নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১

সালাউদ্দিন রাব্বী

রাবব১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।

০৩ রা এপ্রিল, ২০২৬ ভোর ৫:৫৫

প্রতিটি শিশুর মৃত্যু রাষ্ট্রীয় ব্যর্থতার একটি নির্মম দলিল।
ইউনূস ক্ষমতা দখল ছিল লুটের উদ্দেশ্যে। কেন শিশুদের টিকা দেয়া হয় নাই? তাদের দায়িত্ব ছিল টিকা পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যব্যবস্থাকে সচল রাখা। যদি সেই দায়িত্ব পালনে অবহেলা হয়ে থাকে, তাহলে তার জবাবদিহি অবশ্যই নিশ্চিত করতে হবে।
আমরা গত ১৭ বছরে কখনো কোন ধরনের টিকার সংকট দেখিনি। করোনা মহামারিতে আমরা ধনী অনেক দেশের আগে মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছিলাম। বাংলাদেশের টিকাদান কর্মসূচি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছিল এবং এটি দেশের জন্য গর্বের বিষয় ছিল। সেই সফল ধারাবাহিকতা কেন বজায় রাখা গেল না ।আজ এই প্রশ্নের উত্তর জাতি জানতে চায়। আজ মানুষের মনে কিছু কঠিন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে-কেন টিকার ঘাটতি তৈরি হলো?
কেন সময়মতো টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হলো না কেন এখনো গ্রামের অসহায় শিশুরা প্রয়োজনীয় সুরক্ষার বাইরে রয়ে গেছে?
শিশুদের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ একটি শিশুর মৃত্যু মানে শুধু একটি প্রাণ হারানো নয়, বরং একটি পরিবারের স্বপ্ন, আশা ও ভবিষ্যতের মৃত্যু।
আজ জনগণ জানতে চায় এই মৃত্যুর দায় কে নেবে? কার ব্যর্থতায় এই পরিস্থিতি তৈরি হয়েছে? ইউনূসকে গ্রেফতার করা হোক।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিশু মৃত্যুর সঠিক তদন্ত, দোষীদের জবাবদিহি এবং স্বাস্থ্যখাতে কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতেই হবে। কারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব। এখানে ব্যর্থতার কোনো অজুহাত চলতে পারে না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০১

কলাবাগান১ বলেছেন: জামাতি দের কাছে ভ্যাকসিন এর কোন দাম নাই...খালি কোন রোগের কি দোয়া পড়তে হবে তা জানলেই হবে।

যে মুমিন মরগী ফেরেশতাকে দেখে সকালে ডেকে উঠে, তাকেই নির্মম ভাবে গলায় ছুরি চালিয়ে মুমিন মুসলিম রা ভক্ষন করে............

২| ০৩ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের ভয়াবহতা আমাদের আবারও একটি কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে।
এটি এমন একটি রোগ, যার প্রতিরোধের কার্যকর উপায় বহু আগে থেকেই আমাদের হাতে ছিল কিংবা থাকার কথা।
তবু আজ কেন অসংখ্য শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে, এবং অনেকে অকালে প্রাণ হারাচ্ছে। এই মৃত্যুগুলো কেবল
পরিসংখ্যান নয়; প্রতিটি মৃত্যু একটি পরিবার ভেঙে যাওয়ার গল্প, একটি সম্ভাবনার নিভে যাওয়া আলো।

একটি শিশুর মৃত্যু কখনোই স্বাভাবিক নয়, যখন সেই মৃত্যু প্রতিরোধ করা সম্ভব ছিল। এই বাস্তবতায় প্রতিটি অকাল
মৃত্যু আমাদের স্বাস্থ্যব্যবস্থার সীমাবদ্ধতা ও সমন্বয়হীনতার একটি নির্মম দলিল হয়ে ওঠেছে। টিকাদান কেবল একটি
স্বাস্থ্যসেবা নয় এটি একটি মৌলিক অধিকার। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং সেই
দায়িত্বে কোনো ঘাটতি অগ্রহণযোগ্য।

এখন সময় এসেছে সকলে মিলে এই বিষয়ে দৃঢ় অবস্থান নেওয়ার। প্রতিটি শিশুর সময়মতো টিকা নিশ্চিত করতে
হবে। স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে।

একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের উপর। সেই শিশুদের যদি আমরা একটি প্রতিরোধযোগ্য রোগের
কাছে হারাই, তবে তা কেবল একটি স্বাস্থ্য সংকট নয় এটি একটি নৈতিক ব্যর্থতাও।

প্রতিটি শিশুর জীবন অমূল্য।প্রতিটি টিকা একটি জীবন বাঁচাতে পারে।কোনো শিশুর মৃত্যু যেন আর রাস্ট্রীয়
অবহেলার কারণে না হয়। আর দায়ীদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হোক ।

৩| ০৩ রা এপ্রিল, ২০২৬ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: ইউনুস এক অভিশাপের নাম।

৪| ০৩ রা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: একটি পরিবারের স্বপ্ন, আশা ও ভবিষ্যতের মৃত্যু।
..............................................................................
সরকার যদি চাপায়ে দেয়া হয়, ফলাফল সে রকম হয় ।
লুটেরা সরকারের সময় ঐ পদে অনভিজ্ঞ এক মহিলা ছিলেন
কি করতে হবে তিনি কিভাবে জানবেন ?
নিজেই অসুস্হ ছিলেন ।
...............................................................................
সরকারী হিসাবে এ পর্যন্ত ৫০ জনের মতো শিশু হামের প্রকোপে
মারা গিয়েছে । বিস্তারিত দে খুন আমার লিংকে ...
https://www.somewhereinblog.net/blog/swapnersankhachill/30390311#nogo

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.