নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিকুঞ্জ পাগল এক আলোর সন্ন্যাসী

ইশতিয়াক ফাহাদ

ইশতিয়াক ফাহাদ › বিস্তারিত পোস্টঃ

ভোট না দেওয়া নিরপেক্ষতা না—এটা দেশের সাথে বেঈমানি

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:০২

আপনি যাকে ভোট দিলেন (যদিও সে এমপি না হলো) তার প্রাপ্ত ভোটের অনুপাতে
তার দল বা প্রতিনিধি উচ্চ কক্ষে যাবে....সো আপনার ভোট waste হবে না
এইবার আপনার ভোট আর বিফলে যাবে না।আপনি যাকে পছন্দ করেন, সে সরাসরি নির্বাচনে না জিতলেও—আপনার ভোটের মূল্য থাকবে।ভোট মানে শুধু জেতানো না। ভোট মানে আপনার কণ্ঠ, আপনার অবস্থান, আপনার প্রতিবাদ।
আপনি যদি যোগ্য মানুষকে ভোট না দেন, তাহলে আইন শাসন আসবে না, দুর্নীতি যাবে না। আর ভোট না দিয়ে ঘরে বসে পরে বলা........ “দেশটা শেষ হয়ে গেল”...এটা দায়িত্বশীল আচরণ না।আপনি জানেন আপনার এলাকায় চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অযোগ্য লোক জিতবে........
তারপরও ভোট না দিলে, আপনিও সেই সিস্টেমকে শক্ত করেন।
ভোট দিন। জিতবে এমন কাউকে জিতাতেই হবে ....এমন না। অন্তত এমন কাউকে সমর্থন করুন যে সংসদের উচ্চ কক্ষে গিয়ে আপনার পক্ষে কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, ক্ষমতার অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলবে।
ভোট না দেওয়া নিরপেক্ষতা না। ভোট না দেওয়া মানে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো। দেশ বদলাতে হলে আগে সঠিক মানুষ বেছে নিতে হবে। আজ না হলে কাল........ কিন্তু ভোট দিয়েই শুরু করতে হবে।
উচ্চ কক্ষ থাকলে—আপনার ভোটে একজন যোগ্য মানুষ উচ্চ কক্ষে গিয়ে , দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, সরকারের ভুল ধরিয়ে দেবে
আপনার ভোট কখনোই বিফলে যাবে না , হারলেও আপনার কণ্ঠ সংসদে থাকবে
যোগ্য মানুষ না পাঠালে..... আইন শাসন আসবে না , দুর্নীতি যাবে না

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১৯

সৈয়দ কুতুব বলেছেন: ভোট এবং গণভোট দুইটাই দিবো।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: ভোট দিতে যাবো না। এটাই আমার প্রতিবাদ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অন্তত এমন কাউকে সমর্থন করুন,
যে সংসদের উচ্চ কক্ষে গিয়ে আপনার পক্ষে কথা বলবে,

.................................................................................
সংসদে প্রতিবাদী কন্ঠস্বর আবশ্যক,
কিন্ত সব আসনে তা নেই ,
এন.সি.পি তে সামান্থা, জারা প্রতিবাদী ও বিবেক সন্পন্ন ,
তারা আমার এলাকায় থাকলে চোখ বন্ধ করে ভোট দিতাম
কিন্ত বাস্তবতা ভিন্ন ।
..................................................................................
তাই বলতে বাধ্য হই ভোটেই সব সমাধান হবে এমন নয়,
আমাদেরকে সৎ মানুষ হতে হবে !!!

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:১১

আমি ব্লগার হইছি! বলেছেন: ভোট দিতে যাব না, এটাই আমার প্রতিবাদ।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.