| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি থামিনি শুধু নতুন ঠিকানা থেকে পথ চলছি।
--------------------------------------------------
প্রিয় মুজিব আদর্শের ভাই, বন্ধু, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা,
আমার নামে পরিচালিত তিনটি ফেসবুক আইডি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে আমার একটি লেখাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে সাইবার কোর্টে মামলা হয়েছিল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সেই মামলার নিষ্পত্তি হয়েছে। কিন্তু এরপরও প্রায় দুই বছর ধরে নানা ধরনের হুমকি, ভয়ভীতি ও হয়রানির মুখোমুখি হয়েছি।
নিজের নামে নতুন আইডি খুললেই সেটিও বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি আমার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইলের নিরাপত্তা নিয়েও গুরুতর আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে মেটা কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েও এখনো সমাধান পাইনি।
দীর্ঘদিনের এই পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে চার দিন আগে আমি আমেরিকায় চলে এসেছি।
আমি হারিয়ে যাইনি, থেমেও যাইনি শুধু আমার যোগাযোগের ঠিকানা বদলেছে।
মুজিব আদর্শের সকল ভাই-বোন, বন্ধু ও সহযোদ্ধাদের অনুরোধ করছি, এই নতুন আইডিতে আমার সঙ্গে যোগাযোগ রাখুন এবং পরিচিতদেরও জানিয়ে দিন।
ভয় দেখিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করা যায়, কিন্তু বিশ্বাস ও আদর্শ মুছে ফেলা যায় না।
সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। যোগাযোগে থাকুন।
জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.