈজ্ঞানিক, সাংস্কৃতিক

এবং ধর্মীয় অগ্রযাত্রায় ছিল

উল্লেখযোগ্য। শিল্প ও সঙ্গীতেরও

উল্লেখযোগ্য বিকাশ ঘটে তার সময়ে।

বিখ্যাত পাঠাগার বায়তুল হিকমার

প্রতিষ্ঠাতা তিনি।

বুদ্ধিবৃত্তিক, সামরিক এবং রাজনৈতিক

পরম উত্কর্ষের আলোকে হারুনের

জীবন ও দরবার বহু আখ্যানের

চমত্কার বিষয়বস্তু ছিল। এসব গল্পের

কিছু কিছু বাস্তব হলেও অধিকাংশই

ছিল কাল্পনিক। এগুলো আজও

পৃথিবীতে ‘হাজার এক আরব্য রজনী’

হিসেবে সমাদৃত।

হারুনের জন্ম পারস্যের রে’তে।

তবে তার জন্মতারিখ সঠিক জানা যায়

না। তৃতীয় আব্বাসীয় খলিফা আল-

মাহদি এবং তার স্ত্রী আল

খায়জুরানের ঘরে তার জন্ম। হারুনের

মা ক্রীতদাসী হলেও অসাধারণ

ব্যক্তিত্বগুণে স্বামী এবং ছেলের

শাসনামলে প্রচণ্ড প্রভাব বিস্তার

করেছিলেন।

খলিফা হওয়ার আগে পূর্বপুরুষদের

মতো তিনিও চিরশত্রু বাইজেন্টাইনদের

বিরুদ্ধে লড়াই করেছিলেন। ‘হাজার এক

আরব্য রজনী’ উপন্যাসের জন্য

খলিফা হারুন কিংবদন্তি হয়ে আছেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

সরদার হারুন বলেছেন: তাঁর দু 'ছেলে আমিন এবং মামুনের কথা কিছু লিখলে ভাল হতো তবুও আপনার লেখা ইতিহাসের প্রতিচ্ছবি। আপনকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.