নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

তরুণ সমাজের অবক্ষয়: ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯

তরুণ সমাজের অবক্ষয়: ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
----------------------------------------------------------
এত অশ্লীল, নোংরা ও জঘন্য শ্লোগান পৃথিবীর কোনো সভ্য দেশে শোনা যায় কি না, তা জানা নেই। অথচ আজ এসবই প্রকাশ্যে উচ্চারিত হচ্ছে এবং স্বাভাবিক করে তোলা হচ্ছে। আরও ভয়ংকর সত্য হলো এই মানসিকতার ধারকরাই আগামী দিনে এই দেশ শাসন করবে। নতুনদের জায়গা দিতে হবে এ কথা সত্য, কিন্তু প্রশ্ন হলো, কাদের হাতে আমরা ভবিষ্যৎ তুলে দিচ্ছি?
এই প্রজন্ম কোন আদর্শ ধারণ করে? দেশ ও জাতি সম্পর্কে তাদের দায়বদ্ধতা কোথায়? একটি রাষ্ট্র তার তরুণদের কাছ থেকে নৈতিকতা, দায়িত্ববোধ ও সচেতনতা আশা করে। অথচ আজ আমরা পাচ্ছি অশালীন ভাষা, সহিংস মানসিকতা ও ইতিহাসবিমুখ আচরণ। তারা কি আদৌ আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক?
আরও উদ্বেগজনক বিষয় হলো এই প্রজন্ম ক্রমেই শিক্ষা-বিমুখ হয়ে পড়ছে। জ্ঞান ও পরিশ্রমের পথ ছেড়ে তারা ছুটছে কীভাবে অল্প সময়ে, রাতারাতি অবৈধ কিংবা অনৈতিক উপায়ে ধনী হওয়া যায়, সেই মোহে। শিক্ষা তাদের কাছে মূল্যহীন হয়ে উঠছে, আর শর্টকাটই হয়ে উঠছে জীবনের দর্শন।
একটি জাতির পতন শুরু হয় তখনই, যখন তার তরুণরা মূল্যবোধ হারায়। এই লেখা কোনো প্রজন্মকে অস্বীকার করার জন্য নয়, বরং একটি সতর্কবার্তা। সময় এখনই আত্মসমালোচনার নচেৎ আদর্শহীন এই ভবিষ্যৎ আমাদের সবাইকে গ্রাস করবে।
-- সালাউদ্দিন রাব্বী
সংখ্যালঘু বাচাও আন্দোলন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫

জান্নাতুন নাঈম ইরা বলেছেন: তাঁদের মুখের উচ্চারিত স্লোগান গুলো খুবই শ্রুতিকটু। অথচ বাংলা ভাষার মর্যাদার জন্য প্রান দিয়েছিলো আমাদের ভাইয়েরা।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

সৈয়দ কুতুব বলেছেন: এটাই এখন জেন-জির ভাষা । বুঝলে বুজপাতা না বুঝলে তেজপাতা ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২২

রাসেল বলেছেন: কঠিন সতর্কবার্তা। এর জন্য দায়ী আমাদের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: এই জেন-জি'রা ভয়ংকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.