নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কথা বলার মাধ্যমে কাছে আসা যায় । হৃদয় দিয়ে সবকিছু যারা বিচার করেন তাদের এই পৃথিবী বুদ্ধিহীন বলতে পারে তবে তারাই কিন্তু অত্যন্ত সুন্দর ভাবে নির্মলতার সহীত এই পৃথিবীতে জীবন যাপন করে । কথা বলে কাছে আ

কবি আকাশ

নির্সঙ্গ পথচারী হয়ে থাকা তবুও মনের কোনে একঝাক হৈ-হুল্লোর জমা রাখা

কবি আকাশ › বিস্তারিত পোস্টঃ

গল্প : স্বপ্নকন্যা!

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭

ছে‌লেটা আজও আমার পিছু নি‌য়ে‌ছে!
থম‌কে গেলাম হঠাৎ!
ছে‌লেটাও যেন ভড়‌কে গেল!!
এই যে ! হ্যা বাবা আপ‌নিই!
এখা‌নে আসুন!
চলুন একটু ছায়ায় দা‌ড়ি‌য়ে কথা ব‌লি!
*
*
এখন ভা‌দ্রের দুপুর! তবুও চামরাজ্বলা রৌদ্রুরে অতিষ্ঠ জনগণ!
বাংলা মা‌সের ক্যা‌লেন্ডা‌রে দেখলাম যে আর মাত্র ছয়‌দিন বাকী আছে এই ভাদ্র মাসটা শেষ হ‌তে!! ত‌বেই যেন এই তীব্র গরম হ‌তে মু‌ক্তি পাওয়া যা‌বে! কী গরম রে বাবা!!
দুজ‌নে ছায়ায় দাড়ালাম!
আ‌মি এবার কোন প্রকার সং‌কোচ ভূ‌লে ছে‌লেটার দি‌কে অপলক তাকালাম! বড্ড মায়াবী চেহারা ছে‌লেটার! গাঢ় ভ্রযুগল যেন কোন এক নীলকন্ঠী শিল্পীর হ‌স্তে আকা!
মাথার চুলগু‌লো ভি‌জে র‌য়ে‌ছে! ঘা‌মে একদম যেন ভাজা হ‌য়ে গেল!
একটা টিস্যু বের ক‌রে এগি‌য়ে দিলাম!
নিন তো টিস্যুটা নিন!ঘাম মো‌ছেন! ছে‌লেটা জিজ্ঞাসু দৃ‌ষ্টি‌তে তা‌কি‌য়ে রইল!
আ‌রে বাবা বল‌ছি আপনার মু‌খের ঘামগু‌লো মু‌ছেন!
*
*
এই রো‌দ্রে আমার পিছন পিছন ঘুর‌তে ঘুর‌তে কী অবস্থা ক‌রে‌ছেন দেখুন আপনার মুখখানার!
আ‌মি খেয়াল ক‌রে‌ আস‌ছি প্র‌তিদিন‌ ট্রে‌নিং সেন্টার থে‌কে বে‌রোবার প‌রেই আপ‌নি আমার পিছু ধ‌রেন! প্রথম প্রথম ভাবতাম যে আপ‌নি অন্যসব ছে‌লে‌দের মতই!
পিছন পিছন গি‌য়ে বা‌ড়ি চি‌নে আস‌বেন অথবা হঠাৎ করে বাইক নি‌য়ে পথ আট‌কি‌য়ে ন্যাকা‌মো স্টাই‌লে নাম্বার চাই‌বেন!
কিন্তুু আপ‌নি যে একদমই আলাদা!
আ‌মি বা‌ড়ি‌তে পৌছার খা‌নিক আগে থে‌কেই দে‌খি আপ‌নি নেই আর কখ‌নো আমার সা‌থে কথা পর্যন্ত ব‌লেননাই! বাব্বাহ কী অদ্ভূত আপ‌নি!
আচ্ছা আপ‌নি কী কথা বল‌তে পা‌রেন?
প্লিজ কিছু একটা বলুন ! আপনার কন্ঠটা শুন‌তে ভীষন আগ্রহ হ‌চ্ছে!
কী হ‌লো বাবা! বলুন না ???
আচ্ছা ব‌লেন তো আমার পিছ‌নে কেন ঘু‌রেন!
আমা‌কে কী আপনার ভা‌লো লা‌গে!
ত‌বে আমি জা‌নি আজকালকার ছে‌লেরা শুধু ভালবা‌সে মেয়ে‌দের রুপ !
আর মে‌য়ে‌দের সাথে সম্প‌র্কের বন্ধ‌নে আবদ্ধ হয় কুরু‌চিপূর্ণ ম‌নোভাব নি‌য়ে !
মে‌য়ে‌দের ক্ষ‌তি করবার উদ্দে‌শ্যে তারা নানান রকম ফাদ ফে‌লে ধ্বংস ক‌রে দেয় এক‌টি নিষ্পাপ মে‌য়ে‌র জীবন!
এমন ঘটনা আজকাল অহরহ ঘট‌ছে!
প‌ত্রিকা , অনলাইন মি‌ডিয়া সব‌কিছু‌তেই হরদম ছাপা‌নো হ‌চ্ছে মে‌য়ে‌দের এইসব করুণ কাহী‌নির কথা!
বিশ্বাস করূন আমার বাবার দি‌ব্যি দি‌য়ে বল‌ছি আপনা‌কে তেমন কেন জা‌নি ম‌নেই হ‌চ্ছেনা!
কেন জা‌নি ম‌নে হ‌চ্ছে আমার প্র‌তিক্ষার অবসান ঘটল!!
যেন ম‌নে হ‌চ্ছে এত‌দিন যার অপেক্ষায় ছিলাম সেই আমার সম্মু‌খে !
বলুন উত্তর দিন? আমার কেন এমন ম‌নে হ‌চ্ছে! আরে বাবা উত্তর দিন! আপ‌নি কী বোবা নাকী যে কোন কথা বল‌ছেন না!
আচ্ছা তার আগে বলুন তো আপ‌নি কী আমা‌কে চিনেন! আপনা‌কে তো এর আগে কখ‌নো দে‌খিনাই! আপ‌নি কী আমার নাম জা‌নেন? কী হ‌লো বল‌ছেন না কেন বলুন?

- -জ্বি না ! আমি আপনার নাম ,ধাম ,গোত্র, মিত্র কিছুই জা‌নিনা!
আ‌মি একজন শিল্পী! আমার ক্যানভা‌সের বু‌কে তু‌লির আচ‌ড়ে তৈরী আপনার ছ‌বি‌টির পা‌শে দা‌ড়ি‌য়ে যেন আমি আমার বাস্ত‌বিক পৃ‌থিবী হ‌তে খেই হারি‌য়ে ফেলতাম!
ছ‌বি‌টি আমারই আকা!
আ‌মি আপনার অপেক্ষা‌তেই ছিলাম!
এমন খুব কমই হয় যে স্বপ্ন বাস্ত‌বেও হ‌য়েছে!
আপ‌নি ছি‌লেন আমার স্ব‌প্নে!
আর আমার স্ব‌প্নের ক্যানভা‌সে!
সেই আপ‌নিই আজ আমার সাম‌নে দা‌ড়ি‌য়ে!
হ্যা আমি আপনার রুপটা‌কে ভালবা‌সি আর ভে‌সে‌ছিলাম! আমি আমার সোনালী রঙা তু‌লি‌তে আপনার এই মুখ রা‌ঙি‌য়ে‌ছি বহুবার!
ত‌বে এই রুপটার যে মা‌লিক তা‌কে আমি আমার হা‌তে আকা ছ‌বিগুলো থে‌কে অধিক ভালবা‌সি!
ত‌বে আমার স্ব‌প্নকন্যার যে বাস্ত‌বে একটা নাম আছে সেটা‌তো জান‌তে হ‌বে!
তাছাড়াও আপ‌নি যে আপনার বাবা‌কে খুবই ভালবা‌সেন সেটা কিন্তুু আমি বু‌ঝে গে‌ছি!
কী নাম ওগো - স্বপ্নকন্যা তুমার?

আ‌মি প্রিয়াঙ্কা ! পু‌রোনাম প্রিয়াংকা সেন!
আর আপনার?
আ‌মি আকাশ! ত‌বে ভয় পা‌বেন না আমার থে‌কে কখ‌নো দূ‌রে থাকবনা! ঐ নীল আকাশ‌কে সাক্ষী রে‌খে সর্বদা আপনার অতি নিক‌টেই থাকব!!
ধ‌রে নিন আজ থে‌কে আপনার এই ছোট্ট পৃ‌থিবীর এক আকাশ আমি!

.
.
.
.
----সমাপ্ত নয় বরং এক নতুন জীব‌নের সূচনা! মাত্র . . ধন্যবাদ ।
আজই প্রথম লিখলাম । ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

রুদ্র জাহেদ বলেছেন: গল্প একতরফা।শৈল্পিক গুণ নেই। পাঠক হিসেবে আরেকটু গভীরতা চাই+

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

কবি আকাশ বলেছেন: ঠিক বলেছেন আমিও তাই ভাবছিলাম । । টুয়িস্ট তো অপেক্ষা করছে । ধন্যবাদ । তবে গল্প লেখা আর আমাকে দিয়ে হবেনা । যে পেশায় আছি তাই নিয়ে লেখা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.