নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

kazimasudrana

hi me masud rana i love my mom

kazimasudrana › বিস্তারিত পোস্টঃ

এ কেমন আম্পায়ারিং!

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:০৬

ডাগআউটে বসে বিশ্বাসই করতে পারছিলেন না ড্যারেন স্যামি-ডোয়াইন
ব্রাভোরা। কোমরের বেশ ওপরে সরাসরি আসা বলটা যে নো বল ছিল, তা
নিয়ে দ্বিমত করার মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। কিন্তু আম্পায়ার
যেন ছিলেন অন্য জগতে। নিশ্চিত একটি নো বল ও ফ্রি-হিট থেকে বঞ্চিত
হলো ওয়েস্ট ইন্ডিজ। ফলে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে
আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠল অবধারিতভাবেই।
ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১১তম ওভারে। বোলিং করছিলেন রবীন্দ্র
জাদেজা। বোলিং করছিলেন লেন্ডল সিমন্সকে। একটি ছয় ও একটি চার
খাওয়ার পর জাদেজার শেষ বলটা ছিল ফুলটস। সিমন্সের কোমড়ের বেশ
ওপরে। কিন্তু আম্পায়াররা সেটাকে বৈধ বলেই বিবেচনা করেছেন।
ডাগআউটে বসে ব্যাপারটি কিছুতেই মানতে পারছিলেন না ওয়েস্ট
ইন্ডিজের ক্রিকেটাররা। বলটি নো ঘোষণা করলে একটি বাড়তি রানের
পাশাপাশি ফ্রি-হিট থেকে বাউন্ডারি হাঁকানোর সুযোগ পেতেন উইন্ডিজ
ব্যাটসম্যানরা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:১০

সচেতনহ্যাপী বলেছেন: তারপরও কিন্তু জিতেছে, তাই না??

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:২৭

ভ্রমরের ডানা বলেছেন: শান্তি পেলুম ভায়া!!! বড়ই শান্তি!!!

এসব আর নতুন কি!! কিন্তু লাভ নাই! চোরামি করে সব ম্যাচ জেতা যায় না!!! হা হা হা!!!

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:৪১

গেম চেঞ্জার বলেছেন: আইসিসির সাথে একটুর জন্য পারি নাই আমরা, ওরা পেরেছে।

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৪

kazimasudrana বলেছেন: আমদের জায়গাই অস্ট্রেলিয়া থাকত তাহলে পারত

৫| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৯

আহসানের ব্লগ বলেছেন: চুরি করাও রেহাই পায় নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.