| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যাক স্মিথ
লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।
চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর দেশের জনগণ ইলিশ খেতে পারেনি উচ্চ দামের কারণে- বিজ্ঞ রাজনীতিবীদেরা গলা ফাঁটিয়ে, চোখ-মুখ লাল করে আমাদের বুঝালো শেখ হাসিনা টনের পর টন ইলিশ ভারতে পাচার করে দিচ্ছে সুতরাং আমাদের ভোট দাও আমরা তোমাদের কম দামে ইলিশ খাওয়াবো; ইলিশ খাওয়ার লোভে আমরা সবাই মিলে তারেক জিয়াকে দিলাম ভোট, তিনিই এখন আমাদের যোগ্য নেতা কিন্তু এই যোগ্য নেতা এখনো আমাদের কম দামে ইলিশ খাওয়াতে পারছে না, তাহলে কি তারেক জিয়াও........
।
মাছে ভাতে বাঙালী সেই মাছই যদি না খেতে পারি তাহলে তারেক জিয়াকে ভোট দিয়ে লাভ হলো কি? তারচেয়ে বরং পাঁচশত টাকার বিনিময়ে অন্য কোন দলকে ভোট দিলে অন্তত কিছুদিন বিড়ি কিনে খেতে পারতাম। মাছ না খাওয়ার চাইতে বিড়ি খাওয়া উত্তম। এখন থেকে আমি আর রাজনীতিবিদের মিষ্টি কথায় ভুলবো না, নগদ চাই বাকিতে কাম নাই- তাই যে দল আমাকে কয়েক প্যাঁকেট বিড়ি অথবা পাঁচশত টাকা দিবে আমি তাকেই ভোট দিবো, বাকির নাম ফাঁকি আর বাকিতে কাউকেই ভোট দিবো না, আমার ভোট এত সস্তা না।
-বিশিষ্ট এক বাঙালী ভোটার। ![]()
১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: ইলিশ খাওয়ার সাধ আমার মিটে গেছে- আমাকে যে দল কয় প্যাকেট বিড়ি কিনে দিবে আমি তাকেই ভোট দিবো, আমি নগদে বিশ্বাসী মানুষ।
২|
১১ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাকির নাম ফাঁকি আর বাকিতে কাউকেই ভোট দিবো না,
আমার ভোট এত সস্তা না।
.............................................................................
এদেশে এক কাপ চা ফ্রীতে খাওয়ালে ভোট মেলে ।
বোকা বাঙাল যতদিন না বুদ্ধিমান হবে ততদিন এমন খেলা
চলতেই থাকবে ।
১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৪২
জ্যাক স্মিথ বলেছেন: এদেশে এক কাপ চা ফ্রীতে খাওয়ালে ভোট মেলে ।
বোকা বাঙাল যতদিন না বুদ্ধিমান হবে ততদিন এমন খেলা
চলতেই থাকবে । - একদম তাই।
৩|
১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৩
নতুন বলেছেন: ইলিশের দাম সিন্ডিকেটের কারনেই কমে না।
দেশের বাজারের সিন্ডিকেটের সাথে সম্ভবত কোন সরকারই পেরে উঠবেনা।
অবশ্য সব ব্যবসায়ীরাই বিভিন্ন দলের সাথে যুক্ত তাই ক্ষমতাশীনরাই বাজারের সিন্ডিকেট চালায়।
দেশের বাইরে অনেক সময় দেশের চেয়েও সস্তায় ইলিশ পাওয়া যায়।
১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫১
জ্যাক স্মিথ বলেছেন: বিজ্ঞ ইউটিউব রাজনৈতিক বিশেষজ্ঞরা এতদিন আমারে বুঝাইছে- শুধু আওয়ামী পন্থী ব্যবসায়ীরাই শেখ হাসিনার নির্দেশে সিন্ডকেট বাণিজ্য করে, খাদ্যে ভেজাল মিশায়, নকল পণ্য উদপাদন করে, ভারতে ইলিশ পাচার করে ইত্যাদি। আর অন্য সকল ব্যবসায়ীরা ফেরেশতার লাহান নির্দোষ এদের দ্বারা সিন্ডকেট বাণিজ্য, খাদ্যে ভেজাল মিশানো ভারতে ইলিশ পাচার অসম্ভব।
আমাকে আরও ব্রেইন ওয়াশ করা হয়েছিলো এই বলে- শুধু ইলিশ নয়, শেখ হাসিনা ভারতে বিদ্যুৎ পাচার, ইন্টারনেট পাচার করে ইত্যাদি.. অথচ গত ৬ মাসে দেশে বিদ্যুৎ এর ভয়াবহ অবস্থা, ইন্টারনেটের দাম আকাশ চুম্বী।
৪|
১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০০
নতুন বলেছেন: ভারত আর পাকিস্তানের জুজু একটা রাজনিতিক কার্ড।
জামাতীরা ভারত বিরোধীতা করবে, কারন তাদের বাবাদের পুুটুর ব্যাথা এখনো জাসির ছানাপোনারা অনুভব করে।
আর আয়ামীলীগের সূর্যসন্তানেরা পাকি জুজু দেখাইয়া মুক্তিযুদ্ধের চেতানা বিক্রি করে।
পাদা আর ভাদারা ক্ষমতায় এসে লাভে থাকে।
দিনের শেষে জনগন সব কিছুর জন্য বেশি দাম দেয়। ![]()
১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৩
জ্যাক স্মিথ বলেছেন: আজকাল আবার শুরু হয়ছে জুলাই চেতনা ব্যবসা।
বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই দেশে চেতনা ব্যবসা চলবে।
এই দেশের জনগণকে গিনিপিগ মনে করে রাজনীতিবিদেরা।
৫|
১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬
নতুন বলেছেন: ডিভাইড এর রুল।
দেশের জনগনকে বিভিন্ন চেতনায় বিভক্ত না করতে পারলে নেতারা কি করে খাবে???
১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৬
জ্যাক স্মিথ বলেছেন: এই কারণে নেতাদের বলা হয় বুদ্ধিমান আর সাধারণ জগণকে বলা হয় বোকা কারন- বুদ্ধিমানেরা করে রাজনীতি মানে নেতা হয় আর বোকারা তাদের (রাজনীতি) নিয়ে সারাদিন চর্চা করে।
যে ব্যক্তি অন্যের রাজনীতি নিয়ে যতবেশী চর্চা করবে সে তত বড় বোকা লোক। এই যেমন আমি এই পোস্টে তারেক আর হাসিনার রাজনীতি নিয়ে চর্চা করছি, আপনি আবার সেই পোস্টে এসে কমেন্ট করছেন, সেই হিসেবে আমি আর আপনি দুজনেই বোকা।
৬|
১১ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯
কিরকুট বলেছেন: মাছ আপনার খাবে কোলকাতার মানুষ , এইটাই আইন ![]()
১১ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৯
জ্যাক স্মিথ বলেছেন: সব শেখ হাসিনার দুস- তিনি ভারতে বসে বসে অনলাইনে অর্ডার করে বাংলাদেশ থেকে সব ইলিশ ভারতে নিয়ে যাচ্ছে।
তো বিষয়টা নিয়ে হয়ে যাক শাহবাকে এক তুমুল আন্দোলন।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত কে ভোট দিলে সকাল বিকাল ইলিশ মাছ খেতে পারতাম ...