| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন খুব করে ভিজব;
অগ্রাহ্য করব আকাশের হুংকার
বৃষ্টিতে মিশে যাবে সোডিয়াম ক্লোরাইডের নোনতা দ্রবন।
একদিন তুমি হাসবে আর আমি!
কেবলই দেখে যাবো...
বিদীর্ণ করব জমাট বেদনা!
একদিন জ্যামিতি বাক্সে লুকোনো চিরকুটে মন দিব;
কাঠপেন্সিলের খোঁচার অর্থ খুঁজব;
যেনো সাক্ষাৎ হায়ারোগ্লিফিকস্'
একদিন মিলিয়ে যাবো...
যেভাবে মিলিয়ে যাও তুমি।
দূরবিন্দুতে বিভ্রমে পড়ে মস্তিষ্ক;
অনুরণনিত হয় নিউরন।
একদিন চকিত হবো নিশুতি ফোনকলে;
খুব চেনা আওয়াজে রব বাকরুদ্ধ-
'আচ্ছা?
একদিনও কি বলা হয়ে উঠবে না
তোমার সত্যিকারের একদিনের কথা?
যেজন্য কম্পিত হয় হৃদয়;
ক্রমাগত ক্ষরন ঘটে এড্রেনালিনের!'
©somewhere in net ltd.