| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের সাথে ভাঙচুর ও লুটপাট অভিযোগের একটা সুষ্ঠ তদন্তও হওয়া দরকার। রাজনৈতিক পরিচয় বা পদ যাই হোক, প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে - এটাই স্বাভাবিক নিয়ম হওয়া উচিত।
০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৪
মাথা পাগলা বলেছেন: পদত্যাগের পর এমপি গ্রেফতার হবেন কি ? বহু এমপি নেতা অপকর্ম করে বেড়াচ্ছেন। শুধু ভাইরাল হলেই নয়, অভিযোগ উঠলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া উচিত। এ টি এম আজহারুল, গাজী নজরুলরা অপরাধ করেও এমপি পদে আছে।
২|
০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে
এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ
.............................................................................................
শুধু পদত্যাগ করলে হবে না, ফৌজদারী আইনে বিচার হলে বুঝব
সরকার আইনের শাসন কায়েম করতে পদক্ষেপ নিচ্ছেন ।
এই বার্তা যদি গ্রামে গন্জে চলে যায়, এক সপ্তাহর মধ্যে মব কালচার থেমে যাবে ।
০১ লা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬
মাথা পাগলা বলেছেন: মন্দের মধ্যে ভালো, তবে এমনও তো হতে পারে এমপি মিষ্টির বিপরীতে অন্য কেউ এমপি পদ নেবার জন্য বসে আছেন।
৩|
০১ লা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৭
সৈয়দ কুতুব বলেছেন: আপনার আবার কি হলো ? সরকারের এত সুনাম করছেন ।
০১ লা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮
মাথা পাগলা বলেছেন: কোন সরকার আমাদের জমি কেড়ে নেয়নি। ভালো কাজের প্রশংসা বা খারাপ কাজের সমালোচনা যেকোন সরকারেরই করবো। শুভ বুদ্ধির জয় হোক!
৪|
০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৩
রাসেল বলেছেন: মাল্টা ৪৮০–৫২০ টাকা/কেজি পর্যন্ত উঠেছে।
উহা আই ওয়াশ!
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সহমত