নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ পথচারী

মুহাম্মদ মামুনূর রশীদ

তারপরও মুষ্ঠিবদ্ধ হাতে ঘুরে দাড়াব.....।

মুহাম্মদ মামুনূর রশীদ › বিস্তারিত পোস্টঃ

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব শেষে তাদের দলকে সরকারিভাবেই বিলোপ করে reconciliation/social integration পথ বেছে নেয়া।

জাশিরা বাংলাদেশের পতাকা উত্তোলন করে না, জাতীয় সঙ্গীত গায় না। সর্বোপরি বাংলা নিয়ে এদের ব্যাপক এলার্জি। বাংলা নিয়ে এত এলার্জি যাদের, তারা বাংলা ভাষা ছেড়ে উর্দূতে কেনো কথা বলে না বা মায়ের পেট থেকে পড়েই কেন উর্দূতে মুখে উর্দূ বোল ফোটে না বা স্বাধীন বাংলাদেশে, উর্দূই কেন একমাত্র রাষ্ট্রভাষা হবে না- এ দাবি তোলে না, এ এক বড় রহস্য বটে।

গাড়ির ৯৯% ই ওকে, হঠাৎ হঠাৎ ব্রেকটা কাজ করে না......। এ কে এস স্টিল মিলের বিজ্ঞাপনের মতোই ৯৯% ই এদের ভালো, এরা শুধু স্বাধীন বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী নয়.............এই যা।

কিংবা,
হজরত মুহাম্মদ (সা: ) এ চাচা আবু তালিব যেমন ওনার পূর্ব পুরুষের লিগ্যাসিকে (যা শতভাগ ভ্রান্ত) শ্রেয়তর হিসেবে বেছে নিয়েছিলেন কলেমা পড়ার পরিবর্তে, তেমনি জাশির বর্তমান প্রজন্মও ঐ রকম কিছু বেছে নিয়েছে। তবে তারা ৭১ এ তাদের পূর্ব পুরুষের করা পাপ স্বীকার করেনি বরং তা আড়াল করে বা তার বিভিন্ন বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে তাদের পূর্ব পুরুষেরই লিগ্যাসি গর্ব সহকারে বয়ে নিয়ে চলছে, আজ পর্যন্ত।


/আদম (আ: ) যেমন কোনো অজুহাত না দেখিয়ে, কারও উপর দায়ভার না চাপিয়ে নিজ অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন তেমনটা কি জাশি করতে পারতো না?
/জাশিরা কি নিজেদের আগুনের তৈরি মনে করে আর বাদবাকি ৭১ এর মুক্তিসংগ্রামীরা ঠুনকো মাটির তৈরি?
/পূর্বপুরুষেরা ৭১ এ যে অন্যায় করেছিলো তাদের উত্তরসূরী হিসেবে তা তারা নির্দ্বিধায় স্বীকার করে এবং সে সব অন্যায়কে স্বজ্ঞানে অন্যায় হিসেবেই বিবেচনা করে- এমনটা declare করলে কি তারা ঈমান হারা হয়ে যেতো?
/সৎ লোকের শাসন চাই-এই স্লোগানের দাবিদারদের অপরাধ স্বীকার করার সৎ সাহস নেই। আমি জল ঘোলা করিনি আমার পূর্ব পুরুষ করেছিল- অন্তত: এটা বললেও আমরা বুঝতাম যে জাশি এখন মেষ শাবকের মতো নিরীহ। তাদের পূর্ব পুরুষের মতো ফিতনা ফ্যাসাদ সৃষ্টিকারী নয় বরং তারা reconciliation ও social integration এ বিশ্বাসী।


/The Rape Victims of the 1971 Bangladesh Liberation War. February 20 (1972) During the Bangladesh Liberation War in 1971
/1971 Bangladesh: ‘None of them returned’

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩২

সৈয়দ কুতুব বলেছেন: জাহেদ উর রহমান এমন কথা বলেছেন । :)

০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫২

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: সমান্তরাল আবিষ্কার করে ফেলেছেন....।

২| ০৮ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





মামুইন্যা বলতে কি আপনাকে মিন করা হয়েছে?

০৯ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:১৫

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: দুই পক্ষের বক্তব্যের স্ক্রীন শট দেয়া ছিলো।

তাতে কোন সন্দেহ বা বিভ্রান্তির অবকাশ থাকার কথা না যে মামুইন্যা বলতে কাকে মিন করা হয়েছে।

এই জাশি বরাহ শাবক দিব্যি আমার লেখা বিকৃত করেছে, তার মনের মতো ব্যাখ্যা/impression উপস্হাপন করার জন্য।



এরা এদের স্বার্থে কোরআনেরও আয়াতও বিকৃত করতে পারে। ইসলাম নিয়ে যারা শয়তানি করে তারা এমনই।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮

নাহল তরকারি বলেছেন: লেখাটির মূল বক্তব্য গুরুত্বপূর্ণ। ইতিহাসকে সম্মান করেই সামনে এগিয়ে যেতে হবে।

৪| ০৯ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩৪

মাথা পাগলা বলেছেন: ধর্ষক এবং ধর্ষিতা কি কখনো পাশাপাশি হাঁটতে পারবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.