নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social, I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের মত এবারও আর্জেন্টিনা অপরাজিত চ্যম্পিয়ন হতে যাচ্ছে, আর্জেন্টিনাকে থামানোর সাধ্য নেই কারো আর তাই এবারের বিশ্বকাপের ট্রফিটাও আর্জেন্টিনার ঘরেই উঠবে✌️।

আজ ভোরে অপ্রতিরোধ্য কেপ ভার্দে'কে ৩/২ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়াটার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে, লক্ষ্য এখন শুধুই সেমি-ফাইনাল আর ফাইনালের । এই কেপ ভার্দে নতুন দল হলেও ভয়ঙ্কর একটি টিম- এই বিশ্বকাপের কোন ম্যাচেই কেউ যাদের হারাতে পারেনি তাদের হারিয়েছে আর্জেন্টিনা আর এ থেকেই প্রমাণ হয় এবারের বিশ্বকাপের সেরা দল আর্জেন্টিনাই B-) । কেপ ভার্দেকে মোটেও দূর্বল টিম ভাবার কোন সুযোগ নেই বন্ধুগণ, এরা গত ২৭ টি ম্যাচের মধ্যে মাত্র ৯ টি ম্যাচ হেরেছে এ থেকেই বুঝা যায় এরা কতটা শক্তিশালী টিম, যদিও আর্জেন্টিনার কাছে তারা কোন পাত্তা পায় না। :D

আমি একজন নিরপেক্ষ দর্শক আমি কোন দলেরই সাপোর্ট করি না তাবে আমার ব্যক্তিগত গবেষণায় বলে- গতবারের মত এবারও ফ্রান্স আর আর্জেন্টিনার মধ্যেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে- সেই সাথে আগামীকাল ব্রা-জিল নরওয়ের কাছে ২/১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে। এই ব্রা-জিল নিয়ে বেশী কথা বলে লাভ নেই এরা গত ২৪ বছরেও বিশ্বকাপ জিততে পারেনি আর কোনদিন পারবেও না =p~ । ব্রা-জিলের অনেক সমর্থক রয়েছে যারা জন্মের পর কোন দিন ব্রাজিলকে কাপ নিতে দেখেনি, কোন দুঃখে এরা এই দলের সাপোর্ট করে তা আমি বুঝি না ;) - তাছাড়া যে দলে নেইমারের মত অভিনেতা থাকে তাদের আর বিশ্বকাপ খেলে লাভ নেই, তারা বরং টিকটক করতে পারে ভালো ভিউ হবে :-B



বাই দ্যা ওয়ে- ঘানার এক কানা ওঝা কুফুরী কালাম (কালা জাদু) পড়ে ভবিষ্যত বাণী করেছিলেন আজকের মাচে নাকি কেপ ভার্দের কাছে আর্জেন্টিনা হেরে যাবে অথচ হয়েছে তার উল্টোটা =p~ - ২০১৪ বিশ্বকাপেও ব্রা-জিলের হাজার হাজার তান্ত্রকিগুরুরা জার্মানির বিরুদ্ধে কালা জাদু করেছিলো যার ফলাফল জার্মানি তাদের সেভন আপ উপহার দিয়েছিলো ;) । এইসব ভুই ফোঁড় যাদু বিশেজ্ঞরা ঝড়ে বক মারতে খুবই উস্তাদ, এদের হাত থেকে সাবধান X(( । আর্জেন্টিনা হেরে গেলে যতটা না কষ্ট পেতাম তারচেয়ে ঢের বেশী কষ্ট পেতাম এই সব ওঝাদের ফাও মার্কেটিং হয়ে যতো দেখে, ইহাতে হাজার হাজার অন্ধ-বিশ্বাসী মানুষ এইসব গার্বেজের প্রতি আকৃষ্ট হয়ে পরতো, যার সূদুর প্রসারী ফলাফল অত্যান্ত ভয়ানক। :(



২০২৬ বিশ্বকাপ বিজয়ের জন্য আর্জেন্টিনাকে অগ্রীম শুভেচ্ছা, এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে- যে দলে মেসি থাকে সেই দল বিশ্বকাপ যেতে।



উৎসর্গ- যারা ২৪ বছর ধরে বিশ্বকাপের মুখ দেখে না সেই সকল ব্রা-জিল সমর্থকদের ;)


মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৫:৫৩

মেঘনা বলেছেন: কেপ ভার্দে কে হারাতে যাদের 120 মিনট লাগে তারা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে পারে না।

০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:১৫

জ্যাক স্মিথ বলেছেন: নতুন কিন্তু কেপ ভার্দে যে একটি শক্তিশালী দল তা আমি পোস্টে প্রমাণ করে দিয়েছি।

২| ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আজকে দারুণ খেলা হয়েছে।

০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:১৭

জ্যাক স্মিথ বলেছেন: সেই খেলা হয়েছে- যাকে বলে একেবারে সমানে সমান।
প্রথম গোল দেওয়ার পর আর্জেন্টিনা একটু ঠিলেমি করেছিলো।

৩| ০৪ ঠা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি মনে করি আর্জেন্টিনা - কেপ ভার্দে খেলাটাই
ফাইনাল খেলা হয়ে গেছে ।

.....................................................................................
যথেষ্ট টান টান উত্তেজনা ছিল, লাল কার্ড, হলুদ কার্ড দেখাচ্ছিল
আর মাঠে একমহুর্ত বল একস্হানে ছিলনা ।
বরং মনে করি কেপ ভার্দে যে ভাবে ২/৩ বার সরাসরি গোল পোষ্টে চলে
গিয়েছিলো, একটু অভিজ্ঞ হলে ,আর্জেন্টিনা ৩-৪ গোলে হারত ।
...........................................................................................
কেপ ভার্দের খেলােয়ারদের ষ্ট্যামিনা আর্জেন্টিনা থেকে বেশী ছিল ।

০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:১৮

জ্যাক স্মিথ বলেছেন: নতুন কিন্তু কেপ ভার্দে ডেঞ্জারাস দল তা স্বীকার করতেই হবে।

৪| ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৮:০৮

গেঁয়ো ভূত বলেছেন: পোস্টে ফুটবলীয় বিশ্লেষণ আর রসবোধের দারুণ এক ককটেল ফুটিয়ে তুলেছেন! কেপ ভার্দের মতো লড়াকু দলকে হারিয়ে আর্জেন্টিনা যেভাবে খেলছে, তাতে তাদের ফেভারিট ভাবাটাই স্বাভাবিক। তবে নিরপেক্ষ দর্শক হিসেবে ব্রো-জিল সমর্থকদের একটু বেশিই ‘ট্রোল’ করে দিলেন ভাই, ২৪ বছরের খোঁচাটা কিন্তু ওদের জন্য বেশ জখমের হবে!

দেখা যাক, আপনার ভবিষ্যদ্বাণী মিলিয়ে আগামীকালের ম্যাচে ব্রাজিল আসলেই বিদায় নেয় কি না আর ফাইনালে আবার আর্জেন্টিনা-ফ্রান্সের মহাকাব্যিক লড়াই জমে কি না। তবে, ৭ তারিখে আর্জেন্টিনা-মিশরের খেলাটা কিন্তু দারুন জমবে ঠিক আজকের মতো!

০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:২১

জ্যাক স্মিথ বলেছেন: সুতরাং বুঝা গেলো আপনি পুরো পোস্ট পড়েছেন- আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আজকাল মানুষ পোস্ট না পড়েই মন্তব্য করে।

আর্জেন্টিনা-মিশরের খেলাটাও দারুন উপভোগ্য হবে, এখন থেকে প্রতিটি ম্যাচই উপভোগ্য হবে কারণ প্রতিটি ম্যাচই ডু অর ডাই মিশন।

৫| ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:৪৪

কাছের-মানুষ বলেছেন: কেপ ভার্দে দারুন খেলেছে গতকাল! মুগাম্ভর খুশ হুয়া!

এবার খেলাগুলো দেখা হচ্ছে আমার ফ্লাট-মেটের সাথে, ও সাউথ আমেরিকার, ও সাপোর্ট করে ব্রাজিল, দ্বিতীয় আর্জেন্টিনা।

তবে এবার খুশী হব আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগাল যে কোন একটি টিম জিতলে! যগিও পর্তুগালকে কেউ ফাইনালে যাবে বলে ভাবছে না!

০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১০:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: আর্জেন্টিনা, ব্রাজিল ফাইনাল হলে পুরো বাংলাদেশে ঈদ আনন্দ বয়ে যাবে- তবে ব্রাজিলের জন্য দুঃসংবাদ হচ্ছে এখন পর্যন্ত বিশ্বকাপে এরা নরওয়ের সাথে যতগুলো ম্যাচ খেলেছে তার সবগুলো ম্যাচই হেরেছে তাই কোয়াটার ফাইনালে যেতে হলে এবার ব্রাজিলকে রেকর্ড ব্রেকিং কিছু করতে হবে।

৬| ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৯:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ক্যাপ ভার্দের ১১ খেলোয়াড় ডি বক্সে বসে থাকে।

০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১০:৪০

জ্যাক স্মিথ বলেছেন: এরা মূলত ডিফেন্সিভ মুডে খেলে কিন্তু, যদি গোল খায় তাহলে এ্যাটাকিং মুডে চলে যায়। এদের খেলার ট্যাকটিক্স ভালো।

৭| ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বরাবরের মতোই খুব করে চাই আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতুক।

০৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: আমি দোয়া করে দিলাম-আপনার আশা পুরণ হতে যাচ্ছে। :)

৮| ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:০৯

সৈয়দ কুতুব বলেছেন: কমিটির টিম বলে কথা । :)

০৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৫

জ্যাক স্মিথ বলেছেন: ভালো ছাত্রের প্রতি যেমন শিক্ষকের কিছুটা সহানুভূতি থাকে ঠিক তেমনি ভালো টিমের প্রতিও রেফারি/আম্পায়ারদের কিছুটা সহানুভূতি কাজ করে। শতভাগ নিশ্চিত না হয়ে বিরাট কোহিলিকে আম্পায়ার কখনো আউট দিবে না, বা আউট না দেওয়ার কারণ খুঁজবে কিন্তু আমাদের লিটন দাসকে আউট দিতে দ্বিতীয়বার ভাববে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.