নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রাজীব নুর

আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।

রাজীব নুর › বিস্তারিত পোস্টঃ

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান থাকে না"। আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের এমনই অবস্থা। এরা শুধু পারে দূর্নীতি করতে আর লুটপাট করতে। আসলে বাঙালি জাতির কপাল পোড়া। দেশের জন্য প্রয়োজন ভাসানী, এ কে ফজলুল হক, শেখ মুজিব, তাজ উদ্দীন আহমেদের মতো নেতা। এরা দক্ষ এবং যোগ্য।

হ্যা সজীব ওয়াজেদ জয় একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।
এটা স্বাভাবিক। সে এখন আগের মতো নেই। সম্প্রতি সজীব আল জাজিরাতে এক সাক্ষাৎকার দিয়েছেন। লোকজন তার সাক্ষাৎকার শুনে মুগ্ধ হয়েছেন। তার পোশাক আশাক, ভাষা, বুদ্ধিমত্তা সর্বপরি তার ব্যাক্তিত্ব মানুষকে মুগ্ধ করেছে। মানুষ বদলে যায়। শেখ হাসিনা সম্ভবত চাননি জয় রাজনীতি করুক। এজন্য উনি জয়কে সব সময় রাজনীতি থেকে দূরেই রেখেছেন। প্রয়োজন কোনো বাধা মানে না। জয়, পুতুল দুজনই দেশে ফিরবেন। রাজনীতি করবেন। করাই উচিৎ।

সজীবের জন্ম ১৯৭১ সালে।
তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি অবশ্যই দেশে ফিরে আসবেন। এবং রাজনীতি করবেন। আমার ধারণা তার বোন পুতুলও রাজনীতি করবেন। দেশের পরিবেশ শান্ত হলেই তারা ভাই বোন দেশে ফিরে আসবেন। আওয়ামী লীগের হাল ধরবেন। আওয়ামিলীগ কঠিন দল। এত সহজে তাদের মুছে ফেলা সম্ভব নয়। অনেক অন্যায়ের প্রতিশোধ নিতে হবে। জামাত শিবিরের হাতে দেশ থাকলে জাতি মাথা উঁচু করে দাড়াতে পারবে না। এদিকে বিএনপি উন্নয়ন বুঝে না।

জামাত শিবিরের নীল নকশার কাছে আওয়ামিলীগ পরাজিত হয়েছে।
চাঁদগাজি বলেছেন, "একটি দেশের সরকার পতন হলে, স্বাধীনতা বিরোধীরা ও ক্রিমিনালরা দেশটার দখল নিয়ে নেয়। যারা মনে করে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে 'ছাত্রজনতা' তারা বোকা। আমাদের জাতিকে বোকা বানায় আমলা এবং সেনাবাহিনী। সামনে নির্বাচন। যারা ভোট দিবেন তারা কি দেশ ও বর্তমান বিশ্ব সম্পর্কে জানেন? ইউনুস পাকিস্তানের সাহায্য নিয়ে আমেরিকান ক্যু করিয়েছে।"

পরিবেশ পরিস্থিতি সব বদলে গেছে।
শেখ হাসিনা বাতিলের খাতায়। বসয়ও হয়েছে। এখন অবধারিতভাবে শেখ হাসিনার ছেলে মেয়ে বাংলাদেশে আসবে এবং রাজনীতি করবে। এটা স্বাভাবিক। এবং আওয়ামীলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। এখন আওয়ামীলীগ নেই, দেশ তো ভালো চলছে না। চুরী, ডাকাতি, দূর্নীতি, চাদাবাজি সবই তো হচ্ছে। শেখ হাসিনার পুত্র অনেক বদলে গেছে। তার মধ্যে ব্যাক্তিত্ব এসেছে। সে পারবে। তারেক জিয়ার চেয়ে ভালোই পারবে। শিক্ষিত মানুষ। তার দ্বারা সম্ভব। অবশ্যই সম্ভব।

বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ।
এমনও হতে পারে শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন। শক্ত হাতে দেশ পরিচালনা করছেন। জামাত খুজে পাওয়া যাবে না, এনসিপি খুজে পাওয়া যাবে না। জুলাই যোদ্ধাদের খুজে পাওয়া যাবে না। এরা গর্তে চলে যাবে। দেশের জন্য শেখ হাসিনার অবদান তো কম নয়। উনি রাজাকারদের বিচার করেছেন। শেখ মুজিবের হত্যাকারীদের বিচার করেছে। উনার তেজ আছে। এবার উনি বিচার করবেন জুলাই যোদ্ধাদের। যারা থানায় আগুন দিয়েছে। অস্ত্র লুট করেছে। শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে। ৩২ নম্বর গুড়িয়ে দিয়েছে। এরা ক্ষমা পাবে না। এদের ক্ষমা করা উচিৎও হবে না।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০২

সৈয়দ কুতুব বলেছেন: সজিব ওয়াজেদ জয় আইসিটি এডভাইজার হিসাবে কোটি ডলার কামিয়েছেন ; উহা আরেক ডাকাত । তবে পলিটিক্সে ফিরতে পারেন । বাংলাদেশে সবই পসিবল ।

শেখ হাসিনাকে জামাত-শিবির সরায় নি ; সরিয়েছে উনার খাসলত আর অসততা । কোটা পুনরবহাল না করলে আজকে থেকেও যেতে পারতেন। আলুর কেজি ৬০ টাকা হয়েছিলো আপার আমলে । আপনি তো রঙিন চশমা পড়ে থাকেন তাই জানেন না ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২৬

রাজীব নুর বলেছেন: অফ যান।
এক গান আর কত!!!

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৯

সৈয়দ কুতুব বলেছেন: দালাল মারকা লিখা না লিখে নিরপেক্ষ ভাবে লিখুন ; দালালি মানায় না আপনাকে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: দালালি মনে হলো কেন আপনার কাছে?
ভবিষ্যতে যা ঘটতে পারে তা-ই লিখেছি মাত্র।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৮

এইচ এন নার্গিস বলেছেন: " মুজিব থেকে সজীব" ,ভালো লিখেছেন ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৫

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:১৫

নতুন বলেছেন: হ্যা সজীব ওয়াজেদ জয় একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন।

জনগন জামাতকে ভোট দিতে পারলে জয়কে প্রধানমন্ত্রী বানানো তো অবশ্যই সম্ভব।

এটা স্বাভাবিক। সে এখন আগের মতো নেই। সম্প্রতি সজীব আল জাজিরাতে এক সাক্ষাৎকার দিয়েছেন। লোকজন তার সাক্ষাৎকার শুনে মুগ্ধ হয়েছেন। তার পোশাক আশাক, ভাষা, বুদ্ধিমত্তা সর্বপরি তার ব্যাক্তিত্ব মানুষকে মুগ্ধ করেছে। মানুষ বদলে যায়।

উনি আলজাজিরায় ইন্টারভিয়ের আগের দিন মাল টানেন নাই, গোসল করেছেন, শেভ করেছেন তাই ভালো লাগছে।

শেখ হাসিনা সম্ভবত চাননি জয় রাজনীতি করুক। এজন্য উনি জয়কে সব সময় রাজনীতি থেকে দূরেই রেখেছেন।

শেখ হাসিনা জানেন তার ছেলে হাবাবোগা, হয়তো ছোট্ট বেলায় আয়োডিনের ঘাড়তি হয়েছিলো তাই বদ্ধি কম হয়েছে। তাই তাকে রাজনিতিক মন্চে আননেন নাই। ;)

সময় এসেছে পরিবার তন্ত্রের থেকে বের হয়ে দলকে গনতন্ত্রাক ভাবে নেতা নির্বাচিত করার জন্য চাপ দিওয়ার। তারেক রহমানকে দলে গনতন্ত্রিক ভাবে নিবাচন দিয়ে দলের তৃন্যুমুল থেকে নেতার গঠনকরার জন্য চাপ দিতে হবে।

পরিবারতন্ত্র দেশের জন্য ভালো হতে পারেনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৮

রাজীব নুর বলেছেন: পরিবার তন্ত্র আমি বুঝি না। আমি চাই দেশের উন্নয়ন।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭

ঢাবিয়ান বলেছেন: তাসনিম জারাতো মনে হয় আপনার এলাকার প্রার্থী। ভোট তাকেই দিবেন আশা করি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: আমি ভোট দিতে যাবো না।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি বিএনপি'র সাপোর্টার না।

তবু, বলি, এইবারেও উনি কিছু করতে পারবেন না, এই কথা যদি বলেন, তাহলে তা ধারনার উপর নির্ভর করে বলা হয়ে যাবে।

আমাদেরকে ধারনার উপর নির্ভর করা চলবে না। মানুষকে বিশ্বাস করতে হবে।

আপনাদের এলাকায় কারা এগিয়ে আছেন?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: সঠিক কথাই বলেছেন।

আমাদের এলাকায় এগিয়ে আছেন মির্জা আব্বাস।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১২

কলাবাগান১ বলেছেন: জামাতি ব্লগার রা কেন জামাতি পরিচয় দিতে লজ্জা করে??? বলে যে এনসিপিকে ভোট দিন..।আরে এনসিপি তো জামাতের ই অংশ..সরাসরি জামাতকে এর জন্য ভোট চাইতে লজ্জা লাগে!!!! এরা এতদিন বিনপি এর মুখোশ পড়ে ছিল এখন সময় মত বের হয়েছে...মনে হচ্ছে এরা আওয়ামী লীগ থেকেও বিনপিকে এখন প্রধান শত্রু মনে করছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: সঠিক অনুধাবন।

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



তারাসহ সকলেই জানে আওয়ামী আসবেই, তবে একটু সময়ের অপেক্ষা ।
কেও বলে ১০ বছর কেও বলে ২০ বছর এই যা পার্থক্য।তবে আওয়ামী
আসার ব্যাপারে কারো দ্বিমত নাই ।


০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: দশ বছর লাগবে না। আরো আগেই আসবে।

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:১১

নতুন বলেছেন:
ঢাবিয়ান বলেছেন: তাসনিম জারাতো মনে হয় আপনার এলাকার প্রার্থী। ভোট তাকেই দিবেন আশা করি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৫০০

লেখক বলেছেন: আমি ভোট দিতে যাবো না।

লেখক বলেছেন: পরিবার তন্ত্র আমি বুঝি না। আমি চাই দেশের উন্নয়ন

দেশের উন্নয়ন চাইলে আপনি জারার সাথে একমত হতেন। তাসনিম জারা আর আবুল হাসনাত এই দুইজন সংসদে গেলে দুনিতি করবেনা। এরা কোটিপতি হয়ে যাবেনা। আপনি পরিবার তন্ত্র চান বলেই আপার অকম্যা ছেলেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে চান।

কিন্তু একজন ভালো নেতাকে ভোট দেবেন না। =p~ কারন আপা ভোট দিতে নিষেধ করেছে তাই? B-))

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: তাসনিম জারা আমাদের এলাকার না।
তবে আমাদের পাশের এলাকার। জারাকে আমি দেখেছি- ভোটারদের দ্বারে দ্বারে যেতে।

ভোট আমি দিবো না কারণ আমি আশাহত।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:৫৭

নিমো বলেছেন: নতুন বলেছেন: আবুল হাসনাত সংসদে গেলে দুনিতি করবেনা।
সে ইতোমধ্যেই মব সন্ত্রাস ও দুর্নীতিতে চাম্পিয়ন। আপনিও কি রিফাতের মত ফুপাতো ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.