নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন! [email protected]

নূর আলম হিরণ

ভাগ্যক্রমে আমি এই সুন্দর গ্রহের এক বাসিন্দা! তবে মাঝেমধ্যে নিজেকে এলিয়েন মনে হয়। তবে বুদ্ধিমান এলিয়েন না, কোন আজব গ্রহের বোকা এলিয়েন!

নূর আলম হিরণ › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র এই দেশের রাজনীতি!

২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাকিস্তানের কোনো পার্লামেন্টই তার পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারে নাই। উহার মাঝে গিয়ে আমাদের হাফিজ সাহেব কি নিয়ে আসবেন? উনার প্রধানমন্ত্রী তারেক জিয়া যেন পূর্ণ মেয়াদ শেষ করতে না পারে তার ফর্মুলা নিয়ে আসবেন নাকি!
পাকিস্তান গিয়ে উনি উনার হিতাহিত জ্ঞান মনে হয় হারিয়ে ফেলেছেন। ৭১ নিয়ে উনি আবর্জনা মার্কা কথাবার্তা বলছেন।
উনি মুক্তিযোদ্ধা বলে কথাগুলি কানে বাজছে, অন্যথায় অবাক হওয়ার কিছু ছিল না। তিনি বলেছেন “পাকিস্তানকে দুর্বল করার জন্যই একাত্তরে ভারত আমাদের সহযোগিতা করেছে, পাকিস্তান ভারত ফুটবল ম্যাচে নাকি ৯৯.৯৯ জন বাংলাদেশি দর্শক পাকিস্তানকে সাপোর্ট করেছে!”

উনি পার্লামেন্ট সম্পর্কে জানতে চাইলে বৃটেনের পার্লামেন্টে যেতে পারতেন, ইউরোপের পার্লামেন্টে কিংবা কাউকে না জানিয়ে ইজরাইলের পার্লামেন্টও দেখতে যেতে পারেন। এসব না করে উনি গিয়েছেন পাকিস্তানের পার্লামেন্ট দেখতে! আসলে পাকিস্তানের পার্লামেন্টে দেখার কিছু নেই। এরচেয়ে ভালো হতো উনি আসিফ মুনিরের অফিসে গিয়ে চা বিস্কুট খেতে খেতে পাকিস্তানের পার্লামেন্ট সম্পর্কে সঠিক তথ্য জেনে আসতে পারতেন।

কর্নেল অলি আহমেদ, আখতারুজ্জামান এবং সর্বশেষ আমাদের স্পিকার হাফিজ উদ্দিন উনারা শেষ জীবনে এসে আর মুক্তিযুদ্ধ হিসেবে থাকতে পারেননি। মেজর জিয়া বেঁচে থাকলে উনাদেরকে কি বলে ডাকতেন কে জানে! নাকি উনিও উনাদের মতই হয়ে যেতেন!
বড় বিচিত্র এই দেশ, তার মুক্তিযুদ্ধ, তার স্বাধীনতা সর্বোপরি তার রাজনীতি!

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৪১

সৈয়দ কুতুব বলেছেন: বাংগু পলিটিশিয়ান বলে একটা টার্ম চালু করা যেতে পারে । এরা বিশ্বের বাকি সব পলিটিশিয়ান থেকে আলাদা ।

২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৫

নূর আলম হিরণ বলেছেন: স্পিকার তার সফরসঙ্গী করেছেন মতিউর রহমান নিজামীর ছেলেকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে! এটিএম আজহারকে নিয়ে গেলে আরো ভালো হতো।

২| ২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:১২

নিমো বলেছেন: ব্লগের বয়োজ্যেষ্ঠ জাতীয়তাবাদী যখন তারেককে তেল দিয়ে পোস্ট দেয়, আবার মুক্তিযুদ্ধের গানও গায়৷ তখন হাফিজের কী দোষ।স্বয়ং ভাইয়া জুলাই শহীদদের মালয়েশিয়ায় রপ্তানি করে ডলার কামাচ্ছে, তখন হাফিজ পাকিস্তানে রাজাকার রপ্তানি করার চুক্তি করছে মনে হয়।

২৯ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:৫৯

নূর আলম হিরণ বলেছেন: মুক্তিযোদ্ধ ও জামায়েত যেমন পাশাপশি যায়না, এখনতো মনে হচ্চে বিএনপিও তেমন হয়ে গেছে!

৩| ২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৬

ক্লোন রাফা বলেছেন: রাজনীতি ঠিকঠাক আছে ইতিপূর্বেও ছিলো। শুধু রাজনৈতিক চরিত্রগুলো গিরগিটির মতো রঙ বদলায়। সেই বৃটিশদের সময় থেকেই এরা ছিলো। নষ্ট রাজনীতির জন্য এরা অপরিহার্য। একটু চিন্তা করে দেখুন তো বাংলাদেশের রাজনীতিতে । জিয়া’র মার্শাল ল এর পূর্বে সামরিক বাহিনীর কতজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাজনীতিতে ছিলেন? জিয়াউর রহমান যখন সরকারের সম্পদ অপচয় করে রাজনৈতিক চাকর ক্রয় শুরু করলেন। তখন থেকেই বাংলাদেশের রাজনীতির অধঃপতন শুরু হয়।

ইতিপূর্বে আমরা কুৎসিত রাজনৈতিক চরিত্র দেখেছি সেই পলাশী থেকে পাকিস্তানি সামরিক অপশাসনে। সেটা ছিলো সিমিত পরিসরে।গো. আ, নিজামি,মইত‍্যা , কসাই কাদের, আজহার,মুজাহিদ আরও অনেক।এরা হলো সেই সুযোগের অভাবে সৎ থাকাদের দল। কর্নেল অলি,মেজর আক্তার , আর মে. হাফিজ॥

২৯ শে নভেম্বর, ২০২৬ ভোর ৬:০১

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা একবার বলেছিলেন এই দেশে কিছু লোক বাইচান্স মুক্তিযোদ্ধা হয়েছিল!

৪| ২৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ পর্যন্ত পাকিস্তানের কোনো পার্লামেন্টই তার পূর্ণ মেয়াদ পূর্ণ করতে পারে নাই।
................................................................................................................
আমি তো বলি পাকিস্হান একটি ভঙ্গুর রাষ্ট্র ।
প্রতিহিংসা আর যুদ্ধ করে ঐ জাতি শেষ হয়ে গেল ।
ইমরানের মতো প্রগতিশীল ব্যাক্তিকে জেলে পুরে রেখে দিয়েছে
একমাত্র মার্কিন ডীপ ষ্ট্যাটের নির্দেশে । তার পাশেই আছে আফগানী তালেবান ।
এখন এসব জোয়ারের মতো আমাদের দেশে ঢুকে সন্প্রীতি নষ্ট করে জাতিতে জাতিতে
হিংসা আর মারামারির রাজত্ব কায়েম করবে ।

========================================================
আমরা পার্শ্ববর্তী কোন দেশেরই মতবাদ বা খায়েশের বলী হতে চাইনা ।
নিরপেক্ষ , আধুনিক ও সহর্মমিতার দেশ চাই ।

২৯ শে নভেম্বর, ২০২৬ ভোর ৬:০৩

নূর আলম হিরণ বলেছেন: পাকিস্তান সেনাবাহিনীর কারণে পাকিস্তান কখনো জনগণের দেশ হয়ে উঠেনি। এটা সবসময় সামরিক বাহিনীর দেশ হয়েই চলছে।

৫| ২৯ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আফসোস!

২৯ শে নভেম্বর, ২০২৬ ভোর ৬:০৪

নূর আলম হিরণ বলেছেন: মেজর হাফিজকে এসব কথা পাকিস্তান গিয়েই কেনো বলতে হবে!

৬| ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩

শ্রাবণধারা বলেছেন: পাকিস্তান ইচ্ছা করেই সরকারের উচ্চপদস্থ একজন রাজনীতিবিদ যিনি একজন মুক্তিযোদ্ধা তাকে আমন্ত্রণ জানিয়ে তাঁর মুখ দিয়ে এসব বলিয়ে বাংলাদেশকে এবং মুক্তিযুদ্ধকে অপমান করেছে। একজন মুক্তিযোদ্ধাও যে কালক্রমে বর্বর ও জঙ্গি পাকিদের কৃতদাসে পরিনত হতে পারে, এই লোক তারই প্রমাণ।

২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ৯:৩৬

নূর আলম হিরণ বলেছেন: পাকিস্তান বললেই একজন মুক্তিযোদ্ধা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাবেন! মুক্তিযুদ্ধ নিয়ে তো উনি অনেক দারুণ দারুণ স্মৃতি কথা স্মৃতিচারণ করেছিলেন!

৭| ২৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৪১

দানবিক রাক্ষস বলেছেন: ২৪ না আসলে , আমরা কখনই জানতে পারতাম না যে, গুপ্ত কয় প্রকার এবং কি কি ।

শেখ হাসিনা যথার্থই বলেছিলেন এই দেশে কিছু লোক বাইচান্স মুক্তিযোদ্ধা হয়েছিল!
সে সব সময়ই সঠিক ছিল।

২৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২১

নূর আলম হিরণ বলেছেন: শেখ হাসিনা এই দেশে দীর্ঘদিন রাজনীতি করেছেন, উনার অবজারবেশন অন্য বাকিদের থেকে বেশি একুরেট হয়।

৮| ২৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০০

কলাবাগান১ বলেছেন: এটা কি জিন্নাহ টুপির নতুন সংস্করন? গতকালই বলেছিলাম স্বাধীন একটা দেশ হয়েছিল বলেই আজ তিনি সেই দেশের স্পীকার।

২৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২০

নূর আলম হিরণ বলেছেন: হাফিজ সাহেব পাকিস্তান সফরের সময় সিন্ধু প্রাদেশিক পরিষদে আমন্ত্রিত হয়েছেন। সেখানে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানানো হয়। সিন্ধু প্রদেশের মন্ত্রী ও সংসদ সদস্যরা প্রতিনিধিদলের সদস্যদের ঐতিহ্যবাহী সিন্ধি টুপি ও আজরক উপহার দেন। সিন্ধু প্রাদেশিক পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ বাংলাদেশের স্পিকারকে স্মারক ক্রেস্ট ও ঐতিহ্যবাহী উপহার প্রদান করেন।
এগুলোকে সিন্ধু টুপি ও আজরক চাদর বলা হয়।

৯| ২৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

আলামিন১০৪ বলেছেন: সে কি ভুল বলেছে- দেখুন মানেক শ’ কী বলে-

সে কি ভুল বলেছে?- দেখুন মানেক শ’ কী বলে-





মানেকশের বর্ণনা অনুযায়ী—
- ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তান থেকে ভারতে শরণার্থী প্রবেশের বিষয়ে জানতে চান, মানেকশ কী করছেন।
- মানেকশ জানান, বিষয়টি তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত নয়।
- এরপর তিনি বিএসএফ, সিআরপি ও RAW-এর মাধ্যমে বিদ্রোহে উৎসাহ দেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে পূর্বে পরামর্শ না করার কথাটি বলেন।

source

youtube link

১০| ২৯ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪১

নিমো বলেছেন: বালামিন৪২০, মশিউরের পাতিহাসের দায়িত্ব কি আপনি পেয়েছেন?

১১| ২৯ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৯

আলামিন১০৪ বলেছেন: @নিমো, সত্য বড় তিতা রে

১২| ২৯ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৭

নিমো বলেছেন: আলামিন১০৪ বলেছেন: @নিমো, সত্য বড় তিতা রে
এজন্যইতো জা-শিকে গুপ্ত, সুপ্ত হতে হয়। মুক্তিযুদ্ধের পাতিহাস পয়দা করতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.