নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জুল ভার্ন

এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।

জুল ভার্ন › বিস্তারিত পোস্টঃ

Good governance starts with respecting public money....

২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের উৎসব। বিদেশ সফরের সংবাদ দেখলেই বোঝা যেত- রাষ্ট্রীয় প্রয়োজনের চেয়ে সফরসঙ্গীর তালিকাই বড় খবর!
আজ চিত্রটা ভিন্ন।

PMO Bangladesh - প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে সঙ্গীর সংখ্যা মাত্র ২৮ জন। যাদের অধিকাংশই সফরের নির্ধারিত এজেন্ডার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। অতিরিক্ত লোকজন, অপ্রয়োজনীয় প্রতিনিধিদল, কিংবা "ভিআইপি ভ্রমণ" সংস্কৃতির কোনো জায়গা রাখা হয়নি। এমনকি প্রেস উইংয়ের বাইরে অতিরিক্ত সাংবাদিকদেরও সফরসঙ্গী করা হয়নি। এটাই হওয়া উচিত ছিল একটি দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার উদাহরণ।

রাষ্ট্রীয় সফর মানে জনগণের টাকায় বিলাসিতা নয়; রাষ্ট্রীয় স্বার্থে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা। একজন প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছেন দেশের স্বার্থ রক্ষার জন্য, কারও ব্যক্তিগত সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য নয়।

সবাই বড় বড় উন্নয়নের গল্প, পরিবর্তনের কথা বলেন। কিন্তু প্রকৃত উন্নয়ন, পরিবর্তন শুরু হয় ছোট ছোট জায়গা থেকে- অপ্রয়োজনীয় অপচয় বন্ধ করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদের প্রতি সম্মান প্রদর্শন করে। জনগণের কষ্টার্জিত করের টাকায় পরিচালিত রাষ্ট্রে মিতব্যয়িতা দুর্বলতার পরিচয় নয়, বরং দায়িত্ববোধের পরিচয়।
যদি সত্যিই নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এবং প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে এই ধরনের বার্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ- রাষ্ট্র কোনো ব্যক্তির সম্পত্তি নয়, রাষ্ট্র জনগণের। আর জনগণের টাকার হিসাব জনগণকেই দিতে হবে।

ছবিঃ সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অতিরিক্ত লোকজন, অপ্রয়োজনীয় প্রতিনিধিদল, কিংবা
"ভিআইপি ভ্রমণ" সংস্কৃতির কোনো জায়গা রাখা হয়নি।

...............................................................................
প্রথম সফর. সবাই তাকায়ে থাকবে, নোট করা থাকল !
ইন্ট্রীম সরকারের সময় এমন দেখেছিলাম, অতপর বড় বড়
লটবহর নিয়ে পিকনিক করতে দেখেছি ।
নিরীহ জনগণের নামে অনেক কিছুই চালানো যায়, কিন্ত দিন শেষে থলের বিড়াল
বেরিয়ে আসে ।
....................................................................................................
সংসদে ও অহেতুক যে আলোচনা হচ্ছে , তা সবাই দেখছে !

২| ২১ শে জুন, ২০২৬ রাত ৮:৩৪

নতুন বলেছেন: লোক দেখানো কাজ না হলেই ভালো।

আশা করি তারেক জিয়া তার এই সুযোগের সদ্বব্যবহার করবেন এবং দেশের জন্য কল্যানকর কাজ গুলিই করবেন।

৩| ২১ শে জুন, ২০২৬ রাত ১০:০৮

আলামিন১০৪ বলেছেন: ২৮ কি কম?

৪| ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৩৮

সৈয়দ কুতুব বলেছেন: এত আগেভাগেই নিজেদের ঢোল নিজেরা পেটাবেন না। শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতায় বসেন, তখন ১০৫ জন নিয়ে যেতেন না; সংখ্যাটা আরও কম ছিল। সময় যত অতিবাহিত হয় এবং ক্ষমতার মসনদের স্বাদ পাওয়া শুরু হয়, তখন ধীরে ধীরে গাড়ি বহর আর সফরসঙ্গীদের সংখ্যাও বাড়তে থাকে।

৫| ২২ শে জুন, ২০২৬ রাত ১২:০২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



প্রধানমন্ত্রীর বহাও সিদ্ধান্ত।
সাথে কি ব্যবসায়ীদের একটি টিম গিয়েছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.