| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু.....
আশা করি সবাই ভাল আছেন।
আমি আজকে একটি বিষয় শেয়ার করছি আর তা হল সালাম নিয়ে।
পবিত্র কুরআন এ আল্লাহতায়ালা বলেন;
"এবং যখন ঐ সকল তোমার নিকট আসে যারা আমাদের আয়াতসমূহের উপর ঈমান আনে,তখন তুমি বল,তোমাদের উপর শান্তি বর্ষিত হোক"।(৬:৫৫)
হাদিস পাঠে জানা যায় হযরত আবু উসামা (রাঃ) বর্ণনা করেছেন যে, হযরত রসূলে করীম (সাঃ) বলেছেন, 'সেই ব্যক্তি আল্লাহর নিকটবর্তী যে সম্ভাষণে অগ্রগামী।' (আবু দাউদ)
অতএব সালামের গুরুত্ব ব্যাপক যা আল্লাহর নিকটবর্তী বলে অবিহিত হয়েছে।
আর দেখুন আসসালামু আলায়কুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ - আপনাদের উপর আল্লাহর শান্তি,আসিস ও রহমত বর্ষিত হোক।
অর্থাৎ একজন মুসলমান যখন সালাম / সম্ভাষণ জানান তা শান্তির দিকে নির্দেশক।
এবং প্রতিউত্তরও দেখুন ওয়া আলায়কুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ- এবং আপনার উপরও আল্লাহর শান্তি,আসিস ও রহমত বর্ষিত হোক।
অর্থাৎ একে অপরের উপর শান্তি কামনা।
আসলে আমরা সকলেই এ ব্যাপারে জানি কিন্তু একটা রয়েই যায় আর তা হল আমরা এর প্রয়োগ করি না।কারণ আমরা আজ ব্যস্ত ব্যস্ত জাগতিকতায়।তাই সকলের প্রতি আহ্বান বেশি বেশি শান্তির বাণী তথা সালামের প্রচলন করুন।আমি নিজেও করি, তাই ভাল কাজ সবাইকে নিয়ে করতে চাই।
©somewhere in net ltd.