| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগার নাফিজ মুনতাসির বেশ কিছুদিন আগে দিপের ব্লগে গিয়ে দারাশিকোর সাক্ষাতকার পোস্টে একটা প্রশ্ন করেছিলেন। একি প্রশ্ন তিনি সিনেমা পিপলস গ্রুপেও করেছেন। প্রশ্নটা হল -
রেড ক্যামেরা জিনিসটা আসলে কি??? এটার সাথে নরমাল ক্যামেরা এর পার্থক্য কোন জায়গায় ???
ফিল্ম ক্যামেরা
আগে ফিল্ম ক্যামেরা নিয়ে একটু জেনে নেই। জানা কথাই, আমি শুধু একটু ছোঁয়া দিয়ে যাচ্ছি।
dSLR বা ডিজিটাল কম্প্যাক্ট ক্যামেরা তো খুব বেশিদিন আগের না, এর আগে আমরা কি দিয়ে ছবি তুলতাম? রীল কিনে ক্যামেরায় ভরে ছবি তুলতাম আমরা, ওয়াশ করার পর প্রিন্ট করে দেখতে পেতাম কি তোলা হয়েছে। এই রিল ক্যামেরা বা ফিল্ম ক্যামেরার বড় ভার্সন হলো মুভি ক্যামেরা। মুভি ক্যামেরাতেও এরকম রিল থাকে। মুভি ক্যামেরা নিয়ে আদোপ্যান্ত লিখতে গেলে এই পোস্টে আর জায়গা হবেনা, তাই স্কিপ করতেছি। তবে এটা মাথায় রাখা উচিত যে মুভি ক্যামেরার রীল খুলে ল্যাবে নিয়ে ডেভেলপ করতে হয়।
ডিজিটাল ক্যামেরা
ডিজিটাল ক্যামেরা ইমেজ স্টোর করে ডিজিটাল স্টোরেজে, যেমন ধরুন - হার্ড ডিস্ক, মেমরী কার্ড ইত্যাদী। ডিজিটাল ক্যামেরার একটি বড় সুবিধা হলো - এতে আলাদা করে ফিল্ম কিনে ভরতে যেমন হয়না, তেমনি কোন কনভার্শন প্রসেসের মধ্য দিয়ে না গিয়ে সরাসরি ক্লিপ্স পিসিতে নিয়ে এডিট করা যায়।
রেড ক্যামেরা কি
এইতো আসল প্রশ্ন। রেড হইলো একটা কোম্পানির নাম। কোম্পানির পুরো নাম - Red Digital Cinema Camera Company । এই কোম্পানী ডিজিটাল সিনেমাটোগ্রাফী ক্যামেরা এবং ক্যামেরার এক্সেসরিস তৈরী করে থাকে।
রেড এর তিনটি ব্র্যান্ড আছে। রেড ওয়ান, এপিক, স্কারলেট। রেড ওয়ান 4.5 K রেজুলেশনে (৪৪৮০X১৯২০) ছবি তুললেও, স্কারলেট এবং এপিক ছবি তুলে 5K রেজ্যুলেসনে (৫১২০X২৭০০)...
রেড ক্যামেরার শো রীল
একটা মজার ব্যাপার হলো - রেড ছাড়াও ডিজিটাল ক্যামেরা আছে। এর মধ্যা ফ্যান্টম একটি। ফ্যান্টম হলো সেই ধরনের ক্যামেরা যেটা দিয়ে সুপার স্লো-মোশন কাজ করা হয়। কিন্তু রেড তার স্বতন্ত্রতা দিয়ে ডিজিটাল ক্যামেরা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে।
রেড ক্যামেরার সাথে ফিল্ম ক্যামেরার সাধারন কিছু পার্থক্য
সাইজ
ফিল্ম ক্যামেরার সাইজ অনেক বড় হয়। একজনের বেশী ক্যামেরা অপারেটর লাগে এটা হ্যান্ডেল করতে। মুভ করাটাও অনেক কষ্টের কাজ। এর ওজোন ও মাশাল্লাহ অনেক। অন্যদিকে রেড ক্যামেরা হাতে নিয়া মুভ করানোর মত হালকা। মোটে ৩কেজি। এক্সেসরিস সহ অবশ্য এর ওজন বেড়ে ১০ কেজি পর্যন্ত দাঁড়ায়, কিন্ত আমার মতো হালকা পাতলা ছেলে ১০ কেজি নিয়ে মুভ করতে পারলে নাফিজের মতো বিশাল বপুওয়ালা ছেলের জন্য এটা কোন ব্যাপারই না
খরচ
ফিল্ম ক্যামেরার দাম ডিজিটাল ক্যামেরার দামের তুলনায় অনেক বেশী। ডিজিটাল ক্যামেরার উত্থানের পেছনে দামের ব্যাপারটা লক্ষনীয়। এই যেমন রেড ক্যামেরার শুধু বডি আপনি কিনতে পারবেন ২০ হাজার ডলারে, ওদিকে ARRI এর ফিল্ম ক্যামেরার বডি'র দাম হলো ৩০ থেকে ৪০ হাজার ডলার। পুরো সেটাপ বানাতে যেখানে রেড এর পিছনে খরচ হয় ৫০ থেকে ৬০ হাজার ডলার, সেখানে ফিল্ম ক্যামেরার পিছনে খরচ হয় প্রায় দেড় লাখ ডলার।
এছাড়া আপনাকে ফিল্ম রীল কিনতে হবে শুট করার জন্য, যেটা আপনার খরচ বাড়াবে। অন্যদিকে রেড রেকর্ড করে RedMags নামে এক ধরনের SSD ড্রাইভে। তার মানে, আপনি এতাকে ক্যাবলের মাধ্যমে সরাসরি পিসিতে নিয়ে এডিট করতে পারবেন
ফিল্ম ক্যামেরা সাধারনত ভাড়া নিয়ে কাজ করা হয়। এতো বড় সেটাপ সাধারনত সিনেমাটোগ্রাফার রা কিনেন না। অথবা শুধু ক্যামেরা বডি কিনেন অনেকে, কিন্তু এক্সেসরিস ভাড়া নেন।
কোয়ালিটি
ইমেজ কোয়ালিটির কথা চিন্তা করলে অবশ্যই প্রথে নাম আসবে ফিল্ম ক্যামেরার কথা। ফিল্ম ক্যামেরায় ধারনকৃত ইমেজে স্ট্রং কালার এবং ডেপথ অফ ফিল্ড পাওয়া যায় যেখানে ডিজিটাল ক্যামেরায় ধারনকৃত ইমেজ অপেক্ষাকৃত পিছিয়ে আছে।
এই যেমন উপরের দুটো ইমেজ দেখুন - Collateral সিনেমাই ডিজিটাল ক্যামেরায় শুট করা হয়েছিলো। ট্যাক্সির এই সিনটায় খুব সম্ভবত আলাদা লাইটিং করাই লাগে নাই। কিন্তু ইমেজ টা খেলা করলে দেখবেন কেমন আন-রিয়েলিস্টিক লাগতেছে; একটু বেশী উজ্জ্বল। অন্যদিকে The Departed এর সিকোয়েন্স টায় দিনের আলোয় ৩৫মিমি ফিল্ম ক্যামেরায় শুট করা। এটা কেমন ন্যাচারাল লাগতেছে খেয়াল করুন।
কেনো ডিজিটাল
- প্রোডাকশন খরচ কম। কিনতে গেলেও কম, ভাড়া নিলেও কম।
- পোস্ট প্রোডাকশন এ অনেক টাকা বেঁচে যায়। আপনাকে ডেভেলপ আর কনভার্শন এর খরচ করতে হবেনা বললেই চলে। একদিক দিয়ে শুট করবেন, অন্যদিক দিয়ে এডিট করবেন। আমি লন্ডনের রাস্তায় যাদের শুট করতে দেখেছি, তারা ল্যাপ্টপ নিয়েই শুত করে। একদিক দিয়ে তারা শুট করে, অন্যদিকে মেমরী কার্ড বা হার্ড ড্রাইভ নিয়ে এডিটর বসে বসে এডিট করে। দিনশেষে ডিরেক্টর জেনে যায় কি শুট করলো, এবং সেটার চেহারা ফাইন্যালি কেমন দাড়ালো।
- কম আলোতে শুট করা যায়। অবিশ্বাস্য হলেও সত্য যে আপনি কম আলোতে ডিজিটাল ক্যামেরা দিয়ে শুট করতে পারবেন। যেখানে ফিল্ম ক্যামেরায় আলর বড়সর একটা সেটাপ লাগে। তবে তারমানে এই নয় যে আপনাকে লাইটিং করতে হবেনা। ডিজিটাল ক্যামেরা দিয়ে শুট করার সময় ও আপনাকে প্রোপার লাইটিং করা উচিত, নাইলে মনে হবে বিয়ের ভিডিও করছেন (আজকাল বিয়ের ভিডিও ও চরম ভাবে শুট করা হয়) ...
- আপনার ফিল্মে যদি অনেক স্পেশাল ইফেক্ট থাকে, তাহলে ডিজিটাল উত্তম। এছাড়া আপনি এমন কিছু কালার এপ্লাই করতে পারবেন ডিজিটালে, যা ফিল্মে দেয়া প্রায় অসম্ভব। কিছু মুভির কথা বলি - Inception, Book of Eli, Apocalypto, Valhalla Rising, Underworld - এগুলোর কালার আর স্পেশাল ইফেক্ট ফলো করলেই বুঝতে পারবেন কেনো ডিরেক্টররা ডিজিটাল ফরম্যাট পছন্দ করেছিলেন।
রেড ওয়ান ক্যামেরা টিউটোরিয়াল
অনেক বড় হয়ে গেলো। আপনারা প্রশ্ন করুন, আমি আমার জ্ঞান থেকে উত্তর দিবো । আর যদি মনে হয় অনেক কিছু কাভার করা হয়নি, তাহলে আরেকটা পোস্ট দিবো। লিখতে বসে টের পেলাম যে আমাড় জ্ঞান খুবই সামান্য, আর যে জ্ঞান আছে তাও গুছিয়ে লিখতে পারছিনা। একটা কথা বলে রাখা ভালো - তারান্তিনো বা স্পিলবার্গের মতো বড় বড় ডিরেক্টর রা কিন্তু ডিজিটাল থেকে ফিল্ম এর প্রতি বেশী দুর্বল। এবং তাদের দুর্বলতার যথেষ্ট কারন রয়েছে। তবে সেটা আজ নয়। শুধু তারান্তিনোর একটি সাক্ষাতকার দেখাই।
মাহদী হাসান [শামীম]
ফ্রীল্যান্স ফিল্মমেইকার
লন্ডন
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:১৭
মাস্টার বলেছেন: কি হইছে ভাই?
২|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৫
গ্যাব্রিয়েল সুমন বলেছেন: বেশ...
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:১৮
মাস্টার বলেছেন: কিনবা নাকি একটা??
বাই দ্যা ওয়ে, খালি দামী ক্যামেরা হইলে হয়না, ক্যামেরার পেছনের চোখ টা আসল। একজন ডিরেক্টর হিসেবে তোমার এইটা জানা দরকার
৩|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৫২
অরন্য জীবন বলেছেন: ৫০,০০,০০০/- টাকা শুধু ক্যামেরা কিনতেই খরচ !!!!!!!
ফিল্ম বানানো কঠিন কাজ।
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:২৩
মাস্টার বলেছেন: ফিল্ম বানানো যেমন কঠিন তেমন এক্সপেন্সিভ ও... কিন্তু আপনাকে কিনতে হবে এমন কোন কথা নেই, আপনি ভাড়া করেও কাজ করতে পারেন
৪|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৫৯
সাকিল আল মামুন বলেছেন: amar mone hoi, idaning kichu film (commercial na) khub shomvoboto dslr diye shooting korche. khub ekta kharap na, ar costing o kom pore.
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:২৫
মাস্টার বলেছেন: ইদানীং বেশ কিছু কাজ dSLR এ হয়েছে... ক্যানন ৫ডি মার্ক ২ দিয়ে প্রফেশন্যাল কাজ করা যায়। আপনি এটা দিয়ে সিনেমাও বানাতে পারবেন।
৫|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:১০
ফেলুদার চারমিনার বলেছেন: দারুন পোস্ট, অনেক কিছু জানলাম, নাফিজ ভাইরে খোঁচা দেয়াটাও ব্যাপক এনজয় করলাম
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:২৬
মাস্টার বলেছেন: নাফিজ কে খোঁচা দিছি? কি বলছেন মশাই? কোথায়?
কেন ভাই এটা উল্লেখ করলেন? আপনি না বললে নাফিজের চামড়ায় খোঁচা টা লাগতৈ না
৬|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:২৭
কাউসার রুশো বলেছেন: একটা বেসিক আইডিয়াতো পাওয়া গেলো।
অনেক ধন্যবাদ
+++
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৫
মাস্টার বলেছেন: যাহা জানি তাহাই জানাইলাম আর কি... ছোট মানুষ আমি, দারাশিকোর মতো বড় মানুষরা স্কিপ কইরা যায়
দারাশিকো অনেক কিছু স্কিপ করে গেছে। স্কিপবাজ
ধন্যবাদ রুশো। আপনি সত্যজিতের উপর একটা লিখা লিখতে পারবেন? একেবারে ডিপে গিয়ে? এই কাজটা আপনি পারবেন আমি জানি।
৭|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৩১
লুসিফার ৯ বলেছেন: ২০, ৩০ হাজার "ডলার" খেয়াল করিনাই প্রথমে ...... মনে হয়েছিল "টাকা" ..... আনন্দে বুক টা ধড়াস করে উঠেছিল !!!
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৮
মাস্টার বলেছেন:
সবাই কিনার কথা চিন্তা করতেছে কেন?? ভাড়া পাওয়া যায়তো...
যদি ২/৩ হাজার ডলার ও হইতো আমি কিনে ফেলতাম এখুনি
৮|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৫
কালীদাস বলেছেন: গেল, আমার সিনামা বানানোর স্বপ্ন যেইটা আসি আসি করতেছিল- ঐটা গেল
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৪৩
মাস্টার বলেছেন: ক্যামেরা কেনার চিন্তা করছিলেন নাকি?? ভাড়া নেন, ভাড়া... সিনেমার যাবতীয় জিনিসপত্র ভাড়া নিয়ে কাজ করা হয়। সিনেমা বানানোর স্বপ্ন আবার মাথা চাড়া দিয়ে উঠুক...
হইছে কি, সিনেমা পিপলস এখন ইন্টারমিডিয়েট লেভেলে আছে... তাই পোস্ট গুলায় আগের মতো শুধু আশা দেয়া হচ্ছেনা... বাস্তবতা বুঝানো হচ্ছে... যাদের ইচ্ছাশক্তি আছে, তারা আলরেডি কাজ শুরু করে দিয়েছে...
অটঃ সিনেমা পিপলস অ্যাডভান্স লেভেলে গেলে আমার পোস্টে কমেন্ট করাই বন্ধ করে দিবে অনেকে
৯|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৪৯
আরজু পনি বলেছেন:
উপস্ কি ভীষণ ব্যাপার, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। শেয়ার নিলাম ![]()
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৬
মাস্টার বলেছেন: ভীষন ব্যাপার কেনো!! আপনি না সিনেমা নিয়ে আগ্রহী! আপনার জানা উচিত...
আমি যে রেজুলেশনের কথা বলেছি সেটা কিছুটা কনফিউজিং আসলে। ফিল্ম ক্যামেরার রেজুলেশন বলি নাই
১০|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৫২
রাসেল১৩ বলেছেন: ![]()
নাম শুনতাম রেড ক্যামের, এইবার চিনলাম, তবে Collateral এর ওই দৃশ্যের আননেচারাল ভাব কাটানোর জন্য ডিজিটাল ক্যামে কি করা উচিত ?
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৯
মাস্টার বলেছেন: প্রোপার লাইটিং করা উচিত। প্রোপার লাইটিং করলেও ফিল্ম ক্যামেরার মতো লুক পাবেন না। ফিল্ম ইজ ফিল্ম
ডিজিটাল ক্যামেরার আধিপত্য শুরু হয়ে গিয়েছে। বলা হচ্ছে ২০১৫ নাগাদ ফিল্মের মামলা ডিসমিস হয়ে যাবে। কিন্তু আসলেও কি হবে?? বর্তমান ৩ডি সিনেমাগুলার যা তা অবস্থা কিন্তু সেই কথা বলেনা...
১১|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৪
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আমাদের দেশের ফিল্ম এর বেশীর ভাগ কোন ক্যামেরা ইউস হয় ? রীল ওলা অইগুলা মনে হয় ...
০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:০১
মাস্টার বলেছেন: আমাদের দেশের বেশিরভাগ ফিল্মেই ফিল্ম ক্যামেরা ইউজ হয়ে থাকে। আর গতানুগতিক যেসব সিনেমা দেখি আমরা, সেগুলার ডেভেলপিং এবং এডিটিং এতো বাজে যে মনে হয় ১৬মিমি ফিল্ম ক্যামেরায় ধারন করা...
১২|
০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:০২
লুসিফার ৯ বলেছেন: হুম, বাংলাদেশে এরকম ভাড়া দেয়া হয় ???
একটা প্রশ্ন , আমাদের বাংলা ছবিতে কোন "স্পিশাল" টাইপের ক্যামেরা ইউজ করা হয় ???? কোয়ালিটি এতো "ভালো?" হওয়ার কারন কি ????
০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:৫২
মাস্টার বলেছেন: বাংলাদেশে ভাড়া পাওয়া যায়। এফডিসি আছে, ইম্প্রেস টেলিফিল্ম আছে... অনেকে ইন্ডিয়া বা কোলকাতা থেকেও ভাড়া আনে...
বাংলাদেশের গতানুগতিক সিনেমায় ১৬মিমি ক্যামেরা ইউজ করা হয়। আর ৩৫মিমির যে ক্যামেরা ইউজ করা হয়, তার ডেভেলপিং ও এডিটিং এর দুরবস্থা এতো 'ভালো' কোয়ালিটির কারন
বাংলাদেশে ভালো ল্যাব নেই দেখে অনেকে ইন্ডিয়া গিয়ে ডেভেলপ করে থাকে
১৩|
০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:০৭
কালীদাস বলেছেন: আমি সাইডে খাড়ায়া উৎসাহ দিয়া যামু .... আপনেরা চালায়া যান
হ, ভাড়া নিয়াই ইন্টারেস্টেডগরে কাজ করতে হইব
আমার স্বপ্ন ইনসেপশন হয়া গেছে দামের বহর দেইখা ![]()
০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:৫৪
মাস্টার বলেছেন: ভাগ্য ভালো আপনার স্বপ্ন লুপহোল হয় নাই
আমি পারসোনালি উৎসাহ পাই যখন দেখি কেই কাজ করতেছে। এই যেমন তন্ময় এর ল্যাটেস্ট অ্যাড দেখে মনে হলো এই অ্যাড টা আমার করা দরকার। রিমিএক্স বলতে পারেন
১৪|
০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:১০
you বলেছেন: বস আপনি কিনলে খবর দিয়েন একটু দেখব কেন বাংলা মায়ের দামাল পোলারা ফিল্ম এ এইসব ক্যামেরা ইউস করেনা
০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:৫৬
মাস্টার বলেছেন: ফিল্মে এসব ক্যামেরার ব্যবহার হচ্ছে - কম হচ্ছে। যেমন রেদয়ান রনি তার চোরাবালিতে আরি এর ক্যামেরা ইউজ করেছে। নতুন একটি সিনেমা - ভালোবাসার রঙ - সেটায় রেড ক্যামেরা ইউজ হয়েছে।
এতো টাকা মেরে দেয়া ছাড়া আমার পকেটে কখনো আসার কথা না
১৫|
০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:২০
আবদুল ওয়াহিদ বলেছেন: থ্যাঙ্কু ব্রাদার।++++
০৮ ই জুলাই, ২০১২ রাত ১:১১
মাস্টার বলেছেন: ইয়ু ওয়েলকাম
১৬|
০৮ ই জুলাই, ২০১২ রাত ১২:৫০
নাফিজ মুনতাসির বলেছেন: রেড ক্যামেরার ব্যাপারটা হালকা হলেও মাথায় আসলো কিছুটা.........অন্যান্য ক্যামেরার সাথেও এর পার্থক্যটা হালকা ধরতে পারলাম..........
বহুত খরচের ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে.......কিনা তো দূরের কথা......ভাড়াও দেখি কম না
নিজের বিয়ার শুটিং এইটাতে করবো ভেবেছিলাম
ফেলুদা কমেন্টে কইয়া গেলো খোচা দিছেন বলে আমারে.......কোন জায়গায় ক্লিয়ার করেন.......২বার পড়ার পরেও বুঝতে পারতেছি না
০৮ ই জুলাই, ২০১২ রাত ১:১৬
মাস্টার বলেছেন: আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন... আমি অনেক কিছু কাভার করতে পারি নাই
ফেলুদার কমেন্টে আপনার চামড়া নিয়ে কথা হচ্ছিলো... গন্ডারের চামড়া মোটা
১৭|
০৮ ই জুলাই, ২০১২ রাত ১:০৭
রবিনহুড বলেছেন: বাংলাদেশে কি রেড ক্যামেরা ভাড়া পাওয়া যায়?
গেলে কারা দেয়?
ভাড়া পাওয়া গেলে সেটা খরচ কেমন পরে? ও খরচ কিসের ভিত্তিতে ধরা হয়? পার আওয়ার/ ডে?
আচ্ছা কেউ কি বলতে পারবেন ঢাকাতে কারা বিয়ের জন্য ভাল এইচডি ভিডিও করে থাকেন? ও্ তাদের রেইট কেমন?
০৮ ই জুলাই, ২০১২ রাত ১:১৭
মাস্টার বলেছেন: ইয়ে, আমি দেশে থাকিনা
১৮|
০৮ ই জুলাই, ২০১২ রাত ১:৪২
খামখেয়ালী বলেছেন: আপনার জ্ঞান দেখে আমি টোটাললি মুগ্ধ । কষাইয়া প্লাস ।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১:৫০
মাস্টার বলেছেন: ইয়ে মানে একটা কথা অনেক আগে একটা পোস্টে জানাইছিলাম (পোস্ট নাই অবশ্যই)... কথাটা হলো - আমি যাহা জানি, তাহার চেয়ে ডের বেশী গুগল মামা জানে
ধন্যবাদ
১৯|
০৮ ই জুলাই, ২০১২ সকাল ৯:২৫
জাতির নানা বলেছেন:
এই গিয়ান বহন করিবার যোগ্য লোক আমি নহে
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৫
মাস্টার বলেছেন: জ্ঞান বহন করতে হবেনা নানা...আপনে খালি যাদের কাজে লাগবে তাদের কাছে পৌছাইয়া দিয়েন...
অটঃ দ্রুত পৌছাইয়েন... কবে আবার এই পোস্ট মুইছা দেই কে জানে!!
২০|
০৮ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩৮
নদ বলেছেন: ভাই, ফুটবল বা ক্রিকেট খেলা গুলো যেসব ক্যামেরা দিয়ে শুট করা হয় । ওগুলার দাম কত ? ওগুলারে কি ক্যামেরা কয় ?
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৩৩
মাস্টার বলেছেন: ওগুলা খুবই দামী ক্যামেরায় শুট করা হয়... এবং ছোট ও কম ওজোনের ক্যামেরা... আমি দাম জানিনা...জানলে পরে বলবো...
স্কাই ক্যামঃ স্টেডিয়াম এর মাঠের সরাসরি উপরে তারের মাধ্যমে বাইন্দা রাখা হয় এই ক্যামেরা... ওয়্যারলেস এই ক্যামেরা চালানো হয় রিমোটের সাহায্যে... ঘন্টায় ৪৮ মাইল স্পীডের এই ক্যামেরার ওজোন ১৫ কেজির মতো...
জালের সাথে ক্যামেঃ জালের থিক পিছনে এক ধরনের ক্যামেরা বসানো হয় স্পেশাল টুল এর সাহায্যে।
হেলিকপ্টার ক্যাম... এরকম হেলিকপ্টার ক্যাম ও ইউজ করা হুয়... আমি হ্যালিকপ্টার কিছু ক্যামের দাম জানি - ১০০০ থেকে ১০০০ ডলার এর মধ্যে পাওয়া যায়...
২১|
০৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪৩
ইমরান হক সজীব বলেছেন: :-< :-<
আমার ২ মেগা পিক্সেল মোবাইল ক্যামেরা নিয়াই আমি খুশি।
ওইডা দিয়াই একটা ব্লক ব্লাস্টার মুভি বানামু
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪০
মাস্টার বলেছেন: কোন ব্যাপার না। আপনার বন্ধু বান্ধব কে ১০০% দর্শক ধরে নিন... ছবি পুরাই ব্লক বাস্টার হিট
২২|
০৮ ই জুলাই, ২০১২ দুপুর ২:২৬
স্বর্ণমৃগ বলেছেন: ব্যাপক জ্ঞানগর্ভ পোস্ট!
রেড ক্যামেরার ব্যাপার টা এখন কিলিয়ার! ![]()
+++++
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৩:০৮
মাস্টার বলেছেন: গুড গুড... আর কোন ক্যামেরার ব্যাপারে কিলিয়ার ধারনা চাই? নেইম ইট
২৩|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৫
ফারহান আহমেদ বলেছেন: ব্যাপক জ্ঞানগর্ভ পোস্ট! দেখে হতবাক। মোর যদি এত জ্ঞান থাকতো
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৩
মাস্টার বলেছেন: আপনার এত জ্ঞান থাকলে আমার মতো আতেল হতেন
এর চেয়ে কম জ্ঞান থাকা ভালো...কিন্তু এই কম জ্ঞান কে কাজে লাগাতে পারছেন কিনা সেতাই মুখ্য বিষয়... যতটুকু জানেন তাই কাজে লাগান
২৪|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩০
রবি_জল বলেছেন: ক্যামেরার হয়তো প্রবলেম হবেনা ম্যানেজ করা যাবে কিন্তু এটার চালনায় পারদর্শী লোক আমাদের আছে কিনা জানতে আগ্রহী।
ভালো লিখছেন চালিয়ে যান ।
আপনার কি নিকট বর্তমানে কোন কাজে হাত দেবার ইচ্ছে আছে নাকি? থাকেনতো দেশের বাইরে কেমনে কি??
০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৬
মাস্টার বলেছেন: দেশের বাইরে থাকায় কিছু সুবিধা সহ ম্যালা অসুবিধা
লোকজন পাওয়াটা খুবই দুঃসাধ্য কাজ... একটা কাজে হাত দিয়ে পরে ক্যান্সেল করে দিছিলাম... তারপরেও সামনের সপ্তাহে একটা ছোট্ট কাজ করবো...
ক্যামেরা চালানোয় পারদর্শী কিছু লোক বাংলাদেশে আছেন... ডিজিটাল ক্যামেরায় প্রথমেই নাম এসে যাবে রাশেদ জামানের কথা... এছারা বাংলা ফিল্মে কাজ করেন এমন হাতে গোনা ২/৩ জন আছে ক্যামেরায় পারদর্শী
২৫|
০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৬
ভুদাই বলেছেন: জানা হলো অনেক কিছু।
০৮ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৬
মাস্টার বলেছেন: ধন্যবাদ
২৬|
০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:২৫
শহিদুল বলেছেন: রেড ক্যামেরা সমন্ধে জানলাম, আরো কিছু জানা থাকলে জানাইয়েন মাস্টার সাব।
ধন্যবাদ
০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:৩৩
মাস্টার বলেছেন: আরো কিছু কি জানতে চান জিজ্ঞেস করেন। প্রশ্ন না করলে আসলে বলাটা আমার জন্য টাফ হয়ে যায়
২৭|
০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:৩৪
কলির কৃষ্ণ বলেছেন: ভাল জিনিশ জানলাম।
০৮ ই জুলাই, ২০১২ রাত ৮:৪৩
মাস্টার বলেছেন: ধন্যবাদ
২৮|
০৯ ই জুলাই, ২০১২ রাত ১২:১১
ওবায়েদুল আকবর বলেছেন: ARRI নিয়ে ঘাটতে ঘাটতে RED নিয়া পোস্ট দিলেন - আমি পুরাই ডজ খাইলাম। আমি মনে করছিলাম ARRI নিয়া পোস্ট আসতেছে।
০৯ ই জুলাই, ২০১২ রাত ২:১১
মাস্টার বলেছেন: ARRI ও ডিজিটাল ক্যামেরা আছে... কিন্তু রেড অনেক ফিল্মমেকারের প্রথম পছন্দ... আসলে রেড ক্যামেরার ব্যাপারে একটু ধারণা দেয়ার চেষ্টা করলাম আর কি...
২৯|
০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: অনেক জানলাম ![]()
০৯ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫৩
মাস্টার বলেছেন: টেকনিক্যাল ইস্যুতে মনে হয় গত কয়েকদিনে আপনি অনেক কিছুই জানছেন
সিনেমা পিপলস গ্রুপেও তো এই কথা বললেন
৩০|
০৯ ই আগস্ট, ২০১২ রাত ২:৫৯
রন্টি চৌধুরী বলেছেন: দেশে রেড ভাড়া পাওয়া যায়। পার শিফট ২৫ হাজার টাকা।
১০ ই আগস্ট, ২০১২ সকাল ১০:০৯
মাস্টার বলেছেন: তাই নাকি!! আমি শুনছিলাম ৩০ থেকে ৩৫ হাজার... এখন কিছুটা কমছে তাহলে... একদিক দিয়া ভালো... ডিজিটাল ফর্মেট অ্যাভেইলেবল হলে সেটা সহজলভ্য ও হবে। প্রোডাকশন খরচ ও কমবে
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৬
ফারহান আহমেদ বলেছেন: