নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social, I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো :D

০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৩৮





অবশেষে ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো। :D
ব্রাজিলের এই পরাজয়ের পিছনে অবশ্য আমার কোন দোষ নেই, আমি শুধু বৈজ্ঞানিকভাবে গবেষণা করে বলেছিলাম ব্রাজিল নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে এবং যাহা বলিয়াছিলাম ঠিক তাহাই অক্ষরে অক্ষরে ফলিয়া গিয়াছে। আর নেইমারের হলুদ কার্ড খাওয়ার একটা ইঙ্গিত করেছিলাম তাহাও অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়াছে। একটা খেলায় এতগুলো বিষয়ের ভবিষ্যৎ বাণী অক্ষরে অক্ষরে মিলিয়া যাওয়ার ঘটনা ইতিহাসে বিরল। :D B-) B-)

আজকাল এইসব ভূঁয়া কুফরি কালাম বা কালা যাদুর কোন ভাত নেই, এই যুগে এগুলো কেউ বিশ্বস করে না। এই পোস্টে যার বিস্তারিত পাওয়া যাইবে যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

শুভ কামনা আর্জেন্টিনা।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৪:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্রাজিলের বিদায় ঘন্টা বাজিলো এবং নেইমার হলুদ কার্ড খাইলো।
...............................................................................................
ব্রাজিলের একসময় ভক্ত ছিলাম , কিন্ত তাদের সেই ছন্দময় খেলা ( স্বাম্বা নৃত্য ) হারায়ে যাবার পর
থেকে আর্জেন্টিয়া সাপোর্ট করি ।
অদূর ভবিষ্যতে কেপ ভার্দের খেলা আরও ভালো লাগতে পারে ।
তবে আশা করি আর্জেন্টিনা এবার কাপ জিতবে,
তবে ফ্রান্সের সমান সুযোগ আছে ।

০৬ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৭

জ্যাক স্মিথ বলেছেন: ফ্রান্স এবার দারুণ ফর্মে এমবাপ্পে রয়েছে ছন্দে, তুলনামুলকভাবে ফ্রান্স এগিয়ে কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।

২| ০৬ ই জুলাই, ২০২৬ ভোর ৫:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





নরওয়ে এবার ফাইনালে যাবে, মনে হচ্ছে।

০৬ ই জুলাই, ২০২৬ রাত ৯:১৪

জ্যাক স্মিথ বলেছেন: তা মনে হয় পারবে না, যদিও গোল বলের খেলা বলে কথা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

৩| ০৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১:৫৩

অর্ক বলেছেন: ব্রাজিলের খেলা সাধারণ মানের। ইউরোপের টপ টিমের লেভেলের না। আর্জেন্টিনাও বোধহয় পারবে না। শুভকামনা আর্জেন্টিনার জন্য। ৮৬, ৯০ ফিরে না আসলে খুশি হবো। ভেমোস আর্জেন্টিনা! ধন্যবাদ।

০৬ ই জুলাই, ২০২৬ রাত ৯:১৮

জ্যাক স্মিথ বলেছেন: ২০২২ এর আর্জেন্টিনা আর এই আর্জেন্টিনার মধ্যে অনেক পর্থক্য তবু্ও এবার আর্জেন্টিনার যথেষ্ট সুযোগ রয়েছে।

৪| ০৬ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: শিশু জন্মের পর 'ওয়া ওয়া' করে কান্না করে। আর আমি জন্মের পর বলেছিলাম- 'আ' । অর্থ্যাত আর্জেন্টিনা।
এবার কাপ নিবে আর্জেন্টিনা।

০৬ ই জুলাই, ২০২৬ রাত ৯:১৯

জ্যাক স্মিথ বলেছেন: বাহা! দারুণ তো। :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.