| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার এসো ফিরে হে কবি;
এসো ফিরে এই ধানসিঁড়িটির তীরে...
এই শ্যামল বাংলা তব তরে কাঁদিছে ফিরে...
শুয়েছে ভোরের রোদ ধানের উপর মাথা পেতে,
অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;
তোমার যেখানে সাধ, চলে যেও - এই বাংলার বুকে...
ত্রস্ত হয়ে দেখিবে কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিবে খয়েরী ডানা শালিখের সন্ধ্যায় হিম হ'য়ে আসে!
ধবল রোমের নিচে লুকায় তাহার হলুদ ঠ্যাং...
আহা!
চালতা ফুল আজও ভেজে এই শিশিরের জলে...
আজও বনলতা সেনে স্বপ্ন বোনে রুক্ষ কেশের যুবা!
উন্মাদ আজও ঘুরে ঘুরে ফেরে উত্তরের লাগি...
কেবলি আওড়ায় সেই চিরায়ত চরন-
'আমারে চাও না তুমি আজ আর, জানি!'
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৭
আহসানের ব্লগ বলেছেন: বাহ সুন্দর ।