| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজীব নুর
আমি একজন ভাল মানুষ বলেই নিজেকে দাবী করি। কারো দ্বিমত থাকলে সেটা তার সমস্যা।
লালনের একটা গান আছে,
"এমন মানব জনম আর কি হবে। মন যা কর ত্বরায় কর এই ভবে।" চমৎকার গান। চমৎকার গানের কথা। কথা গুলো বুঝতে চেষ্টা করুন। মানুষের জীবন খুবই মূল্যবান। সময়কে গুরুত্ব দেন। ত্বরায় মানে তাড়াতাড়ি। শীঘ্রই। অর্থাৎ অল্প সময়ের মধ্যে আত্মোপলব্ধির মাধ্যমে জীবনের পরম লক্ষ্য অর্জন করতে হবে। বিয়ে করার আগে উচিৎ চাকরি বা ব্যবসা করে উপার্জন করা। টাকা না থাকলে ঘরে বাইরে কোনো দাম থাকে না।
মানুষের জীবনে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
অনেক চিন্তা ভাবনা করে বিয়ের সিদ্ধান্ত নিতে হয়। বিয়ের আগে নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা ভীষণ প্রয়োজন। বিয়ের আগে ছেলেদের উচিৎ নিজের পায়ের নিচের মাটি শক্ত করা। অর্থাৎ ইনকাম করা। ভালো চাকরি বা ব্যবসা করা। টাকা ইনকাম করা। টাকা না থাকলে সংসার টিকে না। বর্তমানে অনেক ডিভোর্স হচ্ছে, এর প্রধান কারণ টাকা। অভাব। দারিদ্রতা অনেক কিছু ধ্বংস করে দেয়। এজন্য দরিদ্র অবস্থায় বিয়ে করা ঠিক না। অনেকে বলে, রিজিক আল্লাহর হাতে। হ্যা কথা সত্য। তাই বলে আল্লাহ এসে আপনার মুখে খাবার দিয়ে যাবে না। আপনাকে কাজ করতে হবে। পরিশ্রম করতে হবে।
আমাদের সমাজে দেখা যায়,
ছেলেরা ইনকাম করার আগেই, শরীরের কুরকুরানিতে বিয়ে করে ফেলে। তারপর দেখা যায়, সংসারে অভাব। অভাব খুব খারাপ জিনিস। মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। যাইহোক, সাধারণত বাড়ির পছন্দ অনুযায়ী বিয়ে করাই উত্তম। বাবা মা, ভাইবোন, আত্মীয় স্বজন সবার মতামত নিয়েই বিয়ে করা ভালো। এতে সমস্যা কম হয়। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা অতি পাকনা। এরা নিজেরা পছন্দ করে বিয়ে করে। বিয়ের আগে প্রেম করে। প্রেম অতি সস্তা বিষয়। প্রেমে দায়দায়িত্ব নাই। বিয়ে করে সংসার করা চারটেখানি কথা নয়। সবাই পারে না। ফলাফল তালাক। জীবনে আচড় লেগে যাওয়া। ভুল মানুষকে বিয়ে করলে, জীবনে নেমে আসে দুঃখ। এ দুঃখ আমৃত্যু বহন করে যেতে হয়।
বিয়ে কোনো ছেলে খেলা নয়। অনেক বড় ব্যাপার।
প্রেম করা সহজ। কিন্তু বিয়ে করা সহজ নয়। বিয়েতে অনেক দায়দায়িত্ব আছে। দায়িত্ব পালন না করতে পারলে সমস্যা। বিয়ে টিকবে না। আপনার যদি প্রেম করে বিয়ে করতে মন চায়, করুন। যাকে বিয়ে করবেন, তার যত্ন নিবেন। সেবা করবেন। সম্মান করবেন। এক কথায় তাকে ভালো রাখার, আনন্দে রাখার সকল দায় আপনার। যেন তার কোনো অনিষ্ট না হয়। অপমান-অবহেলা না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখবে নারীরা হচ্ছে ধরনী। ভালোবাসা মানে হচ্ছে, যাকে ভালোবাসবেন তার জন্য কিছু করুন। পৃথিবীর সমস্ত ধুলোবালি, দুখ কষ্ট থেকে তাকে আগলে রাখুন। ভালো রাখুন। সুখে রাখুন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৫
রাজীব নুর বলেছেন: অভাবের কাছে শারীরিক চাহিদা কিছুই না।
ক্ষুধার্থ পেটে আপনার কাছে সেক্স ভালো লাগবে না। আপনি আগ্রহ পাবেন না।
মানব জীবনে বহু ঋষি, মুনিষি, সাধুরা শারীরিক সম্পর্ক করেন না। তাদের কাছে শারীরিক সম্পর্ক তুচ্ছ মনে হয়। এই শারীরিক চাহিদা যারা কাটিয়ে উঠতে পারে, তারা অসাধারণ হয়।
২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রেম করে বিয়ে করা মন্দ নয়। পরিবারের মত নিয়ে বিয়ে করাটাও ভালো।
তবে, আমার মনে হয়, বিয়ে ভাঙ্গার মূল কারণ 'টাকা' নয়।
মানুষের বেঁচে থাকার জন্যে তিনটি জিনিস প্রয়োজন - মন, দেহ ও সম্পদ।
আপনি লক্ষ্য করলে দেখবেন, পরস্পরের শরীরের কুরকুরানি যারা মিটাতে না পারে, তাদের মাঝেই ভাঙ্গন বেশি দেখা যায়। দেহের চাহিদা মিটাতে পারলে, আর, টাকা না থাকলেও বিয়ে টিকে থাকে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:১৯
রাজীব নুর বলেছেন: আমি নিজেই প্রেম করে বিয়ে করেছি।
ভালো আছি। আলহামদুলিল্লাহ।
শ্যাইয়ান ভাই দারিদ্র্যতা খুব খারাপ জিনিস। মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। শেষ করে দেয়।
হ্যা, মানুষের বেঁচে থাকার জন্যে তিনটি জিনিস প্রয়োজন - মন, দেহ ও সম্পদ। কিন্তু টাকা না থাকলে মন, দেহের কোন মূল্য নেই।
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
রাজীব ভাই,
আপনি লক্ষ্য করলে দেখবেন, অনেক দরীদ্র লোকের বিয়ে টিকে থাকে। আমাদের দেশে দরীদ্র মানুষদের মাঝে ভাঙ্গন কম। ধনীদের মাঝেই ভাঙ্গন বেশি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৩
রাজীব নুর বলেছেন: নদী ভেঙ্গে যায়। অর্থ্যাত বাঁধ ভেঙ্গে যায়। ঘর বাড়ি, গবাদি পশু সব তলিয়ে যায়।
বিয়ে সাদি এগুলো আল্লাহর ইচ্ছায় হয়। বিয়ে ভেঙ্গে গেলে সেটাঈ নিশ্চয়ই আল্লাহর ইচ্ছায়?
৪|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
টাকা মানুষকে উড়ু উড়ু মন করে দেয়।
টাকা থাকলেই মানুষের মন পর নারীর দিকে ঝুঁকে, স্পা-তে যায়। হোটেলে ড্যান্স পার্টি করে।
এটা ভালো নয়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: হ্যা সত্য কথা বলেছেন।
এজন্য আমি চাই না আমার অনেক টাকা পয়সা হোক।
৫|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৩
কিরকুট বলেছেন: প্রেম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: প্রেমে মজা আছে।
৬|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বি এ দ্রুত হোক।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৪
রাজীব নুর বলেছেন: অনেকের ক্ষেত্রে বিয়ে, জীবন বদলে দেয়।
৭|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১৭
মুনতাসির বলেছেন: এখানে সামাজিক বাধ্যবাধকতার অবদানও আছে। আমাদের সমাজ, দেশ কাল ভেদে বিয়ে নিউক্লিয়াসে। তাই বিয়ে হয়তো খুজ জরুরী। কিন্তু প্রেম না পরিবারের ইচছায় - সেটা উত্তর বোদ করি খুবই জটিল। আমার দেখা বালক কালে প্রেম করা বন্ধুদের যেমন বিয়ে টেকেনি তেমনি পরিবারের মাধ্যমে করা বিয়েও ভেংগে গেছে। এটা আমার দেখা। আর্থিক সামর্থ্য অবশ্যই সর্বপ্রথম আসে। যেমন সকল নারীবাদি প্রগতিশীলারা বিয়ে বসেন এখনও, বিয়ে করেন না। পুরুষদের দ্বায়িত্ব এখানে বেশি থাকে। আবার যদি বিয়ে ভাংগার ঘটনা দেখা যায় তাতে টাকা যেমন একটা ফ্যাক্টর তেমনি ইগো একটা বড় ফ্যাক্টর হয়ে দাড়ায়।
আর্থিক ভাবে স্বাবলম্বীতা বিয়ে না টেকার একটা কারণ হতে পারে। ঠিক তেমনি অস্বালম্বীতা বিয়ে টেকারও কারণ হতে পারে। যদি আপনি নির্ভশীল হন তবে আপনাকে মেনে নিতে হয়। আর বেশির ভাগ ক্ষ্রত্রে আমাদের মা রা কাজ করেন বাড়িতে। এখনও সংখ্যায় এনারাই বেশি। ওনারা যদি সমউপার্যনে সক্ষম হতেন তবে তাদের বিয়ে এতদিন টিকে থাকতো কিনা - সেটা ভাবার বিষয়।
বিয়ে টিকবে কি টিকবে না এটা মনে হয় দুই জনের নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে। কেননা এখন দ্বিতীয়, তৃতীয় বিয়ে খুবই নরমাল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: বিয়ে ভেঙ্গে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষের অবদান থাকে।
৮|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:২০
জ্যাক স্মিথ বলেছেন: দুটির কোনটি'ই না কারণ বিয়ে হচ্ছে একটি মরণ ফাঁদ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: খাইছে আমারে।
৯|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩০
কাঁউটাল বলেছেন: ফাণ্দে পড়িয়া বগা কান্দে.......রে............
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: বগা হলে কাঁদতে তো হবেই।
১০|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬
জাহিদ অনিক বলেছেন: সতত যেন প্রেম থাকে এই কামনা করি
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: প্রেমে মানুষের অনেক ক্ষতি করে। চিৎকার করে বলতে ইচ্ছা করে প্রেমের মায়রে বাপ।
১১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: সামনে রোজার মাস । পেরেম-পিরিতির কথা মুখে না আনাই ভালো।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: প্রেমের দরকার আছে।
প্রেমে আনন্দ আছে। মজা আছে।
বিয়ের চেয়ে প্রেম বেশি ভালো রাখে।
১২|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেকের ক্ষেত্রে নয়, প্রত্যেক মানুষের ক্ষেত্রেই জীবনের গতি বদলে দেয় বিয়ে ।
কিন্তু বিয়ে করবেন বলেই যে প্রেম করা যাবে তা নয়।
প্রত্যেকটি নরনারী রয়েছে উপযুক্ত বয়সে ও সঠিক সময় প্রেম করা।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৫৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
প্রেম করে বিয়ে করা মন্দ নয়। পরিবারের মত নিইয়ে বিইয়ে করাটাও ভালো।
তবে, আমার মনে হয়, বিয়ে ভাঙ্গার মূল কারণ 'টাকা' নয়।
মানুষের বেঁচে থাকার জন্যে তিনটি জিনিস প্রয়োজন - মন, দেহ ও সম্পদ।
আপনি লক্ষ্য করলে দেখবেন, পরস্পরের শরীরের কুরকুরানি যারা মিটাতে না পারে, তাদের মাঝেই ভাঙ্গন বেশি দেখা যায়। দেহের চাহিদা মিটাতে পারলে, আর, টাকা না থাকলেও বিয়ে টিকে থাকে।