নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাত_ একটি নেশাজাত দ্রব্য।

নিশাত কাব্য

নিশাত_ একটি নেশাজাত দব্য।

নিশাত কাব্য › বিস্তারিত পোস্টঃ

পাগলী টা!!

০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

_ পাগলী,

_ কী?

_ ভালোবাসি।

_ তাই??

_ হ্যাঁ,

_ ওটা কী??

_ জানি না তো!!

_ তাহলে ভালোবাসো কীভাবে??

_ অনুভূতি থেকে।

_ অনুভূতি আবার কী??

_ সেটাও তো জানা নেই।

_ না জানলে নাই।ভাগো এখান থেকে__

_ না না! জানি তো।

_ কী?

_ তোমার চোখের দিকে তাকালে যে আমার ভেতর টা নাড়া দেয়, ওটাকেই অনুভূতি
বল।

_ তাই??

_ হুঁ।
...।
_ পাগলী, শুনো না!!

_ আবার কী?
_ ভালোবাসি তো।

_ তারপর?

_ কাছে আসতে চাই।

_ কাছে কেনো?

_ হাত টা ধরে খোলা আকাশের চাঁদটা দেখবো,তাই।

_ তারপর?

_ একসাথে বসে গল্প করবো।

_ আর কী?

_ ভালোবাসা-বাসি!

_ ওটা কীভাবে করে??

_ শীতের রাতে চাদর ভাগাভাগি করে।

_ একটাই চাদর?

_ হ্যাঁ।

_ ও, আর?

_ বৃষ্টিভোরে রিক্সার হুড নামিয়ে ভিজে ভিজে।

_ শুধু এইটুকু?

_ না,আরো আছে তো।

_ যেমন,,,,

_ তোমার দুষ্টু চোখে আমি পুরো পৃথিবী দেখবো।

_ আর কী দেখবা!

_ আমাদের ছোট্ট baby টাকে দেখবো।

_ এর মানে কী হলো??

_ আমার বউ টাকে কী সব কিছু বুঝাই বলতে হবে??
কিছু বুঝে না ও??

_ না বুঝি না।এখনো ছোট তো,তাই।

_ তার মানে তুমি আমকেই বিয়ে করছো।
বউ টা আমারই হচ্ছো।

_ না, মানে। ইয়ে,,,

_ লজ্জা পাচ্ছো??

_ হুঁ।

_ কেনো?

_ ভালোবাসি যে তাইই।

_ ভালোবাসো!বুঝলা কীভাবে??

_ অনুভূতি বলছে।

_ অনুভূতি টা বুঝছো কীভাবে??

_ তোমাকে দেখে আমার ভেতর টা নাড়া দিয়ে উঠছে যে, সেটা থেকে বুঝেছি।
_ আর কী হচ্ছে??

_ হাতটা ধরতে ইচ্ছে করছে।

_ ধরো না, নিষেধ করছে কে!!হাতটা ধরে আসীমে হারিয়ে যাই চলো।

_ হুঁ, চলো।

আজ হারিয়ে যেতে কোনো মানা নেই।সত্যিই মানা নেই।.।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:০২

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ দারুন লাগল, ব্লগে স্বাগতম । ভাল থাকবেন।

২| ১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০

নিশাত কাব্য বলেছেন: thanks vaiya.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.