নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

থাক অহমিকায়

১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব
শূন্য আকাশ জুড়ে উড়ব
সীমানা পাই বা না পাই
ঝলঝলে পূর্ণিমা রাত দেখব

রঙধনু মেলায় হারিয়ে যাব
রঙে রঙে শিমুল তুলা হব
সব স্বপ্ন যেনো রাত পুহাল
তোমার বঞ্জনা চাঁদের মুখে
তবুও তুমি রঙিন আকাশ
জুড়ে থাক থাক অহমিকায়।

১৮-৮-২৬

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
............................................................
তুমি রঙিন আকাশ জুড়েই থেকো অহমিকায়,
আমি না হয় চেয়ে রবো শুধু দূর সীমানায়।
মেঘের আড়ালে যদি কখনো নামে অন্ধকার,
বুঝবে সেদিন, শূন্যতা কতটা ভারী আর হাহাকার।

২| ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: ডুবছ ডুবছ মানে কি ভাই?

৩| ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩১

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.