নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

বাকপ্রবাস › বিস্তারিত পোস্টঃ

লিমেরিক

০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০১

ধান লাগাতে গিয়ে খোকার একী হল হাল
কাদা জলে হোঁচট খেয়ে চিড়ে গেলো গাল
না পারে আর কইতে
না পারে আর সইতে
টক মিষ্টি যাহাই খাচ্ছে সবই লাগে ঝাল।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৯

সৈয়দ কুতুব বলেছেন: সাদা শকুনের জায়গায় শেয়াল
কি অদভুত সব খেয়াল ।
হয়েছে এডিট কড়া
সাদা শকুন খেয়েছে ধরা । :)

০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৩৬

বাকপ্রবাস বলেছেন:
লাগারে লাগা গানের সুরে
জাগে নেতার শীষ
কানাকানি ফিসফিস.....

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: উন্নত শির শুভ্র শকুন, আকাশ যাহার ঘর, তার সাথে কি তুলনা সাজে ক্ষুদ্র স্বার্থপর?
পাতি নেতার মেকি দাপট, ঠুনকো অহংকার: জ্যোতিষ্ক আর জোনাকি তে যে আকাশ-পাতাল ফার।
যাদের মুখে মধুর নদী, বচনে ঝরে সুধা, অন্তরে পোষে হিংস্র বিষ আর লালসার ক্ষুধা।
মুখোশ ঢাকা মায়ার জালে তারাই কেবল মজে, শুভ্রতার এই অসম্মান বিবেক কি আর সাজে?

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮

এ পথের পথিক বলেছেন: :D

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মিথ্যাচারে ডুবছে দেশ ,
সততার নাইকো শেষ
বাহ বাহ বেশ !

৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

মেঠোপথ২৩ বলেছেন: শিয়াল দেখি কোট প্যন্ট পড়া! বিলাতি শিয়াল মনে হচ্ছে =p~

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪৭

খায়রুল আহসান বলেছেন: বক্তব্যটা কী, তা ঠিকমত ধরতে পারলাম কিনা সে ব্যাপারে নিশ্চিত নই, তবে ব্যাকরণ মেনে লিমেরিক টা প্রায় পারফেক্ট হয়েছে। শেষের লাইনে 'লাগে' এর জায়গায় 'লাগছে' লিখলে হলে হয়তো পারফেক্ট বলতে পারতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.