| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস নিয়ে। স্বাধীনতা নামের প্রিয় শব্দে আবার উজ্জীবিত হই।
এমন এক উথালপাথাল অস্থির সময় মনকে মাঝে মাঝে অবসন্ন করে ফেলে, তখন পথ খুঁজি বেরিয়ে আসার, যে ধ্রুব জ্যোতি আমাকে পথ দেখায়, অন্ধকার হাতড়ে ডুবন্ত মানুষের মতো হাঁসফাঁস করতে করতে আমার কানের মধ্যে, মনের মধ্যে, বুকের মধ্যে জেগে ওঠে বিদ্রোহের দামামা...
"জাগো বাহে কোনঠে সবাই?"
এদেশ তোমার, এদেশ আমার, এদেশ আমাদের। জেগে ওঠো- শেষ হয়ে গেছে শোষকের দিন, বিদ্রোহ হোক- অধিকার আদায় করতে চলে এসো সব শ্রেণির লোক, আবার লড়াই হোক। আবার না হয় লক্ষ প্রাণ দেবো বলিদান, মানুষের মত বাঁচার দাবীতে মেনে নেব সেই শোক।
বাংলাদেশ জিন্দাবাদ।
#followers
০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৪৭
জুল ভার্ন বলেছেন: আর কোনো দাবি নাই- বাজার থেকে আনহাইজেনিক ১০/২০ টাকার নোট সরিয়ে নিন।
২|
০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩০
মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্ট সাফল্য পেয়েছে। এবার জাতির সাফল্যের কামনা। নতুবা পুরনো ইতিহাস ফিরে এলে শুধু লজ্জা নয়, আশংকা ও ভয় পেতে হবে। তারা দাঁত কিড়মিড় করছে শত্রু চাবায়া খাওয়ার জন্য।
০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:০১
জুল ভার্ন বলেছেন: ভাইজান, সাফল্য ধরে রাখার প্রথম বাঁধা হয়ে দাঁড়িয়েছে- আমাদের জুলাই যোদ্ধাদের ক্ষমতার লোভ। তারা এখন স্বাধীনতা বিরোধী দলের হাতের ক্রীতদাস হয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির হোতা.. সেই সাথে আবারও ভারত-মার্কিন ষড়যন্ত্রে নতুন এক এগারো তৈরির কাজ চলছে..
৩|
০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মানুষের মত বাঁচার দাবীতে মেনে নেব সেই শোক।
...............................................................................
আমরা কি পেরেছি সেই সম্মান রাখতে ???
০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ১২:০১
জুল ভার্ন বলেছেন: ন পারিনি..কারণ, বহুবিধ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনকিলাম জিন্দাবাদ