| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস... খুঁজে নিও আমার অবর্তমানে... কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়। আমার অদক্ষ কলমে... যদি পারো ভালোবেসো তাকে... ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে, যে অকারণে লিখেছিল মানব শ্রাবণের ধারা.... অঝোর শ্রাবণে।।
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে থাকতো দিন-সপ্তাহ-মাস ব্যাপী। হিন্দু মুসলমান ধর্ম নির্বিশেষে পাড়া-প্রতিবেশীরাও শোকে মুহ্যমান হয়ে কান্না করতেন। মৃতের ঘরে রান্না হতো না কয়েক সপ্তাহ। পাড়া প্রতিবেশী এবং দূরদূরান্ত থেকে আত্মীয় স্বজন, চেনা পরিচিতজনেরাও মৃতের স্বজনদের প্রতি সহানুভূতি জানাতেন। নিজ নিজ বাড়ি থেকে রান্না করে পালা করে খাবার নিয়ে আসতেন।
আবার 'চল্লিশা' নামে একটা ভোজের আয়োজন থাকতোই- যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য স্বতঃস্ফূর্ত ভিন্ন আয়োজন থাকতো। ধর্মীয় পরিচয় আলাদা হলেও শোক ও সহমর্মিতার জায়গায় কোনো বিভাজন ছিল না।
আমাদের একালঃ এখন বাংলাদেশের মানুষ শহরমুখী। আমাদের গ্রামের কথাই বলি- যে গ্রামে একসময় আট-দশ হাজার হিন্দু-মুসলমান মানুষের বসতি ছিল, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে গড়ে উঠেছিল গৃহস্থ জীবন, সেই গ্রামে এখন কয়েকশ মানুষের বিচ্ছিন্ন বসবাস। হয়তো প্রকাশ্য বিদ্বেষ নেই, কিন্তু আগের সেই আন্তরিকতা, পারস্পরিক নির্ভরতা কিংবা সৌহার্দ্যও নেই। কে কোথায় আছে, কীভাবে আছে- যেন কারও কিছু যায় আসে না। কারও মৃত্যু এখন আর প্রতিবেশীর ঘুম কেড়ে নেয় না, কারও আনন্দ উৎসবও পাশের বাড়ির মানুষকে স্পর্শ করে না। সবাই নিজের মতো, নিজের গণ্ডিতে।
কসমোপলিটান শহরে অভ্যাগত মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত মানুষ ফ্ল্যাট কিনে কিংবা ভাড়া নিয়ে আমরা এখন ঘরবন্দি জীবনযাপনে অভ্যস্ত। আনন্দ, উৎসব, শোক- সবই যার যার ব্যক্তিগত আয়োজন। পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলেও অন্য ফ্ল্যাটের মানুষটি খবর রাখেন না। আবার কারও ঘরে আনন্দের উৎসব চললেও পাশের ঘরের নিঃসঙ্গ মানুষটির কাছে তার কোনো আবেদন নেই।
একসময় আমাদের বাড়িগুলোর দরজা যেমন খোলা থাকত, তেমনি মানুষের মনও খোলা ছিল। এখন দরজায় নিরাপত্তার তালা আছে, সম্পর্কের দরজায়ও যেন অদৃশ্য তালা ঝুলছে।
সময়ের পরিবর্তন হয়েছে, মানুষের জীবনযাত্রা বদলেছে, নগরায়ণ হয়েছে। কিন্তু এই পরিবর্তনের ভেতর দিয়ে আমরা কি আমাদের সামাজিক বন্ধন, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক দায়বদ্ধতাটুকুও হারিয়ে ফেলছি?
আগে মানুষ মানুষের শোকে কাঁদত, মানুষের আনন্দে আনন্দিত হতো। এখন আমরা পাশাপাশি থাকি, অথচ অনেক সময় একে অপরের জীবনেও থাকি না। যদিও মৃতের বাড়িতে নিকট আত্মীয় স্বজনদের আগমন হয়- সেটা অনেকটাই উৎসবমুখর!
জানি না, একে সভ্যতার অগ্রগতি বলব, নাকি সামাজিক সম্পর্কের নিঃশব্দ অবক্ষয়!
শুধু এটুকু জানি- মানুষের জীবনে অর্থ, সম্পদ ও ব্যক্তিগত স্বাধীনতার প্রয়োজন আছে; কিন্তু বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মতো কিছু মানুষ না থাকলে সেই জীবন বড় নিঃসঙ্গ।
২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২
জুল ভার্ন বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন! ❤️
একটা বিষয় মনে করিয়ে দিতে চাই- প্রযুক্তির সহায়তায় নিজের উৎকর্ষতা বৃদ্ধি করুন। কিন্তু প্রযুক্তি নির্ভরশীল হয়ে নিজের সৃজনশীলতা হারিয়ে ফেলবেননা।
শুভ কামনা
২|
২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পাশের ফ্ল্যাটে কেউ মারা গেলেও অন্য ফ্ল্যাটের মানুষটি খবর রাখেন না।
....................................................................................................
আমরা এখন এতটা অমানবিক যে , পাশের প্লটে অভাবী মানুষ থাকলেও
ঈদের মাংস দেইনা , সবটা নিজে খাব,
মাসের পর মাস ফ্রিজে রেখে দেই ।
২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৩
জুল ভার্ন বলেছেন: আমাদের মানবিক অবক্ষয়ের পার্ফেক্ট উদাহরণ।
৩|
২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৬
দানবিক রাক্ষস বলেছেন: এটা এক ধরনের বিবর্তন !
মানুষ সামাজিক প্রাণী এটা এখন সোসাল মিডিয়াতে সীমাবদ্ধ !
বিবর্তন আমাদের কোথায় নিয়ে যায সেটা দেখার বিষয় ।
২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪
জুল ভার্ন বলেছেন: এহেন বিবর্তন থেকে আমরা ঘুরে দাঁড়াতে না পারলে অতল গহ্বরে হারিয়ে যেতে খুব বেশী সময় লাগবে না।
৪|
২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫১
দানবিক রাক্ষস বলেছেন: মনব সভ্যতা এই অব্দি এসেছে বিবর্তনের মাধ্যমে ,
আর সব সময় বয়স্ক মানুষেরা এই বিবর্তনের বিপক্ষে থাকে।
এহন বিবর্তন থেকে আমরা ঘুরে দাড়াতে না পারলে আমরা অতল গহ্বরে হারিয়ে যাব, আমি এর সাথে এক মত নই।
২৮ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৩
জুল ভার্ন বলেছেন: মত থাকলে দ্বিমত থাকবেই।
৫|
২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১১
নতুন বলেছেন: আমরা টেলিভিসন আসার পর থেকেই সম্ববত মানুষের আড্ডামারা কমা শুরু হয়েছে।
আগে গ্রামেও মহিলারা অবসরে বসে গল্প করতেন, মানুষ খেলার মাঠে যেতো, দোকানে আ্ড্ডা দিতো।
এখন গ্রামেও মানুষ আ্ড্ডা কম দেয়। গ্রামেও পোলাপাইন এখন মোবাইলে অনলেইন গেমস খেলে।
ফ্লাট বাড়ী, স্বামী স্ত্রী দুজনই চাকুরী, বাচ্চাদের স্কুলের কারনে বিদেশে সোসালাইজিং অনেক চ্যালেন্জিং হয়ে গেছে।
জীবনটা পুরাই যান্ত্রিক হয়ে যাচ্ছে। কাজ করো, ছুটির দিনে একটু কেনাকাটা আবার কাজ করো।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৫৩
নাহল তরকারি বলেছেন: শোকের সেকাল ও একালের পার্থক্যটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। বিশেষ করে সামাজিক সম্পর্কের পরিবর্তন এবং মানুষের ক্রমশ একাকী হয়ে পড়ার বিষয়টি গভীরভাবে ভাবায়। সময়ের সঙ্গে জীবনযাত্রা উন্নত হয়েছে, ব্যক্তিগত স্বাধীনতা বেড়েছে, কিন্তু সেই সঙ্গে কোথাও যেন হারিয়ে যাচ্ছে মানুষের প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত মমতা, দায়বদ্ধতা ও আন্তরিক উপস্থিতি।
আগে মানুষ শুধু একই পাড়ায় বসবাস করত না, একে অপরের জীবনের অংশ হয়ে থাকত। কারও শোক ছিল সবার শোক, কারও আনন্দ ছিল সবার আনন্দ। আজ আমরা অনেক কাছাকাছি থেকেও মানসিকভাবে অনেক দূরে। হয়তো আধুনিকতার সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই—আমরা যোগাযোগের অসংখ্য মাধ্যম পেয়েছি, অথচ মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর অভ্যাসটাই হারিয়ে ফেলছি।
সভ্যতা কেবল ইট-পাথরের উন্নতি কিংবা ব্যক্তিগত সাফল্যের নাম নয়; সভ্যতার প্রকৃত সৌন্দর্য বোধহয় মানুষের বিপদে অন্য একজন মানুষের নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর মধ্যেই নিহিত। মানুষ যেন আবার মানুষের আশ্রয় হয়ে উঠতে পারে। সুন্দর লেখাটির জন্য লেখককে আন্তরিক ধন্যবাদ।